নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু খানি.......

পরির্বতনের সময় এখন....

আবু সালেহ

আমি ভালোবাসি গান শুনতে,গল্প পড়তে,কাজ করে সময় কাটাতে আর সবচেয়ে ভালো লাগে বন্ধুদের সাথে সময় কাটাতে ।

আমি তাদের দলে নই যারা বয়স হলেই কিংবা অল্প বয়সেই বুড়িয়ে যায় ....
কেননা র্বেঁচে থাকা মানে জীবনে থাকা....আর তা উপভোগ করে যেতে চাই চুটিয়ে..

হাজার স্বপ্ন আমার.......একদিন পূরন হবে সেই আশায় ..........স্বপ্নগুলো নয়তো পূরন হবার...তবু আশা বুকে...

আমার ভেতর লুকিয়ে থাকা অন্য এক আমি......আমি খুজে ফিরি নিজেকে ...নিজের মাঝে...

আবু সালেহ › বিস্তারিত পোস্টঃ

ছুয়ে দেখো, ছুয়ে দেখো বৃষ্টিকে...ইচ্ছে হয় যদি আমার স্পর্শ পেতে।

২৩ শে মে, ২০০৯ রাত ১১:১১

ছুটে চলা মেঘরাশি

তার মাঝে আমি ভাসি,

বয়ে যাওয়া দমকা হাওয়া

তার মাঝে এগিয়ে যাওয়া।



আমি ছুটছি

ছুটে চলা গন্তব্যহীন,

আমি ছুটছি

চারপাশ আমার জনমানবহীন।



বইছে বৃষ্টি অঝোর ধারে

বৃষ্টিকে ছুয়ে, আমার ছোয়া

পাঠিয়ে দিলাম তোমার তরে।





বৃষ্টির পরতে পরতে আমার স্পর্শ রইবে লুকিয়ে

ছুয়ে দেখো, ছুয়ে দেখো বৃষ্টিকে

ইচ্ছে হয় যদি

আমার স্পর্শ পেতে।





তারিখ ১৮.০৫.০৯

সময : দুপুর৩.১০

( অঝোর ধারে বৃষ্টি হচ্ছে ...দুটি কবুতর টিনের চালে বৃষ্টিতে অবিরত ভিজে যাচ্ছে....মোবাইলের ক্যামরা দিয়ে চেষ্ট করলাম ছবি তুলতে ...হলো না।X(( দমকা হাওয়া আর তমুল বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছিলো....কিন্তু বিধিবাম অফিসে যে....তাই একটা কবিতা লিখে ফেললাম ।)

মন্তব্য ৪১ টি রেটিং +১০/-১

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:২০

একরামুল হক শামীম বলেছেন: ইহা কি গান ??

২৩ শে মে, ২০০৯ রাত ১১:২২

আবু সালেহ বলেছেন: না গান না ....আমার কথন.....

২| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:২২

মেহবুবা বলেছেন: সান্ত্বনা পেতে জুড়ি নেই এমন লেখার ।

২৩ শে মে, ২০০৯ রাত ১১:২৬

আবু সালেহ বলেছেন: ধন্যবাদ....

আমি লিখে যাই...লিখবো বলে....
আর তোমায় শুনাবো বলে....

৩| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:২২

একরামুল হক শামীম বলেছেন: ওহহহ..ইহা কবিতা :)

২৩ শে মে, ২০০৯ রাত ১১:৩৭

আবু সালেহ বলেছেন: এত দেরীতে বুঝলা,.....

৪| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:৩৮

শত রুপা বলেছেন: বৃষ্টির পরতে পরতে আমার স্পর্শ রইবে লুকিয়ে
ছুয়ে দেখো, ছুয়ে দেখো বৃষ্টিকে
ইচ্ছে হয় যদি
আমার স্পর্শ পেতে।




সুন্দর

২৩ শে মে, ২০০৯ রাত ১১:৪২

আবু সালেহ বলেছেন:
হুমম...
ধন্যবাদ....ভালো থাকুন সবসময়....

৫| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:৪৯

ঝুমী বলেছেন: ছুটে চলা মেঘরাশি
তার মাঝে আমি ভাসি,
বয়ে যাওয়া দমকা হাওয়া
তার মাঝে এগিয়ে যাওয়া।

সুন্দর খুবই...। সালেহ ভাই কে + দিলাম। :)

২৪ শে মে, ২০০৯ রাত ১১:২১

আবু সালেহ বলেছেন: আপনারে ধইন্যযোগ দিলাম.....

৬| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:৫০

মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌। ভালো লাগলো।

২৫ শে মে, ২০০৯ রাত ১২:১৫

আবু সালেহ বলেছেন: আপনার ভালো লাগায় খুশি হলাম....

৭| ২৪ শে মে, ২০০৯ রাত ১২:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো।
বৃষ্টি এমনি। যেখানেই বৃষ্টি নামুক।
ছুঁয়ে যায়.......শব্দ কবিতায়।

শুভেচ্ছা রইলো।

২৫ শে মে, ২০০৯ রাত ১২:২১

আবু সালেহ বলেছেন:
এ শুধু বৃষ্টি দ্বারাই সম্ভব.....

আপনাকেও শুভেচ্ছা....

৮| ২৪ শে মে, ২০০৯ রাত ১২:১৭

মুক্ত বয়ান বলেছেন: সবই তো বুঝলাম.. কিন্তু, কইতরের ঘটনা কই?? :(

++

২৫ শে মে, ২০০৯ রাত ১২:৪৬

আবু সালেহ বলেছেন:
কোন কইতরের ঘটনা...............

৯| ২৪ শে মে, ২০০৯ রাত ১২:২৮

ভাস্কর চৌধুরী বলেছেন:
+
বয়ে যাওয়া দমকা হাওয়া
তার মাঝে এগিয়ে যাওয়া।


অসাধারণ হয়েছে সালেহ ভাই।

২৫ শে মে, ২০০৯ দুপুর ১:৫৪

আবু সালেহ বলেছেন: হুমমম...

ভাস্কর ভাইকে অনেকদিন পর দেখলাম...

১০| ২৪ শে মে, ২০০৯ রাত ১২:৩৪

কালপুরুষ বলেছেন: যাক মাঝে মাঝে বৃষ্টি হলে এমন কাব্য পাওয়া যাবে। ভাল হয়েছে।

২৫ শে মে, ২০০৯ রাত ৯:০৩

আবু সালেহ বলেছেন:
কালপুরুষদার মন্তব্য পেলে ভালোই লাগে.....

১১| ২৪ শে মে, ২০০৯ রাত ৯:০৬

সহেলী বলেছেন: খুব খুব মন ভাল করে দিলেন কবিতায় । ভাল থাকুন ।

২৫ শে মে, ২০০৯ রাত ৯:২৩

আবু সালেহ বলেছেন:
আপনার মন ভালো হয়েছে যেনে খুশী হলাম......................

১২| ২৫ শে মে, ২০০৯ সকাল ১০:০০

উদাসী স্বপ্ন বলেছেন: মাঝে ভাবগুলো ছুটে যায়
মেঘেদের ঘর্ষনে
দিনটা কাদাবে আমায়
অঝর বর্ষনে
হারাতে দেই মনটাকে
উড়াল দিক মেঘেদের দলে
তবু খুশী উদাস সকাল
বেদনার স্মৃতি ছুবে না তাকে!

ভালোই তো, অফিসই তো কবিতা লেখার বেস্ট জায়গা!

২৫ শে মে, ২০০৯ রাত ৯:৪০

আবু সালেহ বলেছেন:
মেঘের গর্জন আর বর্ষনে
মনে উত্তাল ঢেউ এর প্লাবন উঠে....

১৩| ২৫ শে মে, ২০০৯ রাত ৯:২৫

রুবেল শাহ বলেছেন: বৃষ্টি আমার পুরাতন প্রেমিকা..............

বৃষ্টি ও মেঘলা আকাশ আমার অসহ্য ভাল লাগে

ভাল লাগা রইল...................

২৬ শে মে, ২০০৯ সকাল ৭:২৩

আবু সালেহ বলেছেন: বৃষ্টি ও মেঘলা আকাশ আমার অসহ্য ভাল লাগে ...


আমারও......................

১৪| ২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৯

বরুণা বলেছেন: মন মোর মেঘের সঙ্গী

২৭ শে মে, ২০০৯ রাত ১২:৪০

আবু সালেহ বলেছেন:
কালো মেঘগুলো ভেসে বেড়ায়
এপার থেকে ওপার
মন মোর চিরসঙ্গী যে তার.............

১৫| ২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২

চাঙ্কু বলেছেন: চমৎকার শিরোনাম ।

২৭ শে মে, ২০০৯ রাত ১২:৫৩

আবু সালেহ বলেছেন: ঘুম আমার যায় যে চলে
বৃষ্টির একটু ছোয়া পেলে.....

১৬| ২৭ শে মে, ২০০৯ সকাল ৭:০৯

আশরাফ মাহমুদ বলেছেন: অনেকদিন বৃষ্টিতে ভিজি না! :(

২৭ শে মে, ২০০৯ রাত ১০:৫৬

আবু সালেহ বলেছেন:
আমিও ভিজি না.............

১৭| ২৭ শে মে, ২০০৯ সকাল ৭:৪১

ঘাসফুল বলেছেন: বৃষ্টির কবিতা ভালৈছে ... :)

১৮| ০১ লা জুন, ২০০৯ রাত ১২:১৯

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এবার ইভটিজিং এর পর প্রহার।
Click This Link

উক্ত পোস্টটি স্টিকি করতে ফিডব্যাক পাঠান। কেননা আমরা জনমত গড়ে তুলতে চাই। ৩০মে. সন্ধ্যা পাঁচটায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা সংগঠিত হয়েছে।

১৯| ০৫ ই জুন, ২০০৯ সকাল ৭:৩২

ওস্তাসাঁই বলেছেন: বৃষ্টির পরতে পরতে আমার স্পর্শ রইবে লুকিয়ে
ছুয়ে দেখো, ছুয়ে দেখো বৃষ্টিকে
ইচ্ছে হয় যদি
আমার স্পর্শ পেতে।

২০| ০৫ ই জুন, ২০০৯ সকাল ৭:৪৮

শফিউল আলম ইমন বলেছেন: শেষের চার লাইনে ছক্কা। বেশ ভালো লিখেছেন, অফিসে বসে কবিতা লেখালেখি ভালোই চলছে বুঝি। এই এক্সপেরিয়েন্সটা তো নিতে হবে!:)

১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৯

আবু সালেহ বলেছেন:
শফিউল আলম ইমন বলেছেন: এই এক্সপেরিয়েন্সটা তো নিতে হবে!


নিতে মানা করছে কে??? চট জলদি নিযে নিন....

২১| ০৬ ই জুন, ২০০৯ রাত ২:১৩

ভাস্কর চৌধুরী বলেছেন:


নতুন কবিতা চাই?

১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৯

আবু সালেহ বলেছেন:
খাইছে...............বলে কি???!!!!

২২| ১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৮

চিটি (হামিদা রহমান) বলেছেন: বৃষ্টি ভালো এসেছিলো বটে, কবিতা পড়ে তা আচঁ করা যায়।

ভালো আছেন আশাকরি।

২৩| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:০৫

শ্রাবনের ফুল বলেছেন: ভালো লাগল...শিরোনামটা চমৎকার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.