| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে হল্লা করে
দৌড়ে যেতাম ইশ্কুলে
দুপুর বেলায় গাছের তলায়
আড্ডা দিতাম সকলে
জুট্টি করে ফলের বাগে
কত না ফল পেড়েছি
বনে বনে গাছে গাছে
পাখির বাসা খুঁজেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে বনের ধারে
চড়ুইভাতি রেঁধেছি
আষাঢ় মাসে সারাবেলা
ডুবসাঁতারে মেতেছি
কলার ভেলায় চড়ে কত
এপার-ওপার করেছি
পুকুর পাড়ে বসে বসে
বড়শিতে মাছ ধরেছি
তুমি এখন কোথায় আছ?
এসব মনে পড়ে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
কাবাডি আর দাঁইড়াবান্ধা
কত খেলা খেলেছি
গুনাই বিবির যাত্রা দেখে
আনন্দে গান করেছি
হিজল ফুলের মালা গেঁথে
গলায় পরে ঘুরেছি
বৈশাখ মাসের মেলায় গিয়ে
কতই মজা করেছি
খাওয়া দাওয়া ভুলে কত
পুতুলখেলা খেলেছি
দেখতে দেখতে কবে যেন
বড়ো হয়ে উঠেছি
হঠাৎ কোথায় চলে গেলে
আমায় কিছু বলো নি
কোথায় গেলে পাবো বলো
গ্রামের মধুর দিনগুলি
মন যে আমার কাঁদে বন্ধু
তোমার মনটা কাঁদে কি?
তোমার কথা ভাবি বন্ধু
আমায় তুমি ভাবো কি?
তুমি চলে গেছো বন্ধু
আমি আছি এখানেই
১৫ জানুয়ারি ২০২২
কথা ও সুর : খলিল মাহ্মুদ
কণ্ঠ : শানাল
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি চলে গেছো বন্ধু। শানাল
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট। আগের পোস্ট
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...........................................
তুমি চলে গেছো বন্ধু, আমি আছি এখানেই,
দূরত্ব বেড়েছে ঠিকই, তবে মন থেকে মুছে যাওনি।
মনে পড়ে সেই স্কুলের মাঠ, আর টিফিনের ভাগাভাগি,
বৃষ্টিভেজা বিকেলগুলোয় আমাদের কত খুনসুটি!
সাইকেলের সেই টুংটাং শব্দ, আর নদীর পাড়ের হাওয়া,
সবুজ ঘাসে বসে দুজনার স্বপ্নগুলো ছোঁয়া।
তুমি এখন দূর শহরে, গড়ছো নতুন ভুবন,
জানি তোমার সাফল্যেই, সার্থক হবে জীবন।
হয়তো আজ ব্যস্ততায়, কথা হয় না রোজ,
তবু হৃদয়ের গহীনে ঠিকই, রাখি তোমার খোঁজ।
আবার একদিন দেখা হবে, সেই পুরোনো চায়ের মোড়ে,
নতুন গল্পে, চেনা হাসিতে, জীবন উঠবে ভরে।