নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

অহনার সাথে পুনর্বার দেখা হলে যা যা বলা যাবে...

২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩২

মরে গেলেও মরে যাওয়া যায় না
যেমন বেঁচে থেকেও বাঁচবার স্বাদ পায় না অনেকে
আগুনে ঝাঁপ দেয়া যায় না ইচ্ছে হলেই
সহজেই পালিয়ে যাওয়া যায় না ঘর বা জীবন থেকে

প্রতি রাতে ঘুমোবার আগে নিয়ম করে ভেবেছি - এইতো, ভুলে গেছি
ক’টা দিন বাদেই আদিগন্ত অক্ষত ভূমি
কয়েকটা পাহাড় পুড়ে গেছে। বৃদ্ধা বিটপীর বিরহে কয়েকটা নদী
বুক খুলে দেখালো কঙ্কালের দুঃখ। হায়, সেখানেও তুমি!

আমি যা চেয়েছি বিলকুল ভুল করে চাই নি কিছুই
আমাকে আজো ডাকে ভরা সারণির আড়িয়াল বিল
আমি আজো সাঁতার ভুলি নি, নিটোল পানিতে ডাহুকের ডুব
আমাকে সুখ দেয় ছোটো ছোটো ঢেউ, নিবিড় ও অনাবিল

তোমাকে ভুলে গেছি রোজ রাতে। বিষণ্ণ সকালে
পৃথিবী ভিজে গেলে করুণ কান্নার মতো ভাসতো পাখিদের গান
আমাদের সব কথা পাখিরা শিখে নিয়ে, সায়াহ্নের নরম আঁধারে
ঝাঁকে ঝাঁকে উড়ে এসে আড়িয়াল বিলে নাবতো অভিসারে।
নীরবে কাঁদতো পাখিহীন নির্বাক বাগান।

তোমাকে ভুলে গেছি কবে! ভাবতেই অদ্ভুত প্রসাদে
চোখে নামে ঘুম।
তখনই টের পাই, আমার আত্মার আধেক আমাতে,
বাকিটা তোমাতে ঘুমায় নিজ্‌ঝুম।

১৯ মে ২০১২


বইয়ের নাম : অসম্পর্কের ঋণ, প্রকাশকাল : একুশে বইমেলা ২০১৫, ইত্যাদি গ্রন্থপ্রকাশ

ডাউনলোড লিংক : অসম্পর্কের ঋণ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..................................................................
নরম আঁধারে তারা একাকার, এক মায়াবী ঝাঁক,
মেঘের কাননে যেন এক নীরব স্তব্ধতার ডাক।
নিমজ্জমান আলো পেরিয়ে তারা ছুটে চলল দূরে,
আড়িয়াল বিলে, তিমিরের সেই মায়াময় সুরে।
শান্ত ও নিথর জলের বুকে নামবে অভিসারে,
যেথা গোপন গোপনতা আর ছায়ারা ঘুমায় ওপারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.