| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ভাইয়া এবং আপুরা,
আমি একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে মাল্টিন্যাশনাল একটি কোম্পানিতে নিজ সেক্টরে বেশ ভালো বেতনে কর্মরত আছি। সম্প্রীতি বাংলাদেশ ব্যাংক এর এডি'তে সিলেক্টেড হয়েছি। এখন কি করা উচিত বুঝতে পারছি না। আপনাদের গঠনমূলক সাজেশন চাই।
ভবিষ্যতের জন্য নিম্নোক্ত পথরেখা আপাতত ঠিক করা হয়েছে:
১। দেশেই স্হায়ী হবার ইচ্ছে। বিদেশে যাওয়ার প্ল্যান বাদ।
২। ঢাকায় থাকতে চাই ।
বিবি'তে গেলে পুরো অর্ধেক জীবনের জানা পথ চেঞ্জ করতে হবে। প্লিজ, সবাই একটু ডিসিশান নিতে সহায়তা করুন।
( বাংলাদেশ ব্যাংকের এডি'র সুবিধাসমূহ কেউ ডিটেইলস বলে একটু সাহায্য করবেন। অন্যান্য ব্যাংকে এম,টি,ও পদে জয়েন করে যে গতানুগতিক কাজ করতে হয় বিবি'তেও কি তাই ?? )
।। আগাম ধন্যবাদ ।।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
শুধু জাহিদ বলেছেন: ভুমি_রাজস্ব্_কর: ভাইয়া ওয়েল এন্ড গ্যাসে আছি। বর্তমান এবং নিকট ভবিষ্যত খুবই ভালো। আপাতত অনেক টাকা !!! আরামের চাকরী।
আমি যেটা সবচেয়ে ভয় পাচ্ছি - যে চাকুরীটা খুব বেশী বোরিং না কি। আর ভাইয়া লোভনীয় বিষয়টা একটু ক্লিয়ার করেন।
২|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
রাফি মাহমুদ বলেছেন: উত্তরটা আপনি নিজেই জানেন। যেমন ধরুন বর্তমান বাজারে ফুটবলারদের চাইতে ক্রিকেটারদের আয় ও অন্যান্য সুযোগ-সুবিধা অনেক বেশী। ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংকের এডি হওয়া অনেকটা আজীবন ফুটবলের ট্রেনিং নিয়ে হঠাৎ ক্রিকেটার হতে চাওয়ার মত।
জব ফ্রাস্ট্রেশন ভয়াবহ জিনিষ। কাজেই যা করবেন খেয়াল কৈরা...
৩|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
আরিফুর রহমান বাবু বলেছেন: আমার মতে বাংলাদেশ ব্যাংক ভাল হবে। যদিও ট্র্যাডিশনাল চিন্তাধারা থেকেই বললাম, ভাল হয় আপনি পরিচিত কোন অভিজ্ঞ এবং রিলায়েবল সিনিয়রের সাথে ব্যপারটা শেয়ার করুন।
৪|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: বিবি? ১৪ দিন অন/অফ?
এখানে সমস্যা হলো, সাদা চামড়ার কারনে আপনি কখনো ক্ষমতার শীর্ষে যেতে পারবেন না, খালি হুকুম তামিল করবেন, কখনো হুকুম দিতে পারবেন না।
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও। এন্ট্রি লেভেলে ভালো, তবে বয়সের সাথে সাথে ফ্যাটিগ চলে আসে। একটা সময়ে মানুষ টাকা থেকেও সম্মানটাকে বেশি পছন্দ করে।
বিবিতে সম্মানটা পাবেন। টাকা হয়ত অত না হতে পারে।
আর যদি চাকুরী জীবনের ৫+ বছর পার করে ফেলেছেন, তবে সুইচ না করাই ভালো।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
শুধু জাহিদ বলেছেন: "বিবিতে সম্মানটা পাবেন। টাকা হয়ত অত না হতে পারে। " -এইটার জন্য আসলে চেঞ্জ করার কথা ভাবছি। স্কুল, কলেজ, ভার্সিটি ভালো হওয়ায় লোকজনের কাছে সবসময় অনেক আদর/ভালোবাসা পেয়ে এসেছি। কিন্তু এই চাকুরীতে আরাম এবং টাকা থাকা সত্ত্বেও এইগুলা অনেক মিস্ করি।
আর ক্যারিয়ার কেবল শুরু। সুইচ করতে আমার আগ্রহ আছে, যদি ভবিষ্যতের পথ সঠিক হয়।
৫|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
দি সুফি বলেছেন: ভাই বাংলাদেশ ব্যাঙ্ক (+ সকল ব্যাঙ্ক) থেকে দূরে থাকুন। আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে।
সুদ কখনও জীবনে ভাল কিছু আনতে পারে না, দুঃখ ছাড়া। সাথে আছে বোনাস শাস্তি। সুদ থেকে দূরে থাকেন, সুদ-কারবারি প্রতিষ্ঠানে চাকরি করা থেকেও বিরত থাকেন।
শুভকামনা রইল আপনার জন্য।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
শুধু জাহিদ বলেছেন: ।। ধন্যবাদ। ভালো থাকবেন ।।
৬|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: ১। দেশেই স্হায়ী হবার ইচ্ছে। বিদেশে যাওয়ার প্ল্যান বাদ------------
যদি এটা থাকে, তবে বাংলাদেশ ব্যাংক আপনার পছন্দ করা উচিত।
কারণ বিবিয়ানার রিজার্ভ যতদিন থাকবে, ততদিন শেভরণ বাংলাদেশে থাকবে।
ডেইলি ৭০০ মিলিয়ন দিয়ে (ভবিষ্যতে বাড়তেও পারে) ৭ টিসিএফ শেষ করতে কত বছর লাগবে, হিসাব করেন। তারপর হিসাব করেন, আপনার চাকুরীর বয়স আর কতদিন আছে?
কেয়ার্ণ কিন্তু সাঙ্গুকে সান্তোসের কাছে বিক্রি করেছে। সান্তোস এখন আর কারো কাছে সাঙ্গুকে বিক্রি করতে পারলেই হয়।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
শুধু জাহিদ বলেছেন: এক বাও মেলে না। দুই বাও মেলে না !!!!
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫
শুধু জাহিদ বলেছেন: ভুমি_রাজস্ব্_কর - ভাইজান। আপনিও কি ট্রেক চেঞ্জ করেছিলেন। কোনো কিছু (প্রকৌশলী) থেকে ভুমি_রাজস্ব্_কর ??
৭|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩
মিশুক৩১ বলেছেন: বিবির এডি আহামরি কিছু না । একগুযেমি কাজ...পলিটিক্স আছে । বড় পোস্টে যেতে হলে তেল লাগবে...
ভাল দিক--
১. তথাকথিত সম্মান
২. বিদেশে পড়াশুনার/ভ্রমন( বড় পোস্ট) সুযোগ
৩. অন্য ব্যাংকগুলোতে ফফর দালালি
৪. অল্পসুদে হোম লোন
৫. অন্য ব্যাংক থেকে লোন
৬. শেয়ার বাজারে গোপনীয় তথ্য ( সিআইবি)
৭. টু-পাইস
খারাপ দিক
১. তেল
২. সুদ
৩. পলিটিক্স
৪. এক গুয়েমী
৫. লো কোয়ালিটির বস যখন ক্ষমতা দিয়ে আপনাকে নাকে রশি..
৬. কম টাকা
৭. নো ক্রিয়েটিভিটি
আই মে বি রং...সো এক্সপার্টদের সাহায্য নেন...
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭
শুধু জাহিদ বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাই।
ব্লগার এক্সপার্ট ভাইরা কই। হেল্পান। টাইম বেশী নাই।
৮|
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: নারে ভাই, আমি এখনো ইঞ্জিনিয়ারিং লাইনে আছি।
তবে এই আইডিখানা ধার করা আইডি। যার আইডি, তিনি জায়গা জমির মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এখন কই চাকুরী করছেন? সেটা বুঝতে না পারলে বাংলাদের ব্যাংকের সাথে তুলনা করা যাবে না।
বর্তমান অফিসের নামটা জানান।
বিবি অবশ্যই লোভনীয়, পাওয়ার অনেক।