নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বারামখানা

বাংলার ঐতিহ্যে লালিত

বারামখানা

বাংলার ঐতিহ্যে লালিত

বারামখানা › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন বিলবোর্ডে কর্ণফূলির সৌন্দর্য হানি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

আজ কয়েকজন বন্ধু চট্টগ্রামের নেভাল একাডেমির দিকে ঘুরতে গিয়েছিলাম। আমরা গিয়ে নামলাম নেভাল একাডেমির আগে চাইনিজ ঘাটের কাছে। ভাবলাম একটু হেঁটে নদীর রূপ উপভোগ করব। সি এন জি থেকে নেমেই তাকালাম কর্ণফূলি নদীর দিকে কিন্তু নদী চোখে পড়ার আগেই চোখে পড়ল বড় বড় বিজ্ঞাপন বিলবোর্ড।

সংখ্যায় গোনা সম্ভব ছিল না। তবে দেখলাম যত দূর চোখ যায় তত দূর নদীর পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এইসব বিলবোর্ড।

হাজার হাজার মানুষ আসে এখানে প্রতিদিন নদীর সৌন্দর্য উপভোগ করতে। তারা আসে, এসে ওখানে নামে আর নদীর আগে চোখে পড়ে ওইসব বিলবোর্ড। আজ অনেককে বলতে শুনলাম, " এই বিলবোর্ডগুলোর কি এখানে কোন প্রয়োজন আছে? আর যদি না থাকে তবে কেন এগুলো এখানে এভাবে রাখা হয়েছে।

অনতি বিলম্বে এগুলো দূর করার ব্যবস্থা করা উচিত এইগুলো্। আপনি কী মনে করেন???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.