| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়া সঙ্গী
নিজেকে নিয়ে অনেক ভেবেছি...। কিন্তু আমি কি, আমি নিজেও জানি না শুধু এটাই জানি।।কার ও কোন উপকার করতে না পারলে ও,আমার দ্বারা কোন অপকার হবে না ...
এক সময় খুব আগ্রহ নিয়ে সামুতে ব্লগইং শুরু করি .। কিন্তু গত কয়েক দিনের ঘটনায় (ব্লগার সম্পর্কিত ঘটনা ) ব্লগিং এ আগ্রহ হারিয়ে ফেলি ..
কিন্তু মনের দ্বিধা কাটাবার জন্য আজ কিছু কথা লেখছি
১।মহান আল্লাহ এর অসীম দয়ায় আজ আমি ডাক্তার । আমার চলাফেরা এখন হাজার ও মানুষের সাথে... মুসলিম ,অমুসলিম সবাই ।। এখন আমার ব্রত মানব সেবা
২।আমি এই বাংলার একটি মুসলিম ঘরের সন্তান ... ছোট বেলা হতে শিখে এসেছি, আমি যেন আমার ধর্ম পালন করি, কিন্তু কোনদিন যেন অন্য ধর্মের কাউকে কটূক্তি না করি ... এটা আমার ধর্ম ইসলাম আমাকে শিখিয়েছে ।।আমি মনে করি এর নাম ধর্মনিরপেক্ষতা... সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ধর্ম পালন করবে, অন্য ধর্মের প্রতি সহনশীল থাকবে।
৩। সবার উপর মানুষ সত্য ,তাহার উপর কিছুই নাই...
হা, এ কথা আমিও মানি...যতক্ষণ না তা আমার স্বার্থের উপর আঘাত আনে। গনতান্ত্রিক দেশে যদি বাক স্বাধীনতার নামে কেউ আমার ধর্ম নিয়ে উলটা পাল্টা কথা বলে তখন নিজের মাথা ঠাণ্ডা রাখা দায় ।
শুধু ধর্ম নয়, আমার দেশের স্বাধীনতা নিয়ে যখন সুশিক্ষিত (!) রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন ছাত্রি অবাধে মিথ্যাচার করেন. হাত কেবল নিশপিশ করে ।
৪ ।প্রগতিশীলতার নামে নাস্তিকতা এখন একটা ফ্যাশন ... (আল্লাহ মাফ করুন) , তাই আমি নিজেকে প্রগতিশীল হিসেবে জাহির করিনা। কারন ধর্ম ভয় , মৃত্যু ভয় আমাকে তাড়ায়। আমি ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নই ।
যদিও ধর্ম সম্পর্কে আমার জ্ঞানও সীমিত ।।
কিন্তু বর্তমানে যুদ্ধাপরাধী এর বিচার চাইতে গিয়ে /বাধা দিতে গিয়ে ইসলাম ধর্ম কে যে ভাবে কলুষিত করা হচ্ছে ... তাতে আমি ভীত ... ( সেটা জামাত শিবির করুক, বা থাবাবাবা ও তার ব্লগার রা করুক .)
৫ । '৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কোন ধর্মযুদ্ধ ছিল না, ছিল বাংলা মায়ের সকল মানুষের স্বাধিকার আদায়ের যুদ্ধ ।তখনও ধর্ম কে পুজি করে জাতি কে ভাগ করার চেষ্টা করা হয়ে ছিল , কিন্তু আল্লাহ এর রহমতে তা সফল হয় নাই।
আমি দল না, লীগ না, জামাত শিবিরও না... আমি এই বাংলার mango people
আমার বাবা, চাচা, দাদা,নানা ,মামা কেউ কোন রাজাকার বা তাদের দোসরও ছিলেন না
আমি বুক ফুলিয়ে বলতে পারি...
সব যুদ্ধাপরাধি এর ফাঁসি আমিও চাই
সব যুদ্ধাপরাধি এর ফাঁসি আমিও চাই
সব যুদ্ধাপরাধি এর ফাঁসি আমিও চাই ...
আবার আমি চাইনা কেউ আমার ধর্ম কে কলুষিত করুক, কারন আমি তো অন্য ধর্মকে কলুসিত করছি না...
কেবল একটাই চাওয়া ,
আল্লাহ , আমাদের এই ক্রান্তি কালে তুমিই সহায় ........
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
ছায়া সঙ্গী বলেছেন: ভাই , যা কিছু লেখছি , তার সব কিছুই আমি বিশ্বাস করি.। আর সেই জন্য আজকের এই লেখা
ধন্যবাদ
২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
সালটু বলেছেন: সহমত তবে একটু এডিটেড ভার্সনে "সব যুদ্ধাপরাধীর ফাঁসি আমিও চাই"
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
ছায়া সঙ্গী বলেছেন: এডিটেড ![]()
৩|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ফারজানা শিরিন বলেছেন: একমত ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
ছায়া সঙ্গী বলেছেন: ধন্যবাদ
৪|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
রাজীব বলেছেন: রাজাকারদের কমন ডায়ালগ
সব যুদ্ধাপরাধিদের ফাঁসি চাই
যুদ্ধাপরাধিদের ফাঁসি আমিও চাই
আফটার অল ল্যান্জা ইজ ভেরি ডিফিক্যাল্ট টু হাইড!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
ছায়া সঙ্গী বলেছেন: দেখুন ভাই, আমি বাংলায় বরাবরই কাঁচা , চেস্টা করেছি নিজের ভাষায় নিজের বিশ্বাস কে প্রকাশ করতে
আমি যা বলেছি তা বুজতে যদি আপনার কস্ট হয়, আমি দুঃখিত
তবে , এইখানে যার যা খুশি কমেন্ট করতে পারেন, কারন আপনার / আপনাদের কথা সাবান না যে আমি গায়ে মাখবো ।
৫|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
মনের গহীনে... বলেছেন: বেশ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
ছায়া সঙ্গী বলেছেন: ধন্যবাদ
৬|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
খইকাঁটা বলেছেন: !
?
...................
বুঝলেন ভাই ছায়া সঙ্গী এইধরনের ফাজিল ব্লগাররাইরাই রাজাকার সৃষ্টি করে। এরা হল আমাদের কাজের বুয়ার মত, যতই দেই তার মনে হয় কম হইল। পুলিশের জামায় চোরের গা ঢাকা দেয়ার মত, আমার মনে হয় এই শালারাই হলো প্রকৃত রাজাকারের পুত নাতী, তাই নিজের নিখুত ভাবে কাটা ল্যান্জা ঢাকার জন্য আপনার আমার নিম্নাঙ্গের ঝুলন্ত কিছু দেখে ল্যান্জা বলে চালানোর জন্য চিল্লায়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
ছায়া সঙ্গী বলেছেন: ভাই, আমি আপাতত বাকরুদ্ধ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
কানা ফকীর বলেছেন: এই কথাটাই বলতে গেলে একপক্ষ বলে নাস্তিক আবার আরেক পক্ষ বলে রাজাকার। কি যে মুশকিলে পড়লাম ভাই। লেখা সুন্দর হইসে।