| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় দাদা
আমার সম্পর্কে এমন কিছু নেই যা লিখলে আমার আমিকে প্রকাশ করতে পারব বা সবার মধ্যে তুলে ধরতে পারব। যেহেতু লিখার কিছুই নেই, তাই লিখলামও না।
আমরা আছি তাইতো আছে আকাশ ভরা তারা
আমরা আছি তাই তো নদী এমনি পাগলপারা
আমরা আছি তাই আকাশে সূর্য সোনা ওঠে
আমরা আছি বলেই রঙ্গিন ফুলগুলো রোজ ফোটে।
আমরা আছি বলেই কোকিল ফাল্গুনে গান গায়
আমরা আছি বলেই ছড়া গল্পেরা জন্মায়
আমরা আছি দেশ-বিদেশে দুঃসহ রাত দিনে
আমরা আছি পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণে।
আমরা আছি বলেই আছে মায়ের হাসি মুখ
দূর করে দিই এই দু'হাতে সমস্ত অসুখ
আমরা আছি বলেই আজও রূপ কথারা আছে
এই দু'চোখে স্বপ্ন হয়ে লক্ষ আশা বাঁচে।
আমরা আছি তাই তো আছে দিন বদলের আশা
আমরা সকল বোনের বুকে ভাইয়ের ভালোবাসা
আমরা আছি তাইতো আছে দুরন্ত মেঘ-ঝড়
নতুন কিছু করতে চেয়ে আমরা যে তৎপর।
সৌমেন্দ্রনাথ দাসের এই কবিতাটি আমার কাছে অনেক অনেক ভাল লাগে তাই ব্লগে শেয়ার করলাম।
©somewhere in net ltd.