| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাত জেগে রাত জেগে রই, আমি নিজের মত রই, রাত ফুরোলেই দিনের আলোর বিষে মাতাল হই...
চার্লস ব্যাবেজকে যদি কম্পিউটারের জনক বলা হয় তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিঃসন্দেহে আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর জনক বলা যেতে পারে। একটু গভীর দৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথের কবিতাগুলোর দিকে তাকালেই আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর স্বপ্নদ্রষ্টা। আমাদের বর্তমান ব্যাংগুলোতে প্রচলিত প্রডাক্টগুলোর ধারণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একশ বছর আগেই তার কবিতার পরতে পরতে দিয়ে গিয়েছেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডিপিএস, এফডিয়ার, সেভিং স্কীম এগুলোর ধারণাও আকারে ইঙ্গিতে নানা ভাবে দিয়েছেন।
যেমনঃ .........ঝুলি হাতে দিলেম তুলে একটি ছোটো কণা,
যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি-একি,
ভিক্ষা-মাঝে একটি ছোট সোনার কণা দেখি!
দিলেম যা রাজ-ভিখারির স্বর্ণ হয়ে এল ফিরে......
এখানে রবীন্দ্রনাথ এমন বিনিয়োগের কথাই বলেছেন সামান্য বিনিয়োগও একটা সময় পর স্বর্ণের মত দামী হয়ে হয়ে ফেরত আসে। যেমন, বর্তমানের ডাবল বেনিফিট স্কীম (ডিবিএস) বা ত্রিপল বেনিফিট স্কীম, যেখানে একটা সমইয় পর বিনিয়োগ ডাবল বা তিনগুন হয়ে ফেরত আসে। এধরণের স্কীম তিনি খুলতে পারেন নি বলে আফসোস করে লিখেছেন -
তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভ'রে,
তোমায় কেন দিই নি আমার সকল শূন্য করে?
মান্থলি সেভিং স্কীম বা (এম এস এস বা ডিপিস)এর ধারণা রবীন্দ্রনাথই সবার আগে দিয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় কিভাবে বিশাল সঞ্চয়ে পরিনত হতে পারে তা তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন এই ভাবে
'ছোট ছোট বালুকণা/বিন্দু বিন্দু জল/গড়ে তোলে মহাদেশ/সাগর অতল।
ব্যাংক লোন পরিশোধে ব্যর্থ হয়ে কিভাবে কৃষকরা সর্বশান্ত হচ্ছে তার ছবিও কবিগুরু দেখিয়েছেন -
...আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে—...
... শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
যাইহোক আজকের দিনের আধুনিক ব্যাংকিং এর সব চিত্রই রবীন্দ্রনাথ তার কবিতায় শত বছর আগেই তুলে ধরেছেন... একটু সুক্ষ ভাবে চিন্তা করে পড়লে পরিস্কারই তা বোঝা যাই...
গবেষনা চলবে...
(কেঊ চাইলে গবেষনায় আরো তথ্য এড কর্তে পারেন)
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯
ন হন্যাতে বলেছেন: ইন্ডিয়ার বর্তমানে কোন ব্যাংকের এমডি মহিলা খুজ নেন... পাইয়া যাবেন আশা করি
২|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা হা। চরম আবিষ্কার! ++
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২
ন হন্যাতে বলেছেন: আতংকে আছি... বাংলাদেশে গবেষনার সুষ্ঠ পরিবেশ নাই...এর আগে নজ্রুল নিয়া একটা গবেষনা চালাইছিলাম.. মডুর কুদৃষ্টি পইড়া ড্রাফটে চালান হৈসে
৩|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১০
নষ্ট ছেলে বলেছেন: BBA, MBA তে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আলাদা কোর্স চালু করার দাবি জানাই ![]()
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৫
ন হন্যাতে বলেছেন:
BBA, MBA তে "রবীন্দ্রনাথ ও আধুনিক অর্থনীতি " বিষয়ক একখানা কোর্স চালূ করা এখন সময়ের দাবী
৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১০
মে ঘ দূ ত বলেছেন: রবিঠাকুরের পল্লীপ্রকৃতি প্রবন্ধখানা পড়লে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০
ন হন্যাতে বলেছেন: সারাদিন ব্যাংকে গরুর মতন খাটার পর রবীন্দ্রনাথ কপচানোর টাইম পাইনা...
তবে এটি উন্মুক্ত গবেষনা ... আপ্নারা চাইলেই গবেষনাটা আরও সমৃদ্ধ করতে পারেন
৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৩
লুকার বলেছেন:
বল খেলার জন্যও রবীন্দ্রনাথের আকুতি ছিল, তাই তিনি বলেছেন- 'বল দাও মোরে বল দাও!' কিন্তু কোন পাষাণ/পাষাণী তাকে বল দেয়নি তা অবশ্য জানা যায়নি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪০
ন হন্যাতে বলেছেন: হ... পরবর্তী গবেষনার বিষয়বস্তু হৈল "বিজ্ঞানী রবীন্দ্রনাথ" তার পর "খেল্য়াড় রবি"
৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮
ইমন কুমার দে বলেছেন: হা হা ....... এতো দেখি কোরান-গীতার বানীর সাথে বর্তমান বিজ্ঞানের আবিস্কারের সংযোগ লাগানোর (অপ)চেস্টার মতো পোস্ট ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪২
ন হন্যাতে বলেছেন:
৭|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এই লাইনে ড.আতিউর রহমান কিন্তু আপনার অগ্রজ। কিবরিয়া সাবও কিন্তু বিয়াফক ভক্ত আছিলেন ঠাকুরের। তয় কিবরিয়া চাচা আতিউর সাবের মত সর্বভূতে ঠাকুরের অস্তিত্ব খুইজা পান নাই।
আপ্নের ভবিষ্যত উজ্জ্বল দেখতাছি। এ্যট লিস্ট বিবি'র গভর্ণর হৈবেন- কনফার্ম। এডি-র ফাইট দিচ্ছেন নাকি?
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২
ন হন্যাতে বলেছেন: দুস্কের কথা আর কি কমু ... গতটায় ভাইভায় গিয়া লাস্টে আউট হইলাম। জীবনে এই একটা ভাইভাতে ফেল মার্লাম
এর বার এইটাই সিরিয়াস ছিলাম যে পরীক্ষার ডেট শুন্ন্যাই রিজাইন লেটার দিলাম পড়াশুনা করার জন্য। রিজাইন কর্তে দিল না... এইবারো এডি মাঠে মারা যাইব বুঝতেসি...
তয় গভ. জব না পাওয়া পর্যন্ত যত গুলা সম্ভব ততগুলা প্রাইভেট ব্যাংকে ঘুইরা আসব ঠিক কর্ছি... এখন দুই নম্বর চলে... আগামী মাসে আশা রাখি ৩ নম্বরে ঢুক্তেসি
৮|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২১
দেবজিত বলেছেন: আবাল আর কারে কয়। হাগা মুতার সাথেও কি রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক আছে?
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৬
ন হন্যাতে বলেছেন: থাকতে পারে গোবেষনা কর্তে হবে...
৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৬
প্রভাষক বলেছেন: ভাই... এখন-ও আপনার পোস্ট-টা-কে স্টিকি করা হচ্ছে-না কেন???...
ধন্যবাদ...
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০০
ন হন্যাতে বলেছেন: আমার স্টিকিযোগ্য পোস্টগুলারে মডু পাইলেই ড্রাফট কইরা দেয়, জেনারেলও বানাইলো কত বার... বাংলাদেশে গবেষনার আসলেই কুনু পরিবেশ নাই.
১০|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৯
এক্স বলেছেন: রবিগুরু কবিদা বলেছেন,
....আর নাই! দিয়েছি ভরে
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১০
ন হন্যাতে বলেছেন:
১১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০
স্পেলবাইন্ডার বলেছেন:
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১১
ন হন্যাতে বলেছেন: :> :> :> :>
১২|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫২
স্পেলবাইন্ডার বলেছেন: এক্স বলেছেন: রবিগুরু কবিদা বলেছেন,
....আর নাই! দিয়েছি ভরে :-* :-*
:!> :!> :!> :!> :!> :!>
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:১৪
ন হন্যাতে বলেছেন:
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৪
স্তব্ধতা' বলেছেন: হাহাহাহা....অনেক পরে একটা পোষ্ট পড়ে হাসলাম।খুব ভালো গবেষণা।চালিয়ে যান।ঈশ্বর সংক্রান্ত ভাবনার ব্যাপারেও তিনি অগ্রজ।
‘ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া, সেই বুদ্ধি বলিতেছে ঈশ্বর নাই, অতএব ঈশ্বর বলিতেছেন ঈশ্বর নাই, অথচ তোমরা তার মুখের উপর জবাব দিয়া বলিতেছ যে ঈশ্বর আছেন।এই পাপের শাস্তি স্বরূপ তেত্রিশ কোটি দেবতা তোমাদের দুই কান ধরিয়া জরিমানা আদায় করিতেছে।’....চতুরঙ্গ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০০
ন হন্যাতে বলেছেন: রবীন্দ্রনাথ একাধারে ব্যাংকার, বিজ্ঞানী, খেলোয়ার ইত্যাদি ইত্যাদি... ঊপযুক্ত গবেষনা চালাইলে কবিরাজ, হেকিমও বানায় দেয়া সম্ভব
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৬
মিনু বলেছেন: চমৎকার। আপনি তো ভাই রবি ঠাকুরকে ছাড়িয়ে যাবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩১
ন হন্যাতে বলেছেন: ভাইজান একটা গোপন কথা বলি... আমাকে ধরতে রবি ঠাকুরকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে...
১৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৯
মুন্ডুহীন বলেছেন: ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৩
ন হন্যাতে বলেছেন:
১৬|
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩২
প্রলাপ বলেছেন: প্লাস দিতে গিয়া ভুলে মাইনাস দিয়া ফালাইসি। গত একমাস যাবত আউল ফাউল পোস্টে খালি মাইনাস দিতে দিতে অভ্যাস হইয়া গেছেগা। সরি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৬
ন হন্যাতে বলেছেন:
১৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৬
আলিম আল রাজি বলেছেন: আমারে ধরেন! হাসতে হাসতে মইরা গেলাম। আজকে ব্লগে আসা পুরা সার্থক।
এমন মজার পোস্ট কমই দেখা যায় আজকাল।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯
ন হন্যাতে বলেছেন: ভাইজান মুন্যয় আমার পুরান ব্লগ গুলা দেখেন নাই...
তাইলে নিচের লিংকুগুলা দেইক্যা ব্লগ জীবন সার্থক করেনঃ
Click This Link
Click This Link
Click This Link
১৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৮
আলিম আল রাজি বলেছেন: ইয়ে!
নজরুলের যেটা ড্রাফটে আছে ঐটা আমারে একটু মেইলাইবেন? [email protected]
আমি আপনার ফ্যান হইয়্যা গেছি পুরা।
১৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৮
আলিম আল রাজি বলেছেন: ইয়ে!
নজরুলের যেটা ড্রাফটে আছে ঐটা আমারে একটু মেইলাইবেন? [email protected]
আমি আপনার ফ্যান হইয়্যা গেছি পুরা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
ন হন্যাতে বলেছেন: নাহ... ফ্যাঙ্গো জ্বালায় পারি না...
লিংকু দিলাম Click This Link
আপ্নে আপনার m সিস্টেম দিয়া দেইক্য লন, তয় অইটার পুস্ট থেইক্যা কমেন্টে গোবেষনা বেশী হইসে
২০|
২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩০
পারভেজ আলম বলেছেন: ক্লাসিক একটা পোস্ট। মিস করসিলাম। প্রিয়তে নিলাম।
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫০
ন হন্যাতে বলেছেন: মিস করা উচিত হয় নাই... এখন মিসেস করেন
২১|
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪২
বক্ররেখা বলেছেন: লে ঠ্যালা
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৮
ন হন্যাতে বলেছেন: হেইয়ো
২২|
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৪
বিষফোঁড়া বলেছেন: এক্স বলেছেন: রবিগুরু কবিদা বলেছেন,
....আর নাই! দিয়েছি ভরে :-* :-*
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৭
ন হন্যাতে বলেছেন:
২৩|
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৬
মানুষ বলেছেন: ভালই বলেছেন
২১ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৪
ন হন্যাতে বলেছেন: আবার জিগায়
২৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ্্++
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৪
ন হন্যাতে বলেছেন:
২৫|
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৩
কালীদাস বলেছেন: যারে কয়, একেবারে সাংঘাতিক পুস্ট!!
পেলাসটা দিয়াই গেলাম পোস্টে
![]()
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬
ন হন্যাতে বলেছেন:
২৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫
শয়তান বলেছেন:
![]()
মিসহৈছিলো । এইটা
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৯
ন হন্যাতে বলেছেন: কেঊ বা গাড়ি মিস করে তার শেষ মিনিটের দুষে :> :>
২৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
রাজামশাই বলেছেন:
লুল সাহিত্য রবীন্দ্রনাথই সেরা
হ, তাহাকে পিছনে ফালাইয়া কেহ আগাইয়া যাইবে তাহা কি করিয়া হয়
তাই ... এরে দেইখ্যা মনে হয়
কেন বাজাও কাঁকন কনকন, কত
ছলভরে!
ওগো, ঘরে ফিরে চলো, কনককলসে
জল ভ’রে।
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি
কর খেলা!
কেন চাহ খনে খনে চকিত নয়নে
কার তরে
কত ছলভরে!![]()
দিন পরে যায় দিন, নাই তব দেখা।
গান পরে গাই গান, রই বসে একা।
সুর থেমে যায় পাছে তাই নাহি আস কাছে—
ভালোবাসা ব্যথা দেয় যারে ভালোবাসে॥ 
একটি চাউনি
গাড়িতে ওঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে।
এই মস্ত সংসারে ঐটুকুকে আমি রাখি কোন্খানে।
দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না, এমন একটু জায়গা আমি পাই কোথায়।
মেঘের সকল সোনার রঙ যে সন্ধ্যায় মিলিয়ে যায় এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে। নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায় এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে।
সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন—হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে।
তার ঐ এক চকিতের দান সংসারের আর-সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁচেছে। এ’কে আমি রাখব গানে গেঁথে, ছন্দে বেঁধে; আমি এ’কে রাখব সৌন্দর্যের অমরাবতীতে।
পৃথিবীর রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারই জন্যে। কিন্তু, চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এই নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে।
গানের সুর বললে, ‘আচ্ছা, আমাকে দাও। আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু ঐ ছোটো জিনিসগুলিই আমার চিরদিনের ধন; ঐগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি।’
অগ্রহায়ণ ১৩২৬
![]()
০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:২৫
ন হন্যাতে বলেছেন: এ কোবতেটা দেখেনঃ
দে দোল দোল
এ মহাসাগরে তুফান তোল
বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল
প্রিয়ারে আমার জাগায়ে তুলেছে প্রলয়রোল
বক্ষশোণিতে উঠিছে জাগিয়ে কি হিল্লোল………
…………………………………………………
দে দোল দোল
আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর
আবরণ রাশি করিয়া দে দুর
করি লুন্ঠন অবগুন্ঠন বসন খোল
দে দোল দোল
তোমাতে আমাতে প্রাণেতে আজ
চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ
বক্ষে বক্ষে স্পর্ষিব দোহে ভাবে বিহ্বল…
নিসন্দেহে লুল সাহিত্যের জনক রবীন্দ্রনাথই......
২৮|
০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১১:৪১
রোবোট বলেছেন: ৫ নাম্বার কমেন্টে যে বলের কথা বলা হয়েছে, সেটা কি ক্রিকেট বল?রবীন্দ্রনাথ মনে হয় স্লো মিডিয়াম পেস বল করতেন। এরকম বোলারদেরতো কেউ পাত্তা দেয় না।
০১ লা অক্টোবর, ২০১০ রাত ১০:১৯
ন হন্যাতে বলেছেন: না সেটা ফুটবলই, রবীন্দ্রনাথ আবার আর্জেন্টিনার সাপোর্টার ছিল। এতই আর্জেন্টিনার ভক্ত ছিল যে এক আর্জেন্টিনিয়ান মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে গান পর্যন্ত লিখে ফেলছে "আমি চিনিগো চিনি তুমারে উগো বিদেশীনি"
২৯|
০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আচ্ছা, ক্ষুদ্র ঋনের কথা কিছু কইলেন না?
আতিউর সাব তো অনেক আগে থেকেই দাবী করে আসছেন যে ঠাকুরই এটার জনক।
১০ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৩
ন হন্যাতে বলেছেন: শুধু আতিঊর সাব না আরো অনেক জায়গায়ই পাইছি ঠাকুরবাবাই ক্ষুদ্র ঋনের জনক।
এইটা নিয়ে আরো গোবেষনা চালাইতে হবে... ইদানিং শুন্তেছি পারমানিক বোমার আইডিয়াও নাকি তার... দাও শক্তি, দাও শক্তি... এখানে রবীন্দ্রনাথ এটমিক এনার্জির কথাই বলছে
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ঠাকুর পরিবারের কন্যা/বৌগুলো সুন্দরী আছিল। এখনো কেউ আছে নাকি? বিয়া কর্তাম ছাই