| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোকসেদুল ইসলাম
আসল নাম মোঃ মোকসেদুল ইসলাম। ব্লগে আছি বৈশাখী ঝড় নামের অন্তরালে। উত্তরাঞ্চলের এক দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আমার জন্ম। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বড় হয়েছি। কিন্তু সত্য প্রকাশে একপা পিছুহটি নি। বাঁকা জিনিস কে সোজা করার চেষ্টা করছি নিরন্তর। ক্ষুব্ধ হই তখন যখন কেউ আমার প্রশংসায় পঞ্চমূখ হয়। প্রশংসা অপেক্ষা সমালোচনাই আমার ভালো লাগে। লেখার প্রতি পাগলামীটা ছোটবেলা থেকেই। ঢাকায় এসে জীবন-যুদ্ধে জড়িয়ে পড়াতে মাঝখানে কিছু দিন বিরতি। জীবনের সাথে যুদ্ধ করতে করতেই বিএসএস এবং এমএসএস টা শেষ করেছি। যখন কিছু মনে হয় তখনই লিখতে বসি। খুব বড় মাপের একজন লেখক হওয়ার ইচ্ছা মনে পুষে রাখছি সবসময়। আমার কাছে সত্য চির সুন্দর। যদি কেউ সত্য বন্ধ করার জন্য মুখ বন্ধ করে দেয় তাহলে সত্যটা হাতের মাধ্যমে বেরিয়ে আসে অনিচ্ছায়। অন্যায়, অবিচার আর মিথ্যার বিরুদ্ধে বৈশাখী ঝড়ের মতোই আমার তান্ডব চলে অবিরত। http://facebook.com/moksedul
বড়ই ক্রান্তিকাল কাটছে আমার উঠছে নাভিশ্বাস
তোমাদের এই শখের বাজারে এসে পণ্য না কিনে বিকোই নিজেকে আজ
সততার হাটে বিকোই আমি রূপ-রস-গন্ধ, প্রেমের হাটে লজ্জা-হায়া
কিবা মূল্য আছে এর কড়ি দিয়ে যায় কেনা।
হঠাৎ চলা জীবন পথে ছন্দ হারিয়ে লুটিয়ে পড়ে
পথের ধুলোয় সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে মিশে
অস্তিত্বহীন জীবন নিয়ে কেমন করে থাকব বেঁচে
কেমন করে লড়াই করে চলব পথ আগামীতে।
ইচ্ছেগুলো মরছে আজ শুধু তাদের ইচ্ছেমতো
ফুল ফোটার আগেই ঝরছে তারা শুধুই ঝরা পাতার মতো
বুক ফাটিয়ে কান্না এলেও কাঁদতে পারিনা লোকের ভয়ে
এভাবেই কি মধ্যবিত্তের নিত্যকার জীবন কাটে।
©somewhere in net ltd.