| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়া সঙ্গী
নিজেকে নিয়ে অনেক ভেবেছি...। কিন্তু আমি কি, আমি নিজেও জানি না শুধু এটাই জানি।।কার ও কোন উপকার করতে না পারলে ও,আমার দ্বারা কোন অপকার হবে না ...
একবার ক্লাস ফাইভ এ থাকতে , ক্লাসটেস্ট এ বলা হল রচনা লিখো "আমার জীবনের স্মরণীয় ঘটনা
লিখেছিলাম সেই রচনা... একদম সত্যি ঘটনা অবলম্বনে ,
আমার ছোট ভাইয়ের চির প্রস্থান এর ঘটনা কে আকড়ে ধরে ...
আমার যত আবেগ ,অনুভুতি কে একাকার করে ... ক্লাসে বসে লেখতে গিয়ে দু ফোঁটা চোখের জলও গড়িয়ে পরেছিল সেইদিন ......
এখনও মনে আছে ......
সহপাঠী যারা ছিল, তাদের টপিক ছিল 'বিদ্যালয়ে প্রথম দিন',বনভজনে একদিন, প্রথম বাস ভ্রমন ইত্তাদি, বইয়ে সাধারনত যা থাকে আরকি ।
আমার টপিক টা নিয়ে আমার বেশ কনফিডেন্ট ছিল ...
ফলাফল
আমি পেয়েছিলাম ১০ এর মাঝে ৫ ! ...
বাকিরা ৮ !
ঐদিনই বুঝেছিলাম , পৃথিবীটা খুবই নিষ্ঠুর ... এরা আবেগের কোন দাম দেয় না , যেখানে চাপার জোর সেখানে ফলাফল হাতেনাতে ধরা দেয় ...
আমিও এখন আবেগের দাম দেই না ,চাপার জোরে আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন । আমিও এখন নিষ্ঠুর একজন মানুষ এই নিষ্ঠুর পৃথিবীতে
©somewhere in net ltd.