| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাম্পত্য জীবনে সমস্যা হবেই। কিন্তু আজকাল দেখা যায় এসবের সমাধান হিসেবে বিবাহবিচ্ছেদকে উৎসাহিত করা হচ্ছে। কখনো নারী নির্যাতন, কখনও পুরুষ নির্যাতনের দোহাই দিয়ে বিবাহ বিচ্ছেদকে সমাধান হিসেবে তুলে ধরা হচ্ছে। আর মিডিয়া জগতের মানুষজন তো মাশাল্লাহ, একের পর এক বিবাহবিচ্ছেদ আর নতুন বিয়ের খবর আসতেছে। অনেকে এগুলো ব্যাক্তিগত ব্যাপার বলে ধামাচাপা দিতে চায়। কিন্তু এসবের সামাজিক প্রভাব উড়িয়ে দেই কিভাবে? বর্তমানে কি ডিভোর্সের হার আশঙ্কাজনক বাড়ছে না? এভাবে ডিভোর্সের কারণে সন্তানের লালনপালন ব্যাহত হয়। সামাজিক অশান্তি সৃষ্টি হয়। পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়।
এভাবে সমাধান হিসেবে ডিভোর্স বেড়ে গেলে সবাই এটা সহজভাবে নিবে। অন্যান্য বিকল্প সমাধান নিয়ে মানুষ আর ভাববে না। আর একেরপর এক সঙ্গী বদলানো সমাজের জন্য ভাল ফল আনবে না। যারা এগুলোকে ব্যাক্তিগত ব্যাপার বলে, তাদের পিতামাতার ডিভোর্স আর একেরপর এক বিয়া হলে বিষয়টা "ব্যাক্তিগত ব্যাপার" বলে চুপ থাকত কি না প্রশ্ন রইল।
©somewhere in net ltd.