নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

কে আমারে ডাকে?

১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত গান। সুরের মূর্ছনায় মূর্ছিত হবার মতো কিছু মিউজিক হয়েছে এ গানটায়। এ ট্র্যাকের উপর আমার নিজের ভয়েসও দিয়েছি।



এ গানটা নিয়ে ছেলেমেয়েদের সাথে একটু মজা করেছি। টিভিতে (ইউটিউবে) গানটা প্লে করে আমার জিনিয়াস মিউজিশিয়ান ছোটো ছেলেকে শোনালাম। গান শেষে ছেলেকে বললাম, বলো তো আব্বু, গানটা কোন বিষয়ে লেখা? ছেলে ইন্সট্যান্টলি যে উত্তর দিল, তা শুনে আমি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আব্বু, তুমি সত্যিই একটা জিনিয়াস।

গতকাল (১৮ মার্চ ২০২৬) আমরা শপিঙে যাচ্ছিলাম। গাড়িতে উঠেই মেয়েকে বললাম, আম্মু, এ গানটা মনোযোগ দিয়ে শোনো। গান শেষে তোমারব কাছে জানতে চাইবো গানটা কোন বিষয়ে লেখা। গান শেষ হলে মেয়েকে প্রশ্ন করলাম, প্রথমে বলো গানটা কেমন হয়েছে? আমার গর্জিয়াস ডক্টর কন্যা জানালো, গানটা সুন্দর হয়েছে। তার উত্তরে আমি বেজায় খুশি হলাম। এরপরই জিজ্ঞাসা করলাম মূল প্রশ্নটা - এবার বলো, গানটা কোন বিষয়ে লেখা?

মেয়ের উত্তর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কীভাবে সম্ভব হলো? আমার ধারণা ছিল না যে দু ভাইবোন এ গানটার মূলভাব ধরতে পারবে।

ওদের উত্তরে আমি খুবই অভিভূত, সন্তুষ্ট হয়ে ওদের মেধার খুব প্রশংসা করলাম। ছেলে অবশ্য ফোড়ন কেটে তার আপুকে বললো, আমরা ঠিক উত্তর না দিতে পারলে মনে হয় আব্বু খুব খুশি হতো :)


কে আমারে ডাকে?
বাইরে থেকে তালা দিয়ে
ঘরের ভেতর রই লুকিয়ে
কেউ যেন না দেখে
হায়রে কে আমারে ডাকে?

যখন-তখন এদিক-সেদিক
একটা কণ্ঠ বাজে,
নাম ধরে সে ডাকে আমায়
যায় না দেখা তাকে।
মন বলে হায় এই বুঝি সে
ঘরের তালা ভেঙে ফেলে
হাতকড়া পরালো আমার হাতে।

সে যে আমার ছায়ার মতো
চিরকালের চেনা,
মনের ভুলে ভুলে থাকি
তার নিবাস ঠিকানা।
মন জানে সে মনেই আছে
সময় হলে তারই কাছে
ধরা দিতে হবে বিষম ফাঁদে।

১২ মার্চ ২০২৬

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া

১। গানের লিংক-১। সহেলিয়া। কে আমারে ডাকে - সহেলিয়া।

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



২। গানের লিংক-২। সহেলিয়া। কে আমারে ডাকে - সোনারু।

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। গানের লিংক-৩। খলিল মাহ্‌মুদ। কে আমারে ডাকে - খলিল মাহ্‌মুদ।

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৪। গানের লিংক-৪। খলিল মাহ্‌মুদ। কে আমারে ডাকে - খলিল মাহ্‌মুদ।

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৫। গানের লিংক-৫ - খালি গলায় গাওয়া। খলিল মাহ্‌মুদ। কে আমারে ডাকে - খলিল মাহ্‌মুদ।

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২৪

অপ্‌সরা বলেছেন: এটা কিন্তু হাসন রাজা টাইপ গানা হয়েছে ভাইয়া!

১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, তাই?

কমেন্টের জন্য ধন্যবাদ আপু।

২| ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:৫১

আলামিন১০৪ বলেছেন: কে তুমি আমারে ডাক,
পলকে লুকায়ে থাক
ফিরে ফিরে চাই
দেখিতে না পাই- গানটি অন্য এক মাত্রার, শুনেছেন কি?

৩| ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

কিরকুট বলেছেন: হায়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.