নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরপোড়া গরু

ঘরপোড়া গরু হলেও এখনো মেঘ দেখে ভয় পাই নি...

ঘরপোড়া গরু

আপনারে আপনি চিনি না...

ঘরপোড়া গরু › বিস্তারিত পোস্টঃ

আধুনিক বিদ্রোহী কবিতা

১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৯

বলবীর, বল চির উন্নত মম শির শির নেহারী যত অফিসার আর মন্ত্রীর

বল বীর,বল মোরা রাজ পথে আওয়াজ ছাড়ি সোনা দানা টাকা গহনা কারী ,

জেলা উপজেলা বিভাগ ভেদিয়া

প্রশাসনের কাঁচকলা দেখাইয়া

হইয়াছি চির বিস্ময়

আমি মুগ্ধ বাঙ্গালীর ।

মম পাশাবিকতা সদা জাগ্রত আমি সর্বনাশ কুমারীর।

বলবীর ,

বল চির দুর্গম দুর্নীতি আমি নিশংস বাঙ্গালীর ।

আমি সাইক্লোন আমি ধ্বংস,

আমি চুরি করে খাই গ্রামের যত ছাগল মোরগ হংস,

মহাভয় আমি ধবংস।

আমি দুর্বার আমি দুর্দম...

আমি কাঁচের গ্লাস মাটির হাড়ী ভেঙ্গে করি সব চুরমার।

আমি মানিনা কোন আইন,

আমি অন্য মেয়ের পাত্তা না পেয়ে টিজিং করি ফাইন।

আমি ছাত্র

আমি শিক্ষাংগনের ত্রাস,

আমি শেসন জটের জীবাণু

আমি পিতার সর্বনাশ।

আমি নিয়মিত ক্লাশে এবসেন্ট থাকি করি নকলের জোরে পাশ।

শিক্ষক সবে নত মুখী হয় করি যদি আখিঁ লাল,

কত শত ছাত্রী দিন দুপুরে মোর হাতে হল নাজেহাল।

আমি তখন তাই করি ভাই যখন সুযোগ পাই যাহা ,

আমি কঠিন লোকের করি তোশামোদ দুর্বলের ধরি পাঞ্জা

থানার যত দারোগা ওসি সবাই আমি পাকা চামচা,

মহা মাস্তান নয় ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে পথিক জনেরা পিস্তল দেখিয়া চিল্লাইয়া মানুষ জুটাবে না ,

কুমারীরা যবে আমাদের ভয়ে ইজ্জত লইয়া ভাগিবে না

শিক্ষা ব্যাবস্থা শুধু শুধু পাশ পরীক্ষা দেয়া লাগিবেনা।

মহা মাস্তান নয় ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত ।





সৈয়দ নিয়ামুল হুদার সৌজন্যে



Original Copy

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৯

আহ্‌মেদ সামাদ বলেছেন: অপূর্ব হয়েছে ।

১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৪

ঘরপোড়া গরু বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৯

কিরিটি রায় বলেছেন: যেইদিন জনতা জাগিবে আত্মায়
সততার আঙুল ধরবে উচায়
রাজনীতি যবে সুস্থ লোকের হইবে বিকাশ
চামচামী আর সাম্রাজ্যবাদের লেঞ্জা ছাড়িয়া
বাঙালী হইবে আত্ম বলে বলিয়ান

সেইদিন হবে ক্লান্ত
রণে দেবে ক্ষান্ত
যত দুবৃত্ত আর সুশীল কুশীল দূরাচার
পালাবার পথ কেহ পাইবেনাকো আর

সেই দিন দেশ হবে উন্নত
বাঙালির শির গর্বে হবে উধ্বত।।

১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৯

ঘরপোড়া গরু বলেছেন: আপনারটা তো দুর্দান্ত!!!

৩| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৫

পরান বলেছেন: আধুনিকতা ভালো হয়েছে।

৪| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৬

রৌদ্র করোটি বলেছেন: জটিল মাম্মা :D :D

+++++

৫| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:০৩

রেদয়ান কবির বলেছেন: অনেক সুন্দর। আমি মুগ্ধ। এক কথায় অপূর্ব

৬| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:০৭

গান পাগলা বলেছেন: অনেক ভালো হয়েচে।

৭| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫১

নূরুল্লাহ তারীফ বলেছেন: চমৎকার হয়েছে। কবিকে ধন্যবাদ, সাথে আপনাকেও।

৮| ১১ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৬

এ্যরন বলেছেন: অপূর্ব . . .

৯| ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:০১

সিরাজুল লিটন বলেছেন: হা হা হা। নজরুল বেঁচে থাকলে এখন এমনটিই লিখতেন...

১০| ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৮

পাহাড়ের কান্না বলেছেন: সুন্দর হয়েছে।
এটাও দেখতে পারেন

১১| ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪২

মুক্তিচাই বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনে

১২| ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৬

মুক্তিচাই বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক

ভাল লাগল.।.।.। ধন্যবাদ

১৩| ১১ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৭

মুক্তিচাই বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক

ভাল লাগল.।.।.। ধন্যবাদ

১৪| ১১ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৪

লেডি বার্ড বলেছেন: সেরাম হইছে ব্রাদার। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.