নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোতল ২৩

আমি একজন ছাএ

বোতল 23

আমি একজন ছাএ

বোতল 23 › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন আয়ের রেকর্ড গড়ল কোহলি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১



অধিনায়ক এমএস ধোনি ও মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে কোন ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সর্বাধিক বাৎসরিক বিজ্ঞাপন আয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন ভিরাট কোহলি । ভারতীয় মিডিয়াগুলোতে জোর গুঞ্জণ, জার্মানির বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তিন বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন কোহলি। তিনি অ্যাডিডাসের জুতো এবং অন্যান্য সামগ্রীর প্রচারণার জন্য মডেল হবেন। সম্প্রতি অ্যাডিডাসের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নাইক এই তরুণ ব্যাটসম্যানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনে। তবে কর্নাটক উচ্চ আদালতে দায়ের করা এই মামলাটি খারিজ করে দেয় আদালত এবং কোহলিকে অন্য কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয়। ভারতের আরেকটি শীর্ষ সংবাদপত্র জানায়, একইসঙ্গে কোহলি একটি টায়ার নির্মাণ সংস্থার সঙ্গে নতুন চুক্তিতে যুক্ত হয়েছেন। এর ফলে কোহলি বছরে সাড়ে ছয় কোটি রুপী করে পাবেন। এর আগে শচীন এবং স্টিভ ওয়াহ এই বিজ্ঞাপনে কাজ করেছিলেন। কিন্তু কোহলি এবার তাদেরকে পেছনে ফেললেন। সংবাদমাধ্যমগুলো জানায়, কোহলি এখন ধোনি এবং শচীনদের হটিয়ে বাৎসরিক শীর্ষ উপার্জনকারী ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পাবেন। বিজ্ঞাপনের মাধ্যমেই কোহলি গত বছরে প্রায় ৪০ কোটি রুপি উপার্জন করেন। এই মুহূর্তে কোহলি ১৩টি পণ্যের মুখপাত্র হিসেবে কাজ করছেন।

বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.