| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাফিউর রহমান ফারাবী
মুক্তির ১ পথ খিলাফত খিলাফত খিলাফতের দাবিতে নামতে হবে রাজপথে খলিফা বারবার সৈন্য প্রেরন করবেন। আমার Facebook User Name:- shafiur2012
নিছক চিত্তবিনোদনের উদ্দেশ্যে দাবা খেলা হারাম নয়। হাদীস শরীফে দাবা খেলা বলতে যা বুঝাচ্ছে তা হল পাশা খেলা। পাশা খেলা অনেক প্রাচীন কাল থেকেই আরব বিশ্ব ও ভারত বর্ষে চলে আসছে। মহাভারতে পাশা খেলায় হারার পর দ্রোপদ্রীকে লাজ্ঞিত করার কথা আমরা সবাই জানি। পাশা খেলা একটা পুরাটাই জুয়া বা বাজি। আর দাবা খেলায় যদি জুয়া বা বাজির সংমিশ্রন না হয় তবে দাবা খেলাতে দোষের কিছু নাই। আর নির্দেশমূলক হাদীস গুলির সরাসরী অর্থ নিতে ইসলামে নিষেধ আছে। এর জন্য আপনাকে দেখতে হবে ফিকাহ শাস্ত্র কি বলে। কারন অনেক সহীহ হাদীসই পরে মানসুখ বা রহিত হয়ে গেছে। যেমন সহীহ হাদীসে জমি বর্গা দেয়া না দেয়ার ব্যাপারে দুই ধরনের কথাই আছে। এখন আপনাকে দেখতে হবে কোন পদ্ধতিতে জমি বর্গা দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। আবার নামাযে রাফেদাইন বা বারবার হাত ছাড়ার ব্যাপারে অনেক সহীহ হাদীসে পরবর্তীতে নিষেধ করা আছে। আর সর্বশেষ যে হাদীস গুলি এসেছে তা পূর্ববর্তী হাদীস গুলির নির্দেশ কে মানসুখ বা রহিত করে দিয়েছে। বিস্তারিত জানার জন্য দেখুন তাকী উসমানির মাযহাব কি ও কেন বইটি। তথ্যসূত্র: ১. প্রশ্নোত্তর বিভাগ মাসিক মদীনা পত্রিকা, ২. সমকালীন জিজ্ঞাসার জবাব, মদীনা পাবলিকেশন্স, ঢাকা।
২|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪২
হা...হা...হা... বলেছেন: দাবা খেলার মধ্যে একটা মাদকতা আছে। দাবা খেলতে বসলে আশেপাশে কি ঘটছে না ঘটছে তার দিকে আর কোন খেয়াল থাকে না। খাওয়া, কাজ, প্রার্থনাসহ সব কিছুর সময় নষ্ট করে দেয় দাবা খেলা। মানুষের অনেক মূল্যবান সময় কেড়ে নেয় দাবা। শুধু একই কারণেই ইসলামে দাবা খেলা নিষেধ।
৩|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন:
কই দাবা আর কই পাশা! ঘর কাটা থাকলেই যদি সব খেলা এক হইতো! তাইলে তো ষোলগুটিও দাবা খেলা।
৪|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৫
একলা বগ বলেছেন: হা...হা...হা... বলেছেন: দাবা খেলার মধ্যে একটা মাদকতা আছে। দাবা খেলতে বসলে আশেপাশে কি ঘটছে না ঘটছে তার দিকে আর কোন খেয়াল থাকে না। খাওয়া, কাজ, প্রার্থনাসহ সব কিছুর সময় নষ্ট করে দেয় দাবা খেলা। মানুষের অনেক মূল্যবান সময় কেড়ে নেয় দাবা। শুধু একই কারণেই ইসলামে দাবা খেলা নিষেধ।
সহমত
৫|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৬
শাফিউর রহমান ফারাবী বলেছেন: নিষেধ মানেই হারাম নয়। ইসলামে অনেক কিছুই নিষেধ তবে তা হারাম নয় সর্বোচ্চ মাকরুহ
৬|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭
মেগাবন্ধু০০১ বলেছেন: ইসলাম বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চাকে উত্তসাহিত করে। দাবা এক টি বুদ্ধি বৃত্তিক খেলা। এটা একটা বাচ্চাও বুঝবে। কিছু কাঠমোল্লা দের জন্য ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
৭|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:০২
nomano বলেছেন: কিন্তু দাবার মধ্যে মূর্তির ব্যবহার সম্পর্কে আপনি কি বলবেন???
৮|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৩:২০
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: nomano বলেছেন: কিন্তু দাবার মধ্যে মূর্তির ব্যবহার সম্পর্কে আপনি কি বলবেন???
৯|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৩
রাজীব বলেছেন: কম্পিউটারে গেম খেলা হারাম নাতো?
১০|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৫
শাফিউর রহমান ফারাবী বলেছেন: জীব বিজ্ঞান বইয়ে প্রাণীর চিত্র থাকাও যেমন হারাম নয় ঠিক তেমনি দাবার গুটিও হারাম নয়।
১১|
০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৭
জ্বীন কফিল বলেছেন: যে খেলায় বুদ্ধিবৃত্তি শানিত হয় এমন যেকোন চর্চাই হারাম ।
১২|
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৯
nomano বলেছেন: ভাই, একটু বাস্তববাদী হন। দাবা খেলার গুটি আর জীববিজ্ঞান বইয়ের চিত্র এক জিনিস নয়।
দাবা খেইলা যে কোনকালে কেউ মহাপুরুষ হয়ে গেছে তা আমি শুনিনি।
১৩|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৬
মেগাবন্ধু০০১ বলেছেন: হে হে হে তার চেয়ে আপনারা ঘরে বইসা থাকেন। আচ্ছা একটা প্রশ্নের জবাব দিন। আপনাদের কথা মত ইস্লামে ভাস্কর্য হারাম। যদি তাই হয় তাহলে জ়েদ্দা এয়ারপোর্টে যে একটি উটের ভাস্কর্য আছে সেটার ক্ষেত্রে কি? ভাই শুনুন দুই ধরনের মানুষ খুব বিপদজনক ১নাস্তিক,২ উগ্র ধর্মান্ধ।কারন এরা দু জনেই বিশৃংখলা সৃষ্টি করতে পছন্দ করে।
মুসলমান রা এখন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে এইটাই হচ্ছে কা্রন। আমাদের মন মানুসিকতা ছোটো হয়ে গেসে।
১৪|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৯
মেগাবন্ধু০০১ বলেছেন: জ্বীন কফিল বলেছেন: যে খেলায় বুদ্ধিবৃত্তি শানিত হয় এমন যেকোন চর্চাই হারাম ।
তাহলে কি বোকা একটি জাতি বানাতে চলেছি??? মুসলমান দের এসব ষড়যন্ত্রের কথা বুঝতে হবে।
১৫|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ২:২০
nomano বলেছেন: ভাস্কর্য উটের হোক আর কুত্তার হোক সেটা হারামই।
ধর্মের পুরোপুরি অনুসরণ যদি আপনার কাছে ধর্মান্ধতা হয় তাহলে আপনার সাথে আলোচনাই অর্থহীন।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১২ দুপুর ২:৩২
গাজী আলআমিন বলেছেন: কুসংস্কার