| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোকসেদুল ইসলাম
আসল নাম মোঃ মোকসেদুল ইসলাম। ব্লগে আছি বৈশাখী ঝড় নামের অন্তরালে। উত্তরাঞ্চলের এক দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আমার জন্ম। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বড় হয়েছি। কিন্তু সত্য প্রকাশে একপা পিছুহটি নি। বাঁকা জিনিস কে সোজা করার চেষ্টা করছি নিরন্তর। ক্ষুব্ধ হই তখন যখন কেউ আমার প্রশংসায় পঞ্চমূখ হয়। প্রশংসা অপেক্ষা সমালোচনাই আমার ভালো লাগে। লেখার প্রতি পাগলামীটা ছোটবেলা থেকেই। ঢাকায় এসে জীবন-যুদ্ধে জড়িয়ে পড়াতে মাঝখানে কিছু দিন বিরতি। জীবনের সাথে যুদ্ধ করতে করতেই বিএসএস এবং এমএসএস টা শেষ করেছি। যখন কিছু মনে হয় তখনই লিখতে বসি। খুব বড় মাপের একজন লেখক হওয়ার ইচ্ছা মনে পুষে রাখছি সবসময়। আমার কাছে সত্য চির সুন্দর। যদি কেউ সত্য বন্ধ করার জন্য মুখ বন্ধ করে দেয় তাহলে সত্যটা হাতের মাধ্যমে বেরিয়ে আসে অনিচ্ছায়। অন্যায়, অবিচার আর মিথ্যার বিরুদ্ধে বৈশাখী ঝড়ের মতোই আমার তান্ডব চলে অবিরত। http://facebook.com/moksedul
এসো বন্ধু এসো, অপেক্ষার আগুনে পুড়ে আর একবার সিদ্ধ হই
বিউগলের করুণ সুর ঝেড়ে ফেলে দিয়ে সমুদ্র থেকে তুলে আনি শিকারী মাছের চোখ
ভবিষ্যৎ গিলে খাবে বলে যারা হা করে তাকিয়ে আছে
চোখ অন্ধ করে দিয়ে ভেঙ্গে দিয়ে যাই কূম্ভকর্ণের ঘুম।
পচে যাওয়া শরীরে ধরিয়ে দেই শীতার্ত আগুন
পুড়ে যাক কামনামাখা মুহুর্তগুলো, মরে যাক পরগাছা জীবন।
এসো বন্ধু এসো, কেটে ফেলি দীর্ঘশ্বাসের সুতো
বিবাগী বাতাসে উড়িয়ে দেই কষ্টমাখা ধূলো
উপর্যুপরি চুমুর আলিঙ্গনে রচনা করি জোড়া শালিকের সুখ
কালের যাত্রায় এঁকে দেই মানবতার পদচিহ্ন।
২|
১০ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩
মোকসেদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
সকাল হাসান বলেছেন: শেষ চারটি লাইনে মুগ্ধ হলাম! পোষ্টে +++