| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর ব্লগ এ আসলাম। একটি বিষয় কয়েকদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই শেয়ার করছি।
উন্নত বিশ্বে বিশেষতঃ ইউকে তে আপনি যদি কোন অফিস বা কোম্পনীতে ফোন করেন তাহলে সেই কোম্পানীতে যদি কথাবার্তা রেকর্ড করার ব্যবস্থা থাকে তাহলে তা আপনি ফোন করার পর পরেই এটা আপনাকে জানিয়ে দেবে যে আপনার ক থাবার্তা রেকর্ড করা হবে। এর অর্থ হচ্ছে আপনাকে জানিয়েই কথা রেকর্ড করা হচ্ছে । প্রধানমন্রী - বিরোধী দলীয় নেত্রীর টেলিফোন আলাপ কি উনাদের কে জানিয়ে রেকর্ড করা হয়ে ছিল ? মানবতা বিরোধী আদালতের বিচারকের কথোপকথন যদি বিনা অনুমতিতে রেকর্ড করা এবং তা প্রকাশ করে আইন বিরোধী কাজ হয়ে থাকে ( স্কাইপি কেলেংকারী ) তাহলে এই ভিআইপি কথোপকথন রেকর্ড করা ও প্রকাশ করা আইনের লংঘন হবে না কেন ? নাকি প্রভাবশালী কেউ এটা করেছে বলে তা আইনের বাইরে ? যদি তাইই হয় তাহলে বাংলাদেশ কি ' জোর যার মুল্লক তার ' হতে চলেছে এই একবিংশ শতাব্দীতে ! বিশেষভাবে দেশের তরুন সমাজ যেখানে স্বপ্ন দেখছে অসীম সম্ভাবনাময় এক নতুন বাংলাদেশের !
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
আসিফ নেওয়াজ বলেছেন: আইনের শাসণ এগুলো কিছুই নেই!
২|
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩
বোধহীন স্বপ্ন বলেছেন: কে শুনে কথা??
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
আসিফ নেওয়াজ বলেছেন: তাইতো...
৩|
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬
স্বপ্নসমুদ্র বলেছেন: অসীম সম্ভাবনা। আমাদের চোখেই থাক।
৪|
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮
জহির উদদীন বলেছেন: এটা আওয়ামীলীগ করেছে তাই কোন আইনের লংঘন হয় নাই অন্য কেউ করলে তার পেপার ও চ্যানেল এতোক্ষনে বন্ধ হইয়া যাইতো....
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১
উযায়র বলেছেন: না জানিয়ে যে কারো কথোপকথন রেকর্ড করা ও প্রকাশ করা আইনের লংঘন, ভি আই পি দের ক্ষেত্রেই যদি এটা হয়, তবে বুঝতে হবে জন গণের অধিকার , আইনের শাসণ এগুলো কিছুই নেই!