| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড্যান্ডিলায়ন
শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো
মনে মনে যতই বলি, আগুনের দিন শেষ হবে একদিন
মন তবু আগুনে পোড়ে, বাড়িয়ে দেয় মনের ঋন
আমার প্রতি অঙ্গ কাঁদে, এনে দিয়ে তোমার সুদিন
পুড়ছে প্রেমের নগর আমার, নিরো হয়ে বাজাও বীণ।
কষ্ট নেবে, কষ্ট কেউ - রাঙ্গা আলোয় নীল বেদন
আমার চেয়ে কষ্টে আছে, কার পুড়েছে মন এমন
বুকটা মুঁচড়ে যায় যে কুঁকড়ে, অসহ্য সে সীমাহীন
পোড়া মনের ক্ষতগুলো শুকাবে কি আসছে দিন?
©somewhere in net ltd.