নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যারিক্যাচাল

সময় কে আমরা সময় দেই না। "কিছু একটা করে ফেলবো"- সব সময় ভাবি। কিন্তু শেষ পর্যন্ত কিছু করা হয় না। সময় চলে যায়। অতিতে ও কত সময় এভাবে চলে গেছে। আমি শুধু ভাবি। সময় চলে যায়। কিছু একটা করার দরকার।

ক্যারিক্যাচাল › বিস্তারিত পোস্টঃ

কি বলি আজ ভেবে না পাই !!!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

দেশে বর্তমানে পদের মেয়েরা সব ঘটক পাখি ভাইয়ের দোকানে লাইন দিয়াছে বলিয়া মনে হয় আর যাহারা মিডিয়ার আসে তাহাদের অধিকাংশই আপদ আর বাকি গুলা বিপদ। বাংলাদেশের চ্যানেল দেখি শুধু সন্দেশের আশায়। তাহাতেও মাশাআল্লাহ লম্বা বিরতি পাওয়া যায়। তেল সাবান বেচার ধরনও পাল্টাইয়াছে । আগে খালি রমনিদের জলকেলি করার আনন্দ আর চুনকাম করার ফজিলত জানা যাইতো। এখন তো রমনিদের আন্ডার আর্মস ( বগলের তলা বলিতে কি সমস্যা ??? আহা, খালি ভাষাই উন্মুক্ত হইল না, আর প্রায় সবই তো উন্মুক্ত হইয়া যাইতেছে !!! ) সুরভিত করিবার দ্রব্য আর বিশেষ সময়ের প্যাডের এ্যাডও দেখতে হয়। এখন তো বাচ্চা বাচ্চা জানে হাগিস আর সেনোরার পার্থক্য । হাগিস এর বাংলা অর্থ ভাবিয়া প্রবঞ্চিত হইবেন না। ইহা কোন ভাষার শব্দ তাহা আমি না জানিলেও ইহা বাংলা নহে তাহা আলবত জানি । রিমোর্ট ঘুরাইয়া বাঁচিয়া যাইবার চেস্টা বৃথা । তাহাতে বন্ধ সীমে ব্যাবাক অফার দেখিয়া দুঃখে হৃদয় ভরাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি । শিশু কালে শিক্ষক বলিতেন, কথা কম বলিও। কতখানি কম বলিতে হইবে তাহা বলেন নাই। চ্যানেল ঘুরাইয়া বেশি দূরে না যাওয়াই উত্তম। তাহাতে বিদেশি বেনিয়াদের খপ্পরে পড়িবার ব্যাপক সম্ভাবনা ।
তবে এতদিন যে দুর্জনেরা এ্যাডে নারীর আধিক্য বলিয়া নাকি কান্দন কাঁদিতেন তাহাদের মুখে ঝাঁমা ঘষিয়া দিয়া বলশালী পুরুষের চুনকাম করিবার দৃশ্যও হরহামেশা দেখা যাইতেছে । তবে ইদানিংকার সাবান সোডায় কাপড়ে সুগন্ধি লাগিলেও গায়ের দুর্গন্ধ মরে না । তাই গন্ধ মারিবার বাসনা’র ( ডিওডরেন্ট) ব্যাবসাও দেখিতে পাই উত্তম হইতেছে। তবে ইহার ব্যাবহার বড়ই বিপদের, কারন তাহাতে রাস্তার সমুদয় আপদসম নারীগণ আপনার পিছনে পড়িবেন । লুল গণ মুচকি হাসিলেও তাহাদের ইহা জানা একান্ত আবশ্যক যে, এরশাদ হইবার স্বপ্ন দিবা স্বপ্নের চাইতেও অলিক।
তবে ইদানিং বস্ত্র কোম্পানী সমূহের ভিমরতি দেখিবার মতন । তাহারা পুরুষকুলকে শাড়ি ও সেলোয়ার কামিজ, কোমরে বিছা, পায়ে মল পরাইবার যে প্রয়াস চালাইতেছে তাহাকে অবহেলা করিবার কোনই সুযোগ নাই। প্রবাদ রহিয়াছে চুপ করিয়া থাকিলে শাখামৃগ প্রথমে কোলে ওঠে, পরে কাঁধে ও অবশেষে মাথায় উঠিয়া পেশাব করিয়া দেয়। এখনি কলরব না করিলে আচিরেই আপনাকে সায়া, ব্লাউজের গজ কাপড়ের জন্য গাউসিয়ায় লাইন ধরিতে হইবে।
পরিশেষে বলিতে চাই , উপরের সবই একজন ক্ষনস্থায়ী দর্শকের ব্যাপক চিন্তার ফসল। ইহা পড়িয়া যদি আপনি ব্যাথিত হন তবে আপনাকেই বলছি,আর কর ঘুমাইবেন?? এইবার জাগিয়া উঠুন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

নিয়ামুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

ইলি বিডি বলেছেন: হাগিস এর বাংলা অর্থ ভাবিয়া প্রবঞ্চিত হইবেন না। ইহা কোন ভাষার শব্দ তাহা আমি না জানিলেও ইহা বাংলা নহে তাহা আলবত জানি । =p~ =p~ =p~ =p~

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

সকাল হাসান বলেছেন: জাগিয়াই ছিলাম!

উচিত কিছু কথা কহিয়াছেন ভাই! তবে এই সব কথা গুলো শুধু না লিখিয়া বা বলিয়া সকলে মিলিয়া মিশিয়া যদি বুঝিয়া চলিতে পারিতাম, তাহলে হয়তো আমাদ্বিগের দর্শক হইয়াও কোনরূপ আক্ষেপ থাকিত না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.