| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় দাদা
আমার সম্পর্কে এমন কিছু নেই যা লিখলে আমার আমিকে প্রকাশ করতে পারব বা সবার মধ্যে তুলে ধরতে পারব। যেহেতু লিখার কিছুই নেই, তাই লিখলামও না।
যখনই দেশে বড় ধরনের কোন চুরি ডাকাতি বা সিমিলারি কোন ঘটনা ঘটে যায়, এলাকার এমপি মন্ত্রীরা রাস্তা ব্রিজের বাজেটের টাকা মেরে দেয় তখন অনেকেই বলে বাঙ্গালী চোরের জাত, তাই মানুষের টাকা মাইরা খায়। বিদেশীদের দিকে তাকাও তারা এইসব চুরি ডাকাতির ধারে কাছেও নাই। তারা দেশের জনগণকে ভালবাসে, তারা রাষ্ট্রীয় সম্পদ মাইরা খায় না, আরও কত্ত কি. . । আরে ভাই আপনি বিদেশের সুনাম কইতাছেন ভাল কথা, কিন্তু আপনি বাংলাদেশের ঘরের কোনায় বসে বিদেশী রাষ্ট্রের চুরি চামারীর কথা কতটূকুই বা জানেন?? যে একেবারে দেশে বসে বিদেশী রাষ্ট্রের চারিত্রিক সনদে গ্রীণ সিগন্যাল দিচ্ছেন?? সর্বোচ্চ পেপার পত্রিকা, টিভি, অনলাইন পোর্টাল, বিভিন্ন ম্যাগাজিন জরিপের কয়েকটা নিউজ পোষ্ট ভিডিও দেখে যদি বিদেশী রাষ্ট্রকে প্রশংসাপত্র দিয়ে দেন আর নিজ দেশকে চোরপত্র/দুর্নীতিপত্র দিয়ে থাকেন তবে আমি নিশ্চিত আপনি বিদেশী রাষ্ট্র সম্পর্কে কিছূই জানেন না, শুধু নিজেকে সমাজে জাহির করার জন্য এসব আজাইরা প্যাচাল মারেন। আপনি বাংলাদেশে থাকেন বলেই বাংলাদেশের কিছু খবরাখবর রাখতে পারেন। যদি পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে থাকতেন তাহলে ঐ রাষ্ট্রের প্রকৃত অবস্হাটাও জানতে পারতেন। তখন বুঝতে পারতেন পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে এই পুকুর চুরি গুলো হচ্ছে না। শুধু চুরির পলিসিগুলো ভিন্ন। কিন্তু কাজ/ফল একই।
সুতরাং আজাইরা প্যাচাল না পাইরা নিজে ভাল হয়ে যান। কথায় আছে, নিজে ভাল তো জগত ভাল। নিজে ভাল হলে পরিবারকে ভাল করা সম্ভব, পরিবার ভাল হলে সমাজকে ভাল করা সম্ভব, সমাজ ভাল হলে রাষ্ট্রকে ভাল করা সম্ভব, রাষ্ট্র ভাল হলে পৃথিবীকে ভাল করা সম্ভব।
তবে আপনাকে এসব চুরি ডাকাতি সহ্য করে প্রতিবাদ থামিয়ে দিতে বলিনি। শুধু এতটুকু বুঝাতে চেয়েছি যে এসবের প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধের ব্যবস্হা করুন। আর এমনভাবে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকে গঠন করুন যেন এসব চুরি ডাকাতি ও সকল প্রকার অন্যায় জুলুমকে সমূলে উচ্ছেদ করা যায়। যদিও তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে না, তবুও চেষ্টা করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
বড় দাদা বলেছেন: বলেছেন: নিজে ভাল থাকার চেষ্টা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা, নিজে ভাল না হলে অন্যকে ভাল করা সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪
আরজু নাসরিন পনি বলেছেন:
জ্বি, আমি নিজে ভালো থাকার চেষ্টা করছি।