| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাপারটা সামান্য না অসামান্য সে তর্ক থাক। একটু লিখে সরি বলি- এতে দুঃখিত বলার দুঃখটা বোঝা যাবে। ক্যাম্পাস থেকে বাসে ওঠার আগে কেন যেন মনে হল তুই ঝুমার সঙ্গে আসবি (কেন যে এমন উল্টো মনে হয়!)। যখন বাসে উঠছিলাম তখনও তুই কিছু না বলায় ধারণাটা পোক্ত হয়েছে। তাছাড়া আমরা এসেই যে ছুটন্ত বাস দেখবো তাও কল্পনা করিনি। তবে বাসে ওঠার পর মনে হয়েছে তোকে রেখে আসাটা ঠিক হয়নি। তোর নিশ্চুপ ভাবখানার অর্থও তখন বুঝেছি। এও সত্য তোর জায়গায় আমি থাকলে আমার অনুভূতিও তোর মতই হতো। কত যে কষ্ট পেয়েছিস- এজন্যে মন খারপ তো লাগছেই, অপরাধীও মনে হচ্ছে। সরি।
তুই লিখেছিস দূরত্ব- দূরত্ব একটুও নাই। তোকে যে কত কথা বলার আছে কত কথা বলতে ইচ্ছা করে, এ যেন ভোরের শিশির সারা রাত ঝরে সকাল হলেই মিলিয়ে যায়। মনে হয় কথা গুলোর প্রয়োজনীয় দিকের থেকে অপ্রয়োজীন দিকই বেশি এবং আমার কাছে এও মনে হয় চেনা-জানার জন্য, বন্ধুত্বের জন্য প্রয়োজনীয় কথার ছেয়ে অপ্রয়োজীন কথার প্রয়োজনই বেশি। জানিনা আমার এ ধারণাটাও উল্টো পাল্টা কি না?
সম্যাগুলো না কি বলা যায় না - এইযে গেল, শুধু আস্থা থাকলেই হয়।
প্রেমহীন "ভালোবাসা " এমন- তোদের সাথে না মিশলে হয়তো জানতাম কিন্তু উপলব্ধি করতে পারতাম কি?
©somewhere in net ltd.