| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উগান্ডার জমি বাংলাদেশকে ইজারা দেওয়া নিয়ে উগান্ডা সরকার বিস্ময় প্রকাশ করেছে। তারা বলেছে, আমরা বাংলাদেশকে জমি ইজারা দিইনি। বাংলাদেশে এ বিষয়ে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। দুটি বাংলাদেশী কোম্পানিকে কয়েক হাজার হেক্টর জমি ইজারা দেয়ার প্রশ্নই আসে না। উগান্ডার কৃষি মন্ত্রণালয়ের শস্য কমিশনার ওকাসি অপোলোট গতকাল এ কথা বলেন। গত ১৭ই মে বিবিসি খবর দিয়েছিল, ভবিষ্যৎ খাদ্য ঘাটতি এড়াতে বাংলাদেশী দুটি কোম্পানি উগান্ডায় অতিরিক্ত শস্য উৎপাদন করবে। বাংলাদেশী বিনিয়োগকারীরা উগান্ডা, তাঞ্জানিয়া ও গাম্বিয়ায় অনাবাদি জমি ইজারা গ্রহণ সংক্রান্ত সমঝোতা চুক্তিও সই করেছে। এর বিনিময়ে বাংলাদেশ আফ্রিকার কৃষকদের সেচ, বীজ সংরক্ষণ ও বৃষ্টির পানি ব্যবহার করে কি করে ধান ফলাতে হয় সেসব শেখাবে।
ওকাসি অবশ্য স্বীকার করেন যে, জমি ইজারা নিতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সম্প্রতি এই অঞ্চলে এসেছিল। তারা আমাদের কাছে দশ হাজার হেক্টর জমি চেয়েছিল। আমারা তাদের বলেছি, আমাদের জমি নেই। তারা এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে প্রস্তাব করেছিল। কিন্তু আমরা তা করতে অস্বীকৃতি জানিয়েছি। আমরা কেবল তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণীতে সই করেছি। তিনি অবশ্য বলেন, এমন হতে পারে তারা হয়তো বেসরকারি খাতকে অনুরোধ করেছে। কিন্তু আমরা নিশ্চিত, তাদের কেউ রাজি হলে আমরা তা জানতাম ।
উগান্ডা বর্তমানে ৬০ হাজারের বেশি মেট্রিক টন চাল উৎপাদন করে, দেশটির জন্য তা পর্যাপ্ত।
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৩
মাহমুদ ইমতিআজ বলেছেন: এদেরকে জুতাপেটা করা উচিত। সবাইকে জানিয়ে দিন, নাহয় এরা এই মিথ্যাচারের সুজোগ নিয়ে মানব পাচারের নাম করে ভুখা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে।
২|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:২০
শ।মসীর বলেছেন: আসলে মুল ঘটনা হইছে- ডলার পাচার করার নতুন রাস্তা বানানো.....।
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৪
মাহমুদ ইমতিআজ বলেছেন: সবাইকে জানিয়ে দিন, নাহয় এরা এই মিথ্যাচারের সুজোগ নিয়ে মানব পাচারের নাম করে ভুখা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে।
৩|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় কল্ল কি???
হাসিনার ইজ্জতে টাক্টর চালায় দিল উগান্ডার সরকার!!! ছীঃ ছিঃ
নিম্চয়ই রাজাকার ঐ বেটা? নইলে ইমুন কাম কত্তে পারে!!!!!
মিথ্যাবাদিতা, ষ্টান্ট আর চাপাবাজিই কি তাদের পূজি!!!!!!!
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৫
মাহমুদ ইমতিআজ বলেছেন: সবাইকে জানিয়ে দিন, নাহয় এরা এই মিথ্যাচারের সুজোগ নিয়ে মানব পাচারের নাম করে ভুখা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে।
৪|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩০
মু. নূরনবী বলেছেন: হাসিনার ইজ্জতে টাক্টর চালায় দিল উগান্ডার সরকার!!! ছীঃ ছিঃ
এর পর আর বলার কিছু নাই....
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৭
মাহমুদ ইমতিআজ বলেছেন: অবশ্যই বলার আছে, অন্তত আমাদের দেশের অর্থনিতির স্বার্থে। সবাইকে জানিয়ে দিন, নাহয় এরা এই মিথ্যাচারের সুজোগ নিয়ে মানব পাচারের নাম করে ভুখা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে।
৫|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৯
একাকী বালক বলেছেন: একটা ব্যাপার বুঝলাম না " বাংলাদেশ সরকার " তো জমি ইজারা নেওয়ার কিছু বলে নাই। জমি ইজারা নেওয়ার কথা বলছে বেসরকারী একটা গ্রুপ যতদূর মনে পরে মাতলুব সাহেব নিটোলের। আর বাংলাদেশ ব্যাঙ্ক নেতিবাচক মতামত দিছে এই নিয়ে। এর সাথে হাসিনার কি সম্পর্ক?
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫০
মাহমুদ ইমতিআজ বলেছেন: মজার ব্যাপার হল সরকার এর প্রতিবাদও করেনাই। তাহলে কি হল ব্যাপারটা বলেন ?
৬|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৪
একাকী বালক বলেছেন: তবে বাংলাদেশ ব্যাঙ্ক শুধু নেতিবাচক মতামত না এও বলছে যে এর আগে প্রাণ সহ বেশ কয়েকটা ওষুধ প্রস্তুতকারক কোম্পানীর এমন কিছু ব্যাপারেও তারা না করে দিছে।
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫১
মাহমুদ ইমতিআজ বলেছেন: মজার ব্যাপার হল সরকার এর প্রতিবাদও করেনাই। তাহলে কি হল ব্যাপারটা বলেন ?
এমন হইতে পারে সরকারের কেউ পত্র পত্রিকা পড়ে না।
৭|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৭
হেডস্যার বলেছেন:
বাংলাদেশ ব্যাঙ্ক ছাড়া সরকারের কেউ এই্টা নিয়া কোন বক্তব্য দিছে বলে আমার জানা নাই।
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৪৯
মাহমুদ ইমতিআজ বলেছেন: মজার ব্যাপার হল সরকার এর প্রতিবাদও করেনাই। তাহলে কি হল ব্যাপারটা বলেন ?
৮|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫৫
একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: মজার ব্যাপার হল সরকার এর প্রতিবাদও করেনাই। তাহলে কি হল ব্যাপারটা বলেন ?
>>> হাস্যকর কথা বললেন। হা হা প গে। কি আর কমু।
০৭ ই জুন, ২০১১ দুপুর ২:৩৫
মাহমুদ ইমতিআজ বলেছেন: কিছু কওয়ার দরকার নাই, পারলে আরও একটু হাসেন।
৯|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১:০১
ফটো পাগল বলেছেন: Ha ha ha , eibar ki hobe ?
০৭ ই জুন, ২০১১ দুপুর ২:৪০
মাহমুদ ইমতিআজ বলেছেন: অনেক কিছু হবে , আবার কিছু হবে না।
১০|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১:১৮
ডি-টু-কে বলেছেন: মাত্র দুটি প্রশ্নই আপনাকে বুঝিয়ে দেবে কেন বাংলাদেশের সব এমএলএম/ডিরেক্ট সেলিং কোম্পানি ভুয়া.....
১১|
০৫ ই জুন, ২০১১ দুপুর ২:৩৪
মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন: লিংক থাকলে দিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:১৬
শরীফ হোসাইন মৌন বলেছেন: শেখ হাসিনার চাপাবাজি মাঠে মারা গেল