নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবির

অযথাই এসব...

ফাহাদ রহমান খান কবির

অজস্র নিদ্রাহীন মানুষ খুন হয়ে গেলে আমি পালিয়ে বেচে থাকবো সহজেই; শুধু একটিবার তোমাকে দেখব তাই বেচে থাকার নেশা আমার ফুরাবেনা। ফেসবুকঃ Facebook.com/fahad7january

ফাহাদ রহমান খান কবির › বিস্তারিত পোস্টঃ

কেন এমন পরিকল্পনা করলেন অথবা কেন করলেন না?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল-১ এ রায় ফাঁসি। সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর প্রতিক্রিয়া "আমরা ন্যায়বিচার পাইনি। আমরা আপিল করব"। কবে ফাসি কার্যকর হবে? আপিলের পরবর্তী শুনানি কবে হবে তারপর আপিলে কাজ না হলে সাঈদি হয়ত রাষ্ট্রপতির কাছেও প্রাণভিক্ষা চাইবেন সেসব ধৈর্য্য ধরে দেখে যেতে হবে। সামনে আরও রায় অপেক্ষা করছে।



জেলায় জেলায় ভাঙচুর ও হামলা চালিয়েছে জামায়াত-শিবির। প্রথম আলোর ভাষ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হয়েছেন।



সকাল থেকেই ক্যাম্পাসে আমি, শাহবাগ ছিলাম অনেকক্ষণ তারপর বইমেলায়। পুরো ঢাকা শহর নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা হাইকোর্টকে কেন্দ্র করে। শান্তিনগর গেলাম সেই গুলিস্তান ঘুরে, সাঈদী চরম নিরাপদেই হাজতে ফিরেছেন আমার সামনে দিয়ে যখন আমি ফিরছিলাম।



সংঘর্ষ হয়েছে মূলত ঢাকার বাইরে। প্রত্যেকটি জায়গায় উদ্দেশ্যমূলকভাবে জামাত শিবির মিছিল নিয়ে বের হচ্ছে মরার জন্য এটা সরকার কিংবা পুলিশ বুঝতে পারছেন না কেন? একটা সাঈদি না শুধু আরও অনেক ফাসি দিতে হবে কিন্তু এভাবে প্রত্যেক রায়ের দিন অনির্দিষ্ট সংখ্যক মানুষ লাস হয়েই যাবে? তাহলে একটি দেশের স্থিতিশীলতা কোথায় আর কেন এই রায়ের দিন এই হত্যা? পুলিশ এর আগে বসে শুয়ে মার খেয়েছে, কাদতে কাদতে মাটিতে গড়াগড়ি খেয়ে শিবিরের লাঠির মুখে ঘরের ভেতর পালিয়েও রেহায় পায়নি কিন্তু সেসময়েও হাতে অস্র ছিল তখন গুলি হয়নি কেন? আজ হচ্ছে কেন? তাহলে একজনকে ফাসি দিয়েছেন পরেরগুলো কি দেবেন না? এই হত্যার নির্দেশ দিয়ে কি পরেরগুলোকে বাচাতে চাইছেন?

কাল টকশোতে যাবেন, ফলাও করে সাইদীর ফাঁসির খবর মলিন হয়ে যাবে নামে বেনামে লাস। শিবির মরুক আর সাধারন জনতা মরুক কিংবা পুলিশ কিন্তু আজ কেন?



দেশে সেনাবাহিনী নেই? তারা বের হচ্ছে না কেন? ব্যারাকে সেনাবাহিনী লুকিয়ে পথে পথে নির্দিষ্ট দিন মৃত্যু তার পেছনে কারন আছে, প্রত্যেকটি ঘটনার পেছনে কারণ আছে।



কেন বাচ্চুর রায় ফাসি হল? কেন কাদেরের হল না? সাইদীর হল কিন্তু জানতেন আজ লাস হবে অনেকেই কিন্তু সাঈদী ঠিকই রাত্রে টেলিভিশন দেখবেন এবং আরও অনেকদিন বেচে থাকবেন। এদিকে ১০টি নয় আমি জানিনা কতজন মারা গেছে, ইতিমধ্যে মাথা পরিস্কার করা অনেক পুত্রের লাস বাবার কাধে চলে গেছে যার প্রত্যকেই একটি পরিকল্পনার শিকার কিংবা পরিকল্পনা না করার শিকার।

আমার প্রশ্ন একটাই। “কেন এমন পরিকল্পনা করলেন অথবা কেন এমন পরিকল্পনা করলেন না?”

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মহাজাগতিক মুসাফির বলেছেন:

পরিকল্পনা তো হাসিনার না।
পরিকল্পনা তো ভারতের র এর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

ফাহাদ রহমান খান কবির বলেছেন: পরিকল্পনা ভারতের তার নমুণা দেন, ফাও কথা শুনতে চাই না

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

ব্লগার রানা বলেছেন: ফাও কথা শুনতে চাই না , মুসাফির সাহেব এই রকম আজগুবি ধারণা কেন পুষে রাখছেন?

৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০০

ফাহাদ রহমান খান কবির বলেছেন: মুসাফির সাহেব উত্তর দেন!

৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১০

টিটোপণডিত বলেছেন: ফাও কথা কইবেন না.

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪২

ফাহাদ রহমান খান কবির বলেছেন: একটা প্রশ্ন করছি পারলে জবাব দেন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.