নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আবার এলেই কাছে || ব্লগার স্প্যানকডের লেখা ও আমার সুরে করা গানটির এবারের ভার্সন লোলিটার কণ্ঠে

২৬ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৭

ঠিক আগের পোস্টটিও এ গানের উপর ছিল। এটি আগের গান। পুরোনো পোস্টের লিংক নীচে দেয়া আছে। সেটি আমি গেয়েছিলাম। এবার এ-আই ভার্সন করলাম। ১০টা ভার্সন করা হয়েছে, ৭টা মেইল, ৩টা ফিমেইল ভার্সন। কিছু পপ ভার্সন, কিছু সফট মিউজিকে করা। আজকের ভার্সনটি পপ ফিউশন, মিউজিক একটু কম; অ্যাকুয়াস্টিক গিটার ও স্যাক্সোফোন হলো মেইন ইন্সট্রুমেন্ট।



যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে
ছুঁয়ে দেবো গাল

আবার এলেই কাছে
দেবো মেখে ধুলো
আবার এলেই কাছে
খেয়ে নেবো চুমো

আবার এলেই কাছে
চিনিয়ে ছাড়বো চৈত্রের ঘ্রাণ
আবার এলেই কাছে
একসাথে ধরবো গান

আবার এলেই কাছে
সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
তোকে চিনিয়েই ছাড়বো
প্রেম মানে
পরাণের
গহিনে পরাণ

আবার এলেই কাছে
করবো দুজন জোছনায় স্নান
আবার এলেই কাছে
রাঙিয়ে দেবো মলিন মুখখান
আবার এলেই কাছে
তোকে বলে দেবো
কতটা
অদরকারী
হয়ে উঠেছে সংবিধান

০৬ মার্চ ২০২২

কণ্ঠ : লোলিটা
কথা : স্প্যানকড
সুর : খলিল মাহ্‌মুদ

গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। আবার এলেই কাছে।লোলিটা

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




আগের পোস্ট। আবার এলেই কাছে। ২৩ নভেম্বর ২০২২

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ভালো লাগে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.