নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক চিলেকোঠার সেপাই!

বায়েস আহমেদ

আমার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি!

বায়েস আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিদেশ ফেরত বুয়েটিয়ানের চাকরির বাজারমূল্য ! আমার অভিজ্ঞতা !!

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৩

২০০৯ সালের সেপ্টেম্বরে যখন বাংলাদেশ ত্যাগ করলাম, তখন আমি মাসিক ২০ হাজার টাকা বেতনের একটা চাকরি করতাম আর সাথে ২ টা টিউশনী করাইতাম। মাস শেষে সর্বমোট ৩২ হাজার টাকা আয় করতাম। এরপর ১৮ মাস পর, ইউরোপ থেকে বৃত্তি নিয়ে একটা মাস্টার্স ডিগ্রী করে আসলাম।



এখন ২০১১ সালের 'মে' মাস, দেশে ফেরার প্রায় দেড় মাস হয়ে গেল। এরই মধ্যে বাংলাদেশের বর্তমান চাকুরীর বাজার সম্পর্কে একটা ধারণা হল, এইটা সবার সাথে ভাগ করার জন্যই আমার আজকের এই প্রচেষ্টা।



সবার প্রথমেই বলে রাখা ভাল যে, আমি একজন "নগর পরিকল্পনাবিদ"। ছাত্র হিসাবে আমি মধ্যম মানের একজন বুয়েটিয়ান আর চাকরি করার আমার দেড় বছরের পূর্ব অভিজ্ঞতা আছে (৩ টা চাকরি করেছিলাম)। আর আছে 'জার্মানি', 'পর্তুগাল' ও 'স্পেন' থেকে একটি যৌথ বিদেশের ডিগ্রী। এই সকল যোগ্যতার বিচারে ঠিক করলাম, আমি মাসিক ৩০ হাজার টাকার নিচের বেতনে কোনো চাকরি করব না। শুরু হলো অনেক আশা নিয়ে দেশে প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণের যুদ্ধ !



কাহিনী ১



বায়েস, "তুমি না বাইরে থেকে ডিগ্রী নিয়ে আসলে"। "জ্বি স্যার, জার্মানি থেকে"। তাহলে তুমি আমাদের এইখানে জয়েন কর। মাসিক বেতন ৩৪ হাজার টাকা আর ট্যাক্স বাদে থাকবে ২৯ হাজার ৯০০ টাকা। দেড় বছরের চুক্তি। আমি বললাম, রাজি !



বলে রাখা ভালো, এই চাকরির জন্য আমি কিছুই করি নাই। আমার একজন ম্যাডাম ও স্যার, আমাকে দেখেই এই কথাগুলা বললেন। তখন মনে হলো, ওরে বাবা, এ যে দেখি "মেঘ না চাইতেই বৃষ্টি"। তো চাকরি নিশ্চিত জেনে, মনের আনন্দে বাড়ি গেলাম।



কিন্তু হায়রে, ২ সপ্তাহ পরে ম্যাডাম আমাকে ডেকে বললেন যে, ওই চাকরিটা আরেকজন সিনিয়র ভাইকে দেয়া হয়েছে। আর বলা হলো, আমি নাকি ওই চাকরিটা সামলাতে পারব না। এমতাবস্থায়, আমাকে বলা হলো ২২ হাজার টাকার আরেকটা চাকরিতে জয়েন করতে। আমি "না" করে দিয়ে চলে আসলাম।



পরে আমাকে আরেকটা বড় ভাই ফোন দিয়ে বলল যে, ওই চাকরিটা নাকি আরোও ২ জন বড় ভাই এর লবিংয়ের ফলে আমি পেলাম না। এরপর আরেক বড় ভাই বললেন, কিছু জুনিয়র বলেছে যে, আমি নাকি ম্যাডাম এর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছি, তাই আমাকে বাদ দেয়া হয়েছে।



এইসব শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল।/:)



১) আমাকে কথা দিয়েও কথা রাখা হলো না।

২) উল্টা আমার নামে মিথ্যা প্ররোচনা ছড়ানো হলো।



আমি কিছু না করেই হয়ে গেলাম একজন হাসির পাত্র। বুঝতে পারলাম যে, দেশে অনেক দিন ছিলাম না তাই দেশের ভাবমূর্তি আমি এখনো বুঝে উঠতে পারি নাই!!



কাহিনী ২



বিদেশে থাকাকালীন, দেশের একটা সরকারী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে আবেদন করেছিলাম। মাত্র একজনকে নিবে। দেশে এসে শুনলাম কোন এক বড় ভাইয়ের ঐ পোস্ট নিশ্চিত!! চাকরির 'ভাইভা' হয় নাই, সেইখানে চাকরি নাকি আরেকজনের নিশ্চিত হয়ে গেছে। ঐ বিশ্ববিদ্যালয়ের আরেকজন সিনিয়র প্রভাষক আমাকে ২ জন সিনিয়র প্রফেসরের নাম বললেন। বললেন, তাদেরকে গিয়ে যেন আমি সরাসরি বলি যে আমি এইখানে চাকরি করতে ইচ্ছুক। আর আমি যেন আমার মাস্টার্স এর থিসিসের একটা করে কপি তাদেরকে পাঠিয়ে দেই। আমি বাকরুদ্ধ হয়ে গেলুম ! তখন আমার কাছে পানির মত পরিষ্কার হয়ে গেল যে, এই ভাই ক্যামনে এইখানে ঢুকেছেন !



আরেকজন বড় ভাই বললেন, "তোমার কোনো ভালো লিঙ্ক থাকলে চেষ্টা কর"। এইসব থেকে শিক্ষা পেলাম, ভালো লবিং/ লিঙ্ক না থাকলে বাংলাদেশে ভালো চাকরি সম্ভব নয়।



আরো এক মাস পরে এই চাকরির 'ভাইভা'। ভাবছি, নিজের স্বকীয়তা ত্যাগ করে ঐ ২ জন প্রফেসরের পা দুইটা জড়িয়ে ধরব কিনা ¿¿ এইভাবে পদলেহন করলেও যদি আমার একটা গতি হয়ে যায়, তবে দোষ কি তাতে ??



খুচরা কাহিনী



আরেক বড় ভাই এর অফিসে গেলাম। উনি কাকে যেন ফোন দিলেন। "ঐ শুনছিস, বিলাত ফেরত একজন বিশিষ্ট প্ল্যানার আছে, ওকে পারলে একটা চাকরি খুঁজে দে"। উনি পাঠালেন আরেক বড় ভাই এর অফিসে। ঐখানে গেলাম, "আসলে তোমার তো এখন চাহিদা অনেক, এই লেভেল এর কাজ তো আমাদের এখন নাই, তুমি অন্য কোথাও চেষ্টা কর"। উনি অপ্রত্যক্ষভাবে আমাকে বুঝিয়ে দিলেন যে, এইসব ডিগ্রির কোনো মূল্য নাই।/:)



আরেক বড় ভাই আমাকে ফোন দিলেন, "কিরে কাজ-কাম কি কিছু পাইছস?"। "না"। "একটা কাজ আছে, ১৬ হাজার টাকা বেতন। করবি নাকি?"। "না"।



এইভাবেই চলছে....আর কতদিন চলবে জানি না, জুলাই মাসে একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, আমার একটা স্যার কথা দিয়েছেন, উনার পথপানে চেয়ে আছি.....আশা রাখি এর মাঝখানে লবিং এর মাধ্যমে অন্য কোনো বড় ভাই এর আগমন ঘটবে না........./:)



__________________________________________________________



সবশেষে আমি বুঝতে পারলাম না, কোথায় আমার ভুল হচ্ছে ? আমার ৩০ হাজার টাকার চাকরি পাওয়ার আশা করা নাকি আমি এত্ত টাকার যোগ্য নয়, নাকি আমার ভালো লবিং নেই ?? সদ্য মাসিক ২ লাখ টাকার বেতন থেকে এসে মাসিক ৩০ হাজার টাকা চাওয়াও কি আমার জন্য অভিশাপ ¿¿



আপনারা অনেকেই হয়তবা ভাবছেন, এই দুর্দিনের বাজারে যেখানে একটা চাকরি পাওয়াই দুরহ ব্যাপার, সেইখানে আমার ৩০ হাজার টাকা দাবি করা বিলাসিতা নিছক কিছুই না। আবার অনেকেই বলবেন, মাত্র ২ মাসেই এমন একটা চাকরি পাওয়া সহজ কথা নয়, আরোও অপেক্ষা করতে। আমি বলব, "হাড়ির একটা ভাত টিপলেই বলা সম্ভব, হাড়ির ভিতরের কাহিনীটা কী"। কাহিনী আরোও আছে, কিন্তু আজকে এইখানেই থামিয়ে দিলাম।



আসলে আমি নিজেকে নিয়ে না যত বেশি চিন্তিত, তার চেয়ে আমি বেশি চিন্তিত অন্যদেরকে নিয়ে। তাহলে যারা দেশে আছেন, তাদের কী অবস্থা ¿¿ হয়তবা আজ না হোক কাল, আমার কিছু না কিছু একটা গতি হবেই। কিন্তু এইরকম আরোও অনেকেই ফিরে আসবেন অথবা ফিরে আসার ইচ্ছা পোষণ করেন। কিন্তু দেশে ফিরে আসার পরে যদি এইভাবে পদে পদে অপমান করা হয় অথবা অন্যের পদলেহন করতে হয় অথবা দুর্নীতির পথ বেছে নিতে হয়....তবে সেই ক্ষেত্রে দেশপ্রেমের চেয়ে আত্মপ্রেম বেড়ে গেলে আমি খুব একটা অবাক হব না !!:|

__________________________________________________________



আজকের সকালটা খুব সুন্দর, ঘন-কালো মেঘে সারা আকাশটা ছেয়ে গেছে.....দুপুর থেকেই ঝমঝম বৃষ্টি হচ্ছে......বাসার পাশের লেকটাকে যেন দ্বিগুন সুন্দর লাগছে.....এপারের মানুষ ওপারে যাবে, লেকের মাঝ দিয়ে ডিঙ্গি নৌকা ভেসে যাচ্ছে......মনের অজান্তেই ভেসে উঠে:



আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়

হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে

জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;



[আবার আসিব ফিরে – জীবনানন্দ দাশ]



কিন্তু বাস্তবতা আসলে নিষ্ঠুর, তাইত কবি বলেছিলেন:



কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:

পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি॥



[হে মহাজীবন – সুকান্ত ভট্টাচার্য]



*** অনিচ্ছা থাকা সত্ত্বেও, আমার সাধারণ পাসপোর্টটা "মেশিন রিডেবল পাসপোর্ট (MRP)" করতে দিয়ে আসলাম..........:((/:)

মন্তব্য ৯৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩০

প্রযুক্তি বলেছেন: ঈনশাল্লাহ পেয়ে যাবেন।

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

বায়েস আহমেদ বলেছেন: ঈনশাল্লাহ

২| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩২

শুভ রাত্রি বলেছেন: বুয়েটিয়ান ভাই : ৪ বছর কৃষক এর টাকাতে পরালেখা করছেন, এখন টাকা টাকা না করিয়া ৪ বছর কৃষকের সেবা মুলক কিছু করাটা কি আপনার উচিত নয় ????????

১১ ই মে, ২০১১ রাত ১১:০০

বায়েস আহমেদ বলেছেন: শোনেন, আপনার ধারনাতে মারত্মক ভুল আছে.....

বুয়েটে পড়ার টাকা শুধু একজন দরিদ্র কৃষকই শুধু দেন না

আমরাও বিভিন্নভাবে, দেশের রাজস্বখাতে টাকা দিয়ে থাকি, যেমন আমার আর আমার বাবা/মা/বোনের আয়কর ট্যাক্স......আমি কোনো হোটেলে খেলে সেইখানের ভ্যাট......অথবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট......বিদ্যুত/পানি/গ্যাস এর উপর ট্যাক্স......ইত্যাদি

এইভাবে আমরাও সরকারকে বিভিন্নভাবে টাকা দিয়ে থাকি, সেই টাকারই একটা অংশ হলো বুয়েট অথবা অন্য কোনো সরকারী বিশ্ববিদ্যালয়ের আমাদের পিছনের খরচ......এইটা অনেকটা আমাদেরই টাকা আমাদর কাছেই ফিরিয়ে দেয়া হচ্ছে সেবার মাধ্যমে

সরকার এই টাকা দিয়েই আমাদের রাস্তা-ঘাট বানিয়ে দিচ্ছে....তাই সেই রাস্তা দিয়ে হাটা যেমন আমাদের অধিকার তেমনি আইনসম্মত!!

৩| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

জোবায়ের বিন ইসলাম বলেছেন: আমি ইংল্যান্ডে আর্কিটেকচার এ অনার্স পড়তেছি (আন্ডার গ্র্যাজুয়েট)। আশাকরি মাস্টার্স কমপ্লিট করে দেশে ফিরব। দেশে কোন প্রাইভেট ইউনির টিচার অথবা ডেভেলপার কোম্পনীতে ভাল বেতনের চাকরীর ইচ্ছা আছে। ইচ্ছা আছে চল্লিশ হাজার এর নিচে না করার। আমি কি আমার আশানুরূপ চাকরী পাইব বলিয়া আপনি মনে করেন? নাকি প্যাচ গোচে পড়িয়া যাইব? শুনিয়াছি প্রাইভেট ইউনির হ্যাড অব দ্যা ডিপার্টমেন্টের সহিত ভাল সম্পর্ক না থাকিলে নাকি ওখানে ঢুকা যায় না?

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

বায়েস আহমেদ বলেছেন: আপনাকে স্বাগতম, চল্লিশ হাজার টাকার বেতন কোনো ব্যাপার না ভাই, আপনার দরকার উত্তম লবিং

৪| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

টুনা বলেছেন: দেশ-প্রেম দেখাতে গেলে ঝামেলা ছাড়া কিছুই পাওয়া যায় না । আমার মত সাধারণ পাবলিকের দেশ-প্রেমে দেশের কিছুই হবেনা ।যারা দেশকে পরিচালনা করেন তাদের দেশ-প্রেম থাকলেই চলবে ।পেটে ক্ষুধা নিয়ে দেশ-প্রেমের কোন মূল্য নেই । সুতরাং-
Click This Link

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে সহমত, ভাল থাকবেন

৫| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

মনে নাই বলেছেন: আমার মনে হয়না আপনি দেশে টিকিয়া থাকিতে পারিবেন, আপনি হয়তো আরো কয়েকমাস চেষ্টা করিবেন টিকিয়া থাকার জন্য, কিন্তু দেখিতে পাইবেন এইভাবে টিকিয়া থাকা আর না থাকার মধ্যে কোন পার্থক্য নাই, তবে আর অযথা কষ্ট করা কেন!!!! পরিশেষে আপনার গতি হইবে অন্য কোন দেশে, আমরা আপনাদেরকে রাখিতে পারিব না।(সিরিয়াসলি বলছি, কোন ফান নয়)।

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে সহমত, ভাল থাকবেন

৬| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪০

ফেলুদার চারমিনার বলেছেন: ভাইয়া, আপনি কি জয়দীপের ব্যাচের?

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

বায়েস আহমেদ বলেছেন: আপনি কে ?

৭| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪১

আমি তুমি আমরা বলেছেন: তাহলে যারা দেশে আছেন, তাদের কী অবস্থা ¿¿ হয়তবা আজ না হোক কাল, আমার কিছু না কিছু একটা গতি হবেই। কিন্তু এইরকম আরোও অনেকেই ফিরে আসবেন অথবা ফিরে আসার ইচ্ছা পোষণ করেন। কিন্তু দেশে ফিরে আসার পরে যদি এইভাবে পদে পদে অপমান করা হয় অথবা অন্যের পদলেহন করতে হয় অথবা দুর্নীতির পথ বেছে নিতে হয়....তবে সেই ক্ষেত্রে দেশপ্রেমের চেয়ে আত্মপ্রেম বেড়ে গেলে আমি খুব একটা অবাক হব না !!

আয় হায়, এটা কি বললেন ভাই? আপনাদের এখন এই অবস্থা হলে পাস করার পর আমাদের কি হবে?

অঃটঃ আপনি কি URP 03???

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৯

বায়েস আহমেদ বলেছেন: কি আর হবে ভাই, যা হবার তাই হবে, ব্রেইন এর উপর প্রেসার নিও না, ভালো করে পড়ালিখা কর

৮| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪১

পারভেজ বলেছেন: চাকরীর পরিবেশ দেখে ঢোকা উচিত, বেতনটা মুখ্য নয়। যোগ্যতা থাকলে অল্প সময়েই বেতন আর সাফল্য পিছে পিছে দৌড়ে আসবে; সেটা সব দেশেই।

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫০

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে সহমত, ভাল থাকবেন !

৯| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

মাহফুজার রহমান বলেছেন: চাকরিও পাবেন, বেতন হিসেবে টাকাও পাবেন।
চাকরের আবার সম্মান????

২লাখ টাকা বেদনের চাকরি ছেড়ে আপনাকে কে আসতে বলেছিল?
দেশের জন্য কিছু করতে চাইলে বিদেশে গিয়েও করা যায়।
দেশের চাকরির বাজার নাই, চাকরের বাজার আছে। কেউ সকালে কোদাল-খন্তি হাতে কাওরান বাজার মোড়ে কাজ খোজে আর কেউ আপনার মতো বড়ভাইয়ের কাছে ফোন করে।
সরি কড়া করে হয়ত বলে ফেলেছি।
ভুল করে আমাকে প্রতিপক্ষ ভাববেন না।
আমাদের দেশের প্রয়োজনে এখন বাইরে কাজ খুজতে হবে।
সে চেষ্টাটাই করেন।
কাউকে দোষ দিয়ে লাভ নেই।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো নিয়ে সঠিক তথ্য জানতে চেষ্টা করেন। আপনার চাহিদার অংকে স্বাক্ষর করবেন তবে পাবেন তার সামান্যই। এভাবেই চলছে।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস......
এটা আমার ৮ম চাকরি। প্রাইভেট পড়ানো(ঠিকে ঝি) এর মতোই সেটা করলেও মাসে এখন ৫০হাজার কামাই হবে। আমার কাজে স্বাধীনতা সম্মান আছে, তবু চাইছি মোটা বেতনের জন্য কামলা হয়ে বিদেশে যাবো।
;) :P :-B

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

বায়েস আহমেদ বলেছেন: না ভাই, আপনি ঠিকই বলেছেন, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার ইচ্ছা পূরণ হোক, ভাল থাকবেন

১০| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

পেইড ব্লগার বলেছেন: শুভ হোক পুন: বিদেশ যাত্রা :)

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫১

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন !

১১| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫১

ফেলুদার চারমিনার বলেছেন: আমি জয়দীপের ছোটো ভাই,ওর এক ফ্রেন্ডের নামও বায়েস আহমেদ।আপনি কি সেই?

১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

বায়েস আহমেদ বলেছেন: তোমাকে এইবার চিনেছি, আমি সেই বায়েস, ভালো থেক

১২| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫২

নষ্ট কবি বলেছেন: হায় চাকরি........

করলে যা না করলে ও তা

১১ ই মে, ২০১১ রাত ১০:১২

বায়েস আহমেদ বলেছেন: কথা সত্য, ধন্যবাদ

১৩| ১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৮

রোহান বলেছেন: পারভেজ বলেছেন: চাকরীর পরিবেশ দেখে ঢোকা উচিত, বেতনটা মুখ্য নয়। যোগ্যতা থাকলে অল্প সময়েই বেতন আর সাফল্য পিছে পিছে দৌড়ে আসবে; সেটা সব দেশেই।

১১ ই মে, ২০১১ রাত ১০:১৩

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে সহমত, ভাল থাকবেন !

১৪| ১১ ই মে, ২০১১ রাত ৮:১১

লেখাজোকা শামীম বলেছেন: এই দেশে ফেরত আইলেন ক্যান বুঝলাম না

১১ ই মে, ২০১১ রাত ১০:১৪

বায়েস আহমেদ বলেছেন: নিজের দেশে ফেরত আসব না তো কৈ যাব ¿

১৫| ১১ ই মে, ২০১১ রাত ৮:১৩

সিকদার বলেছেন: প্রথমে সুচ হয়ে ঢুকুন ইনশাআল্লাহ নিজ নিজ যোগ্যতায় কুড়াল হয়ে বের হতে পারবেন। আগে যে কোন জায়গায় যে কোন ভাবে ( নিজের আত্তসম্মানকে বিক্র্রি করে নয়।) যে কোন বেতনে ( তাই বলে একেবারে নিম্ন বেতনে নয়) ঢুকে পড়ুন। ধীরে ধীরে নিজ যোগ্য সম্মান পাবেন সেই সাথে বেতন।

১১ ই মে, ২০১১ রাত ১০:১৭

বায়েস আহমেদ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন

১৬| ১১ ই মে, ২০১১ রাত ৮:১৩

আসাদ রহমান কিশোর বলেছেন: বায়েস, তুই না একদিন ফেসবুকে স্টাটাস দিছিলি দেশে ফিরে ১ বছর কোনো চাকরি করবি না ?? দেশে চাকরিতে সন্মান নিয়া বাচা কষ্ট, সরকারি চাকরিতে সন্মান পাবি তয় বিবেকরে জবাই করে দিতে হবে...

১বছর দেশে থাক, মোজ - মাস্তি(!) কইরা যা গিয়া...

১১ ই মে, ২০১১ রাত ১০:১৮

বায়েস আহমেদ বলেছেন: হো হো হো........পুরানো কথা মনে করাইয়া দিলি......গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

১৭| ১১ ই মে, ২০১১ রাত ৮:৪১

শোভন এক্স বলেছেন: ভাই আমি বলবো ৩০ হাজার, ৪০ হাজার এরকম কোন টার্গেট সেট না করে যেটা আগে পান সেটাতেই জয়েন করুন। আমাদের দেশে একটা জব করতে করতে আরেকটা জব পাওয়া তুলনামূলক সহজ, কিছু না করে জব পাওয়া অনেকটা কঠিন। ভালো জব আপনি পাবেনই, ঐ ৩০ হাজার টাকাও আসলে কোন স্যালারি না এখন, কাজেই স্যালারিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েননা আপাতত। শুধু সময় কাটানোর জন্যেও অন্তত একটা জব করা উচিৎ। আপনার জন্য শুভকামনা থাকলো।

১১ ই মে, ২০১১ রাত ১০:৩৫

বায়েস আহমেদ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন

১৮| ১১ ই মে, ২০১১ রাত ৯:১৫

সপ্নীল বলেছেন: আপনার লেখাটা প্রিয়তে রাখলাম নিজেকে বুঝানোর জন্য, কারন মাঝে মাঝেই পোকা উঠে দেশে চলে যাব। দেশে গেলে কি অবস্থা হবে তা আচঁ করতে পারছি কিছুটা।

আপনার জন্য শুভ কামনা রইল। আশা করছি ভালো কিছু হবে।

১১ ই মে, ২০১১ রাত ১০:৩৭

বায়েস আহমেদ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন

১৯| ১১ ই মে, ২০১১ রাত ৯:২০

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
আপনার অবস্থা বুঝেছি, কিন্তু কিছু ব্যাপারে দ্বিমত পোষন না করে পারছি না, এ ব্যাপারে পরে আসছি, ডিটেইল কমেন্ট করব

১১ ই মে, ২০১১ রাত ১০:৩৭

বায়েস আহমেদ বলেছেন: অপেক্ষায় রইলাম.......


২০| ১১ ই মে, ২০১১ রাত ৯:২০

মাহমুদহাসান বলেছেন: ভাই আপনারা এগুলা বললে আমরা কী করব??
ভয় দেখায়েন না............

১১ ই মে, ২০১১ রাত ১০:৩৮

বায়েস আহমেদ বলেছেন: ভয়ের কিছু নাই ভাই, ভয়কে কর জয় :ী

২১| ১১ ই মে, ২০১১ রাত ৯:২৩

মনিরাজ সরকার বলেছেন: ভাইজান বিলাত মানে কি জার্মানি পর্তুগাল আর স্পেন????????????নাকি ব্রিটেন?????????????? :|| :|| :|| :||

১১ ই মে, ২০১১ রাত ১০:৩৯

বায়েস আহমেদ বলেছেন: ভুল হয়েছিল, ঠিক করে দিলাম

ধন্যবাদ !

২২| ১১ ই মে, ২০১১ রাত ৯:৪৭

রাষ্ট্রপ্রধান বলেছেন: Brain Drain !

১১ ই মে, ২০১১ রাত ১১:০৬

বায়েস আহমেদ বলেছেন: may be or not

২৩| ১১ ই মে, ২০১১ রাত ১০:০৫

মাহবুব সুমন বলেছেন: এই জন্যই বিদেশে গিয়ে দেশে ফেরত আসতে চায় না

সুমনের খেরোখাতা

১১ ই মে, ২০১১ রাত ১১:১১

বায়েস আহমেদ বলেছেন: এই লিঙ্কটির জন্য ধন্যবাদ!

২৪| ১১ ই মে, ২০১১ রাত ১০:২৮

মুভি পাগল বলেছেন: নিড হেল্প?

১১ ই মে, ২০১১ রাত ১১:১২

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ!

২৫| ১১ ই মে, ২০১১ রাত ১১:২৩

নষ্টছেলে বলেছেন: বন্ধু। :(

১১ ই মে, ২০১১ রাত ১১:৪০

বায়েস আহমেদ বলেছেন: :(

২৬| ১১ ই মে, ২০১১ রাত ১১:৩৩

ফোন বলেছেন: আপনার জন্য আন্তরিক শুভকামনা রইল। অবশ্যই কিছু না কিছু হয়ে যাবে। ভালো থাকবেন।

১১ ই মে, ২০১১ রাত ১১:৫২

বায়েস আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন

২৭| ১১ ই মে, ২০১১ রাত ১১:৪৭

শুভ রাত্রি বলেছেন: "লেখক বলেছেন: আপনার ধারনায় ভুল আছে, বুয়েট /বাংলাদেশ/ বাংলার দরিদ্র কৃষক যদি আমার পিছে ৮ লক্ষ টাকা ঢেলে থাকেন......তবে আমি গত দেড় বছরে দেশে ১২ লক্ষ টাকা পাঠিয়েছি.....তাহলে টাকার হিসাবে আমি দেশকে বেশি দিয়েছি"

বাহ বাহ এমান করে বললেন যেন মনে হচ্ছে ১২ লাখ টাকা বিদেশ থেকে সরাসরি আপনি কোন কৃষক এর একাউন্টে পাঠাইছেন :P :P :P

১২ লাখ টাকা আপনি পাঠাতেই পারেন এবং সেই টাকা আপনি আপনার পরিবার কে পাঠি্যেছেন নতুবা আপনি নিজের একাউন্টে পাঠাইছেন।

শুনেন ভাইয়া, এইখানে উলটা পালটা যুক্তি না দেখায়া যান গিয়া কৃষক এর ঋন শোধ করেন।


*****যদি কাপুরুষ না হন তাহলে এই পোষ্ট টা ডিলিট করবেননা

১২ ই মে, ২০১১ দুপুর ১২:১১

বায়েস আহমেদ বলেছেন: কাপুরুষ আমি নয়, আপনি....কেননা আপনি নিজের পরিচয় গোপন রেখেছেন......বলে রাখা ভালো, আপনার মত মুখোশধারী ব্লগারদেরকে (+ যারা অন্যের পিছে লেগে থাকে নিজের পরিচয় গোপন রেখে) আমি পছন্দ করি না

বুয়েট আমার পিছনে সর্বমোট ৮ লক্ষ টাকা খরচ করেছেন, এর মানে এইটা নয় যে এই টাকার সমগ্র উত্স হলো দরিদ্র কৃষকের টাকা

বাংলাদেশ সরকার এইসব টাকা কোথা থেকে পায় ? এইসব টাকা তো আর গাছে ধরে না.....এইগুলা আমাদেরই টাকা, আমরা বিভিন্ন সময়ে ট্যাক্স, ভ্যাট, খাজনা, শুল্ক, আয়কর দিয়ে থাকি.....সেই টাকা হলো সরকারের অর্থের উত্স......আর সেই দিয়েই সরকার আমাদেরকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে.....যেমন রাস্তা-ঘাট, পানি/বিদ্যুত/গ্যাস সবরাহ, হসপিটাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি.....এর এইগুলা শুধু কৃষকের টাকা নয়, আপনার/আমার পরিবার/আত্মীয়স্বজনদেরও অবদান আছে এই টাকায়

আর কোনো কৃষক এই টাকা সরাসরি আমার ব্যাঙ্ক একাউন্টে পাঠায়নি....এইসব টাকা অপ্রত্যক্ষভাবেই ব্যবহার করা হয়......আর আমি যদি দেশে/বিদেশে বসে কোনো টাকা আয় করে থাকি, তাহলে সেই টাকা কেন কৃষকের ব্যাঙ্ক একাউন্টে পাঠাব.....আপনার এইসব ধারণা ভুল.......আমার আয়করের টাকাও কৃষক ব্যবহার করেন......আপনি যেই রাস্তা দিয়ে হাটেন, ওই রাস্তায় আমার অবদান আছে আবার আপনারও আছে.....

২৮| ১২ ই মে, ২০১১ রাত ১২:১৬

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আচ্ছা উপরে একটা ছাগলকে দেখছি কৃষক নিয়ে খুব লাফাইতে। এসব আবালগুলারে কিছু বলতে ইচ্ছে হয় না। কিন্তু মাঝে মাঝে রাগটা খুব বেশি হয়ে যায়। জনাবে কৃষকপ্রেমী, বুয়েটের একজন ছাত্রকে ইউ আর পি সাবজেক্টে কি জন্য পড়ানো হয় জানেন? ইউ আর পি মানে বোঝেন? একজন ইঞ্জিনিয়ারকে কি গ্রামের কৃষকের কাজ করার জন্য ইঞ্জিনিয়ার বানানো হয়? ইঞ্জিনিয়ারিং এর অর্থ বোঝেন? বুয়েটের একজন ইঞ্জিনিয়ারকে কোন বিদ্যা শেখানো হয় তা বোঝেন? নিজের উচ্চশিক্ষাকে কৃষকের ভাগ্য উন্নয়নে আর দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ব্যবহার করার জন্য, সেই বিষয়ে আলাদা পড়াশোনার ব্যবস্থা আছে। বাংলাদেশে যে বেশ কয়েকটা মানসসম্পন্ন এগ্রিকালাচারাল ভার্সিটি আছে এটা জানেন? ওই ভার্সিটিগুলাতে কি পড়ানো হয়, কি জন্য পড়ানো হয় তা বুঝেন? কত নিচু মানের আবাল হলে একজন নগর পরিকল্পনাবিদ কে গ্রামে কৃষকের সাথে কাজ করার জন্য হাস্যকর কথা বলতে পারে কেউ! একজন নগর পরিকল্পনাবিদ কে অথবা একজন কম্পিউটার প্রকৌশলীকে যদি গ্রামের কৃষকের সাথেই কাজ করার জন্য তৈরি করা হত তাহলে কৃষি বিষয়ক শিক্ষার জন্য আলাদা কোন ভার্সিটি থাকত না। এসব অতি জ্ঞানী ছাগল গুলাকে ধরে কানের উপর থাবড়ানো দরকার। ব্যাটা ছাগল , পৃথিবীর কোথাও শুনছিস ইঞ্জিনিয়ার যায়ে গ্রামে কৃষকের সাথে কাজ করে? শোন ছাগল, ঋন শোধ করার মানে বুঝিস? রাষ্ট্র যাকে যে ক্ষেত্রের জন্য উপযুক্ত করে গড়ে তুলেছে সে সেই ক্ষেত্রে উপযুক্ত অবদান রেখে তার দায়িত্ব পালন করবে রাষ্ট্রের জন্য। দেশের বাইরে থেকে নগর পরিকল্পনায় ডিগ্রি নিয়ে আসা একজন প্রকৌশলীকে যে কৃষকের সাথে কাজ করতে বলে তার আবালামি দেখে করুনা করতেও করুনা হয়। এখানে যে লেখক যে ১২ লাখ টাকার কথা বলছে তাও তো না বুইঝা লাফাইলি। এই ছাগলের কথা শুনে মনে হচ্ছে যদি লেখক কোন কৃষকের একাউন্টে সরাসরি টাকা পাঠান তবেই কেবল দেশ ও জাতি উদ্ধার হবে , আনা হলে নয়! হায়রে অল্পজ্ঞান তো অল্পজ্ঞান , মাথার ভিতর কিছু আছে কিনা এর তাই নিয়াই তো সন্দেহ হইতাছে। ব্যাটা ছাগল শোন, দেশের বাইরে থেকে যখন কেউ টাকা পাঠায় তখন তা কি দেশের ব্যাংকে টাকা হিসেবে আসে? না, আসে ডলার হিসেবে। সেই ডলার রেখে দেয় কেন্দ্রীয় ব্যাংক নিজেদের রিজার্ভে। আর দেশের মানুষকে দেয় টাকা। কৃষকের শ্যালো ইঞ্জিন চালানোর জন্য যে ডিজেল লাগে তা কী তোমার মামা রা বাংলাদেশরে টাকার বদলে দেয়? সেই ডিজেল আমদানি করতে, কৃষকের ট্রাক্টর আমদানি করতে লাগে তখন ডলার। আর সেই ডলার আসে সেই কেন্দ্রীয় ব্যাংকে রাখা প্রবাসীদের পাঠানো ডলার থেকে। এবার বুঝছিস কেমনে নিজের পরিবারের জন্য টাকা পাঠালে তা দেশের কাজ়ে লাগে? জীবনে তো বোধ হয় কোনদিন এসব চিন্তা করেও দেখিস নাই। এই যে লাখ লাখ প্রবাসী দেশে টাকা পাঠায় তা কি তোমার নামে পাঠায়, সরকারের নামে পাঠায়? পাঠায় নিজের পরিবারে। কিন্তু সেই টাকা কেমনে দেশের কাজে লাগে, সেই টাকা দিয়ে কেমনে দেশের উন্নতি হয়? এভাবেই হয়। কারন দেশের বানিজ্য, ব্যবসা , আমদানি সবই চলে ওই ডলার দিয়ে, বিদেশী মুদ্রা দিয়ে। আর এই আবালে আইছে ঋন শোধ করা নিয়ে জ্ঞান দিতে। আগে কথা বলার, কিছু বোঝার যোগ্যতা অর্জন কর তারপর কথা বল, নাহলে নিজেকে একটা ছাগলের চেয়ে নেশি কিছু প্রমান করতে পারবি না। অবশ্য তোর আবালামি তো তখনই বুঝা যায় যখন ইউ আর পি তে বাইরে থেকে এম এস করে আসা একজনকে কৃষকের সাথে কাজ করার কথা বলিস, তুই তো বোধ হয় জীবনে কোনদিন ইউ আর পি এর নাম ও শুনস নাই, নগর পরিকল্পনাবিদ এর মানে বোঝা তো দূরের কথা, এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কথাও হয়ত শুনিস নাই। বাংলা সিনেমার মত হয়ত তোদের ধারনা দুনিয়াতে একটাই পাশ, তা হইতাছে বি এ পাশ! আর সেই পাশ দিয়া ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ,ইঞ্জিনিয়ার থেকে গার্মেন্টসের ম্যানেজার সবই হওয়া যায়! কাজেই এরকম একটা আবাল তো একজন নগর পরিকল্পনাবিদকে অথবা একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে কৃষকের কাজ করতে বলতেই পারে!



@লেখক ভাইয়া, দুঃখিত আপনার পোষ্টে এত দীর্ঘ অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য। কিন্তু উপরের ছাগলটার এরকম অসহ্য আবালামি দেখে রাগটা সামলাতে পারলাম না। এসব লাফাইন্যা উল্লুক গুলা দেশের জন্য কোন বা* ও করে না , কিন্তু না বুঝে আবালামি করাতে পুরাই ওস্তাদ। একজন ইউ আর পি ইঞ্জিনিয়ারকে যখন কৃষকের কাজ করতে বলে অথবা রেমিটেন্স না বুঝে আবালামি করে , আবার দেশপ্রেমের ছবক দেয় তখন মেজাজ সামলানো খুব কঠিন। এইসব নিচু শ্রেনীর আহাম্মক আর আবালগুলাই এ দেশের বিভিন্ন পদে আছে বলেই জ্ঞান -বিজ্ঞান , অর্থনীতি কোন ক্ষেত্রেই আমাদের কিছু হচ্ছে না। এরা ইঞ্জিনিয়ারকে কৃষকের কাজ করতে বলার জ্ঞান মাথায় নিয়ে চলাফেরা করে, আলগা দেশপ্রেম দেখায়, ইচ্ছে করে থাবড়ায়ে সব কয়টা দাঁত ফেলে দিতে এগুলার।


আপনার লেখা পড়ে একজন বুয়েটিয়ান হিসেবে এখনই আতঙ্কিত বোধ করছি ভাইয়া! চাকরি করার সময় আসলে যে কি হবে!

১২ ই মে, ২০১১ দুপুর ১২:২৪

বায়েস আহমেদ বলেছেন: ভাই, আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো+মজা লাগলো......আপনি ঐ ব্লগারকে উত্তম জবাব দিয়েছেন.....আপনার এই মন্তব্যটা সবারই পড়া উচিত......আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আতঙ্কিত বোধ কইরেন না.....আশা করি আরো কয়েক মাস অপেক্ষা করা লাগবে, ভালো কিছু একটা হবেই....আপনি ভালকরে পড়ালেখাটা শেষ করেন.....সমস্যা থাকবেই ভাই, আমরা সবাই মিলে চেষ্টা করছি অবস্থার পরিবর্তন করতে......পরিবর্তন আসবেই, আমরা হাল ছাড়ব না !

২৯| ১২ ই মে, ২০১১ রাত ১২:৩৬

আমি ছড়াকার বলেছেন:
ভাই আমিও একজন ইন্জিনিয়ার।সিভিল। ৩ বছর চাকরি করার পর দেশ ছাড়ি ২০০৮ এ। দীর্ঘ দুই বছর ছিলাম মধ্যেপ্রাচ্যের একটি দেশে। ঠিক দুই বছর পর দেশে আসি ২০১০ এ। ইচ্ছে ছিল আবার চলে যাবো দুবাই। সব ঠিকঠাক ও করছিলাম। এর মধ্যে বিয়ে শাদী সংসার ইত্যাদির চক্করে পড়ে সিদ্ধান্ত নিলাম দেশের বাইরে তো দূরে থাক ঢাকায়ও যাবোনা। যা করার নিজ শহরেই করব। খুজতে খুজতে তিনমাসের মাথায় পেলাম স্হানীয় এক কম্পানিতে চাকরি। ২৪০০০ হাজার টাকার মত বেতন। খরচ বরচ গিয়ে ২০০০০ থাকে। এরমধ্যে এপ্লাই করতে থাকলাম। আরেকটা পেলাম। বাংলাদেশের বেশ নাম করা কম্পানি। সর্বসাকুল্যে ৪০০০০ টাকা। খরচ বাদ দিয়ে ৩৪/৩৫ থাকে। এপ্লাই কিন্তু বন্ধ করিনি। সাড়ে তিন মাসের মাথায় আরেকটা পেলাম। এইবার মাল্টিন্যাশনাল। ৮০০০০ টাকা। নিজের শহরে। সম্পুর্ন নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায়। কোন মামা চাচা লবিং না।

ভাই অনেক কথা বলে ফেললাম।প্লীজ কিছু মনে করবেন না। আপনার মানসিক অবস্হা বুঝতে পারছি বলেই বলা।

কে কি বলল কিচ্ছু কানে তোলার দরকার নেই। জাস্ট ইগনোর। আপনার মন যা চায় ঠিক তাই করুন। ইনশাল্লাহ আপনি পাবেন যা আপনি চান।

আমরা ইন্জিনিয়ার।
Nobody can resist us.Nothing can stop us. Cheers :) .

১২ ই মে, ২০১১ দুপুর ১২:৫৭

বায়েস আহমেদ বলেছেন: আপনার প্রেরণামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ.....আমিও আশাবাদী

৩০| ১২ ই মে, ২০১১ রাত ১২:৪৪

নুভান বলেছেন: দেশে স্বাগতম (!) বায়েস। তোমার বলা প্রতিটা সমস্যা ফেইস করেছি, তাই মন্তব্য নিষ্প্রয়োজন। [ বিদ্রঃ মেশিন রিডেবল পাসপোর্ট আপডেট করতে কি কি লাগে হাল্কা জানাইও, সামনে আবার ভিসার জন্য খাড়ান লাগতে পারে ;) ]

১২ ই মে, ২০১১ দুপুর ১:০১

বায়েস আহমেদ বলেছেন: হে হে.......তোমার ভবিষ্যত বিদেশ যাত্রা শুভ হোক

** আমার মেশিন রিডেবল পাসপোর্ট আমি প্রসেস করতেছি না, বাবাকে দিয়েছি.....তাই কি কি লাগে জানি না, পরে জানলে তোমাকে খবর দিব

৩১| ১২ ই মে, ২০১১ রাত ১২:৪৭

আমি তুমি আমরা বলেছেন: নাহিয়ান বিন হোসেন বলেছেন: বাংলা সিনেমার মত হয়ত তোদের ধারনা দুনিয়াতে একটাই পাশ, তা হইতাছে বি এ পাশ! আর সেই পাশ দিয়া ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ,ইঞ্জিনিয়ার থেকে গার্মেন্টসের ম্যানেজার সবই হওয়া যায়! কাজেই এরকম একটা আবাল তো একজন নগর পরিকল্পনাবিদকে অথবা একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে কৃষকের কাজ করতে বলতেই পারে!


=p~ =p~ =p~

@নাহিয়ান ভয়ানক বলছ।অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম। এসব আবালতো আব্লামি করবেই। তাদের পাত্তা দেয়ার দরকার কি??? দেখোনা পাত্তা না পেয়ে এখন অচিনপুর ছাগলটাও হারায় গেছে।


৩২| ১২ ই মে, ২০১১ ভোর ৪:২৫

পৈতা বলেছেন: ভাই আমার....!!!! তুমি দেখি কাজ কাম না পাইয়া ব্রেনের উপরে বেপক প্রেসার নিয়া ফালায়তেছ....!! ব্রেন ঠান্ডা করতে আমাগো সাথে তোমার আবার একটা Latvia trip দেয়া জরুরি হইয়া গেছে.....!!! এইবার miss নাই...!! বাই দা ওয়ে, বিশিষ্ট গিয়ানি "শুভ রাত্রি" এর কথা আমার খুব মনে ধরছে...!! ভদ্দর লোকটি ভালো বিনোদন দিতে পারে....!!!

১২ ই মে, ২০১১ দুপুর ১:০৬

বায়েস আহমেদ বলেছেন: হ পৈতা ভাই, আমার একবার বোট ট্রিপ দেয়া দরকার.....তাইলে মস্তিস্ক ঠান্ডা থাকবে....ভালো থাইকো !

৩৩| ১২ ই মে, ২০১১ দুপুর ১২:১৯

লেখাজোকা শামীম বলেছেন: নাহিয়ান বিন হোসেন বলেছেন: আচ্ছা উপরে একটা ছাগলকে দেখছি কৃষক নিয়ে খুব লাফাইতে। এসব আবালগুলারে কিছু বলতে ইচ্ছে হয় না। কিন্তু মাঝে মাঝে রাগটা খুব বেশি হয়ে যায়। জনাবে কৃষকপ্রেমী, বুয়েটের একজন ছাত্রকে ইউ আর পি সাবজেক্টে কি জন্য পড়ানো হয় জানেন? ইউ আর পি মানে বোঝেন? একজন ইঞ্জিনিয়ারকে কি গ্রামের কৃষকের কাজ করার জন্য ইঞ্জিনিয়ার বানানো হয়? ইঞ্জিনিয়ারিং এর অর্থ বোঝেন? বুয়েটের একজন ইঞ্জিনিয়ারকে কোন বিদ্যা শেখানো হয় তা বোঝেন? নিজের উচ্চশিক্ষাকে কৃষকের ভাগ্য উন্নয়নে আর দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ব্যবহার করার জন্য, সেই বিষয়ে আলাদা পড়াশোনার ব্যবস্থা আছে। বাংলাদেশে যে বেশ কয়েকটা মানসসম্পন্ন এগ্রিকালাচারাল ভার্সিটি আছে এটা জানেন? ওই ভার্সিটিগুলাতে কি পড়ানো হয়, কি জন্য পড়ানো হয় তা বুঝেন? কত নিচু মানের আবাল হলে একজন নগর পরিকল্পনাবিদ কে গ্রামে কৃষকের সাথে কাজ করার জন্য হাস্যকর কথা বলতে পারে কেউ! একজন নগর পরিকল্পনাবিদ কে অথবা একজন কম্পিউটার প্রকৌশলীকে যদি গ্রামের কৃষকের সাথেই কাজ করার জন্য তৈরি করা হত তাহলে কৃষি বিষয়ক শিক্ষার জন্য আলাদা কোন ভার্সিটি থাকত না। এসব অতি জ্ঞানী ছাগল গুলাকে ধরে কানের উপর থাবড়ানো দরকার। ব্যাটা ছাগল , পৃথিবীর কোথাও শুনছিস ইঞ্জিনিয়ার যায়ে গ্রামে কৃষকের সাথে কাজ করে? শোন ছাগল, ঋন শোধ করার মানে বুঝিস? রাষ্ট্র যাকে যে ক্ষেত্রের জন্য উপযুক্ত করে গড়ে তুলেছে সে সেই ক্ষেত্রে উপযুক্ত অবদান রেখে তার দায়িত্ব পালন করবে রাষ্ট্রের জন্য। দেশের বাইরে থেকে নগর পরিকল্পনায় ডিগ্রি নিয়ে আসা একজন প্রকৌশলীকে যে কৃষকের সাথে কাজ করতে বলে তার আবালামি দেখে করুনা করতেও করুনা হয়। এখানে যে লেখক যে ১২ লাখ টাকার কথা বলছে তাও তো না বুইঝা লাফাইলি। এই ছাগলের কথা শুনে মনে হচ্ছে যদি লেখক কোন কৃষকের একাউন্টে সরাসরি টাকা পাঠান তবেই কেবল দেশ ও জাতি উদ্ধার হবে , আনা হলে নয়! হায়রে অল্পজ্ঞান তো অল্পজ্ঞান , মাথার ভিতর কিছু আছে কিনা এর তাই নিয়াই তো সন্দেহ হইতাছে। ব্যাটা ছাগল শোন, দেশের বাইরে থেকে যখন কেউ টাকা পাঠায় তখন তা কি দেশের ব্যাংকে টাকা হিসেবে আসে? না, আসে ডলার হিসেবে। সেই ডলার রেখে দেয় কেন্দ্রীয় ব্যাংক নিজেদের রিজার্ভে। আর দেশের মানুষকে দেয় টাকা। কৃষকের শ্যালো ইঞ্জিন চালানোর জন্য যে ডিজেল লাগে তা কী তোমার মামা রা বাংলাদেশরে টাকার বদলে দেয়? সেই ডিজেল আমদানি করতে, কৃষকের ট্রাক্টর আমদানি করতে লাগে তখন ডলার। আর সেই ডলার আসে সেই কেন্দ্রীয় ব্যাংকে রাখা প্রবাসীদের পাঠানো ডলার থেকে। এবার বুঝছিস কেমনে নিজের পরিবারের জন্য টাকা পাঠালে তা দেশের কাজ়ে লাগে? জীবনে তো বোধ হয় কোনদিন এসব চিন্তা করেও দেখিস নাই। এই যে লাখ লাখ প্রবাসী দেশে টাকা পাঠায় তা কি তোমার নামে পাঠায়, সরকারের নামে পাঠায়? পাঠায় নিজের পরিবারে। কিন্তু সেই টাকা কেমনে দেশের কাজে লাগে, সেই টাকা দিয়ে কেমনে দেশের উন্নতি হয়? এভাবেই হয়। কারন দেশের বানিজ্য, ব্যবসা , আমদানি সবই চলে ওই ডলার দিয়ে, বিদেশী মুদ্রা দিয়ে। আর এই আবালে আইছে ঋন শোধ করা নিয়ে জ্ঞান দিতে। আগে কথা বলার, কিছু বোঝার যোগ্যতা অর্জন কর তারপর কথা বল, নাহলে নিজেকে একটা ছাগলের চেয়ে নেশি কিছু প্রমান করতে পারবি না। অবশ্য তোর আবালামি তো তখনই বুঝা যায় যখন ইউ আর পি তে বাইরে থেকে এম এস করে আসা একজনকে কৃষকের সাথে কাজ করার কথা বলিস, তুই তো বোধ হয় জীবনে কোনদিন ইউ আর পি এর নাম ও শুনস নাই, নগর পরিকল্পনাবিদ এর মানে বোঝা তো দূরের কথা, এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কথাও হয়ত শুনিস নাই। বাংলা সিনেমার মত হয়ত তোদের ধারনা দুনিয়াতে একটাই পাশ, তা হইতাছে বি এ পাশ! আর সেই পাশ দিয়া ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ,ইঞ্জিনিয়ার থেকে গার্মেন্টসের ম্যানেজার সবই হওয়া যায়! কাজেই এরকম একটা আবাল তো একজন নগর পরিকল্পনাবিদকে অথবা একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে কৃষকের কাজ করতে বলতেই পারে!



@লেখক ভাইয়া, দুঃখিত আপনার পোষ্টে এত দীর্ঘ অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য। কিন্তু উপরের ছাগলটার এরকম অসহ্য আবালামি দেখে রাগটা সামলাতে পারলাম না। এসব লাফাইন্যা উল্লুক গুলা দেশের জন্য কোন বা* ও করে না , কিন্তু না বুঝে আবালামি করাতে পুরাই ওস্তাদ। একজন ইউ আর পি ইঞ্জিনিয়ারকে যখন কৃষকের কাজ করতে বলে অথবা রেমিটেন্স না বুঝে আবালামি করে , আবার দেশপ্রেমের ছবক দেয় তখন মেজাজ সামলানো খুব কঠিন। এইসব নিচু শ্রেনীর আহাম্মক আর আবালগুলাই এ দেশের বিভিন্ন পদে আছে বলেই জ্ঞান -বিজ্ঞান , অর্থনীতি কোন ক্ষেত্রেই আমাদের কিছু হচ্ছে না। এরা ইঞ্জিনিয়ারকে কৃষকের কাজ করতে বলার জ্ঞান মাথায় নিয়ে চলাফেরা করে, আলগা দেশপ্রেম দেখায়, ইচ্ছে করে থাবড়ায়ে সব কয়টা দাঁত ফেলে দিতে এগুলার।


আপনার লেখা পড়ে একজন বুয়েটিয়ান হিসেবে এখনই আতঙ্কিত বোধ করছি ভাইয়া! চাকরি করার সময় আসলে যে কি হবে!


....................................................................................................
এই রকম আলগা দেশপ্রেমিক আবালের অভাব নাই। এরা মূলত ঈর্ষাপরায়ণ। কোন সফল মানুষের কথা শুনলেই তাকে হেনস্তা করার জন্য ঝাপিয়ে পড়ে।

আমি সিনেমা বিষয়ক অনেক পোস্ট দেই। একদিন এক পোস্টে এই রকম এক আবাল ঢুকে পড়ল। তার মূল বক্তব্য হল, যেই দেশে মানুষ ভাত থেকে ভাত পায় না, সেই দেশে সিনেমা বানানোর দরকার নাই। ওই টাকা কৃষকের উপকারে ব্যয় করা উচিত।
আমি বললাম, তো মশায়, আপনি কৃষকের জন্য কত টাকা ব্যয় করেছেন ? ঠিক কোথায় কোন কৃষককে হেল্প করেছেন, তার নাম ঠিকানা দেন। এইবার মহাজ্ঞান আবাল দেশপ্রেমিক আর কথা কয় না।
আমাদের শুভরাত্রি মশায়ের কাছে প্রশ্ন, আপনি তো কৃষকবন্ধু। কোন দিন কোন কৃষককে কি হেল্প করেছেন ? কী হেল্প করেছেন ? কাকে হেল্প করেছেন ? যাকে হেল্প করেছেন, তার নাম ঠিকানা ও ছবি প্রকাশ করুন। আমরা আপনার মাহাত্ম্য দেখে একটুখানি হাততালি দেই। আমি চ্যালেঞ্জ করলাম আপনি কোনদিন কোন কৃষককে হেল্প করেন নি।
এই আবালগুলির চিন্তা কেবল ভাতকেন্দ্রিক - যেন মানুষের জন্ম কেবল ভাত খাওয়ার জন্য। এই গর্দভগুলো নিজেরা যে কিছু না বুঝেই কথা বলে সেটাও বোঝে না।

বায়েস আহমেদ, আপনি দেশে আসতেই পারেন, কিন্তু আপনাকে উপযুক্ত মূল্য দেয়ার জন্য দেশ এখনো উপযুক্ত হয়নি সেটাও আপনাকে মেনে নিতে হবে।

১২ ই মে, ২০১১ দুপুর ১:১৮

বায়েস আহমেদ বলেছেন: আসলে আমি পোস্টটা দিয়েছিলাম যাতে এইটা পড়ে আমরা আমাদের বর্তমান সমস্যা সম্পর্কে সচেতন হই এবং এইটা সমাধানের পথ খুঁজে বের করি

আসলে বিদেশে বসে রেমিটান্স পাঠানোই সব সমস্যার সমাধান নয়, আমাদেরকে দেশেই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে

সবার মন্তব্য পড়ে দেখি আরোও বিব্রত হয়ে গেলাম !

৩৪| ১২ ই মে, ২০১১ দুপুর ১২:৩৮

ফটো পাগল বলেছেন: Vai, amare mail dien. . . . . Kisu poramorsho dite parbo ....

১২ ই মে, ২০১১ দুপুর ১:২০

বায়েস আহমেদ বলেছেন: এইখানেই দাও

৩৫| ১২ ই মে, ২০১১ দুপুর ১২:৫০

িনদাল বলেছেন: shovon ex ar sathe sohomot

৩৬| ১২ ই মে, ২০১১ দুপুর ১২:৫৩

নিহত বলেছেন: এইগুলান পুরান কথা। এইহানে ক্লিকান।


Click This Link

Click This Link

১২ ই মে, ২০১১ দুপুর ১:২৩

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন

৩৭| ১২ ই মে, ২০১১ দুপুর ১:০৮

বিদ্রোহী কান্ডারী বলেছেন: ভাই আমাদের দেশে বাইর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়ে দেশে এসে ভালো কোথাও জায়গা করাটা কঠিন কারন দেশীয় কোম্পানীগুলো ভয় পায় হায়ার ডিগ্রী ধারী কাউকে নিলে পরে যদি আবার ভালো সুযোগ পেয়ে চলে যায় বা অনেক বেতন দিতে হয়। আরেকটা কারন দেশীয় কোম্পানী গুলো দীর্ঘদিন দেশেই কাজের অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকেই বেশী প্রাধান্যদেয় কারন তারা কাজ জানে আবার বেতন কম দিতে লাগে। তাই ডেভেলপার বা রিয়েলস্টেট কোম্পানী গুলোর আশা বাদ দিন। আমার সাজেশন হল ইউনিভার্সিটির টিচার বা কনসাল্টেন্সি ফার্মগুলোতে ট্রাই করুন যেমন BCL,DDC,SEMEC. এর পর সময় পেলে সরকারীর জন্য ট্রাই করুন।

১২ ই মে, ২০১১ দুপুর ১:২২

বায়েস আহমেদ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন

৩৮| ১২ ই মে, ২০১১ দুপুর ১:০৯

আকাশগঙ্গা বলেছেন: বাংলা সিনেমার মত হয়ত তোদের ধারনা দুনিয়াতে একটাই পাশ, তা হইতাছে বি এ পাশ! আর সেই পাশ দিয়া ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ,ইঞ্জিনিয়ার থেকে গার্মেন্টসের ম্যানেজার সবই হওয়া যায়! কাজেই এরকম একটা আবাল তো একজন নগর পরিকল্পনাবিদকে অথবা একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে কৃষকের কাজ করতে বলতেই পারে!


হা হা হা।

ভাইয়া আশা হারাইয়েন না।ইনশাল্লাহ ব্যবস্থা একটা হবে।

আমি ই ই ই ০৭ ব্যাচ।

১২ ই মে, ২০১১ দুপুর ১:২৩

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন

৩৯| ১২ ই মে, ২০১১ দুপুর ২:১৪

বাজেকাম বলেছেন: ভাই সরকারি চাকরীর চিন্তা মাথা থেকে বাদ দেন। আমরা সাধারণ লাইনে পড়ালেখা করা মানুষ। প্রায় ২০ বছর চাকুরী করার পর বেতন পাই গ্রস প্রায় ৫০ হাজার টাকা। আমার বন্ধুরা যারা সরকারি চাকুরী পায় নাই বা নেয় নাই তারা কেউই এখন ২লাখের নিচে পায় না। মনের দুঃখের কথা কাউরে কই না। আপনার পোস্ট পইরা কিছু উপদেশ দিতে ইচ্ছা হইল।
১. দেশে থাকলে সরকারি চাকুরী কইরেন না।
২. সুযোগ থাকলে বিদেশ যান গা। তারপর সুযোগ থাকলে ভাই বেরাদার গ্রামবাসী কাতারে কাতারে লইয়া যান।

১২ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৭

বায়েস আহমেদ বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪০| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:০১

ফিউশন ফাইভ বলেছেন: চীনে শুধু একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিভাগই আছে, যাদের কাজ নিয়মিত বিদেশ সফর করে প্রতিভাবান প্রবাসী চীনা নাগরিকদের দেশে ফিরিয়ে আনা। তাদের জন্য বিশেষ লোভনীয় প্যাকেজ, সরকারি নানা সুবিধার অফার থাকে।

আর এই পোড়ার দেশে হাজার হাজার ডলার রেমিট্যান্স পাঠানো প্রবাসীকে ৫০০ টাকার জন্য হয়রানি করা হয় বিমানবন্দরে। দেশে আরো কতো কী! আপনার উচিত বিদেশে ফেরত যাওয়া এখনই। এই দেশের ওপর একটা প্রলয়ঙ্করী গজব নামা জরুরি।

২৮ শে মে, ২০১১ রাত ৯:৪৫

বায়েস আহমেদ বলেছেন: চীন সরকারের এই কাহিনী আমি জানতাম না, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪১| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১:৫৯

বোকা ছেলে বলেছেন: একারণেই বিদেশ থেকে মাস্টার্স/পি.এইচ.ডি করে বেশিরভাগ মানুষই ফেরৎ আসতে চায় না। তাদের জন্য চাকরির বাজারটা বেশ খারাপ। এক লাফে বেতনটা ১০ভাগের এক ভাগ হয়ে যায়। আমার মতে ইউরোপেই যেহেতু পড়েছো সুযোগ থাকলে ওখানেই ফেরৎ যাওয়া উচিৎ।

অ.ট: স্কলারশিপটা ইরাসমাস মুন্ডাস মনে হচ্ছে?

০৪ ঠা জুন, ২০১১ দুপুর ১:৫৩

বায়েস আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪২| ১৭ ই জুন, ২০১১ রাত ১০:২৫

নাহিদ তামিম বলেছেন: আমার অবস্হা আপনার মতই। থেকে পড়া শেষ করে ভাবলাম দেশে মা-বাবা সবাই কে সাথে নিয়ে থাকব, বিদেশ যারা থাকেন তারা জানে আপনজন থেকে দুরে থাকার কষ্ট কি। তাই বছর খানিক হল দেশে আসছি, কিছু দিন পর শুরু করলাম চাকরি খোজা, সমস্যা শুরু হল ইন্টারভিউ তে, বেতন যা বলে তা দিয়ে আমার হাত খরচ ও চলবে না। একে একে অনেক গুলা ইন্টারভিউ দিলাম, একই অবস্হা। একবার ইন্টারভিউ তে বলেই বসলাম, "আপনি কি আমার দেখছেন?? আমাকে ডাকার আগে আপনার বোঝা উচিত ছিল যে আপনি আমাকে করতে পারবেন না"। অবশেষে বাবাকে বল্লাম ব্যবসা করব (আমাদের পুরা পরিবার ই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত), শুনে তো সে রেগে ফায়ার, বলে এত পড়াশোনা করাই আনছি কি ব্যবসা করার জন্য, এই নিয়ে বিগত ২ মাস তার সাথে রাগারাগি। এমন অবস্হা চলতে থাকলে হয়ত খুব জলদি আবার বাইরে চলে যাব। আপনাকে হয়ত অনেকে বলবে অল্প বেতনে শুরু করতে কিন্তু সমস্যা হল একবার খরচ বেড়ে গেলে আর সেটা কমানো সম্ভব না, নিজের মন কে কিছুতেই বোঝানো যাই না।

১৯ শে জুন, ২০১১ রাত ১:৩৮

বায়েস আহমেদ বলেছেন: আশা করি আপনার সকল সমস্যার সমাধান হবে.....আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪৩| ০৫ ই জুলাই, ২০১১ রাত ৮:২৯

তপৃ বলেছেন: i understand your feelings. You should go back to Europe. best of luck buddy

০৭ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৮

বায়েস আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪৪| ০৫ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৮

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হুম। সৎ থাকুন, এ জীবনে বেশি টাকা বেতনের চাকরি না হলেও পরকালে সুখ নিশ্চিত!

০৭ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৮

বায়েস আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৪

অস্তিত্বহীন বলেছেন: আমার দুই বন্ধু textile eng. এ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে। একজন আহসানউল্লাহ এবং প্রাইমেসিয়া থেকে । কিন্তু রেজাল্ট এবং মেধা দুইই ভাল আহসানউল্লাহ থেকে পাস করা বন্ধুর।কিন্তু অন্যজনের বাবা সরকারী নিরাপত্তা বাহিনির কর্মকর্তা ,তাই তার জন্য ৩০০০০ টাকার চাকরী পিছনে ঘুরে আর ওই ছেলেটার মেধা থাকার পর ও ১২০০০ টাকার চাকরী করে অনেক কষ্ট করে।মজার ব্যাপার হল ২ মাস পর জানতে পারে তার কম্পানির অন্যান্য অবৈধ কর্মকাণ্ড আছে। সে এখন তার নিজের চাকরী নিয়া শঙ্কিত। আমরা আসলে কন দেশে বাস করি?????

স্বাধীনতার ৪০ বস্র পালন করি আর ঘুষ খাই। নাগরিক নিরাপত্তা ও আমাদের নাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

বায়েস আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকবেন !

৪৬| ১৮ ই জুন, ২০১২ রাত ৮:০৩

সাদাসিধা মানুষ বলেছেন: সরকারি চাকুরির জন্য চেস্টা করেন

৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৫

দেলোয়ার জাহান রানা বলেছেন: ঈনশাল্লাহ পেয়ে যাবেন।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

বায়েস আহমেদ বলেছেন: ধন্যবাদ!

৪৮| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানতে পারলাম অনেক কিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.