| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহেলী
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
একটা ছোট মেয়ে ছিল , সে বড় হচ্ছিল একটু একটু করে আর হেটে যাচ্ছিল আপনমনে । একটুকরো মেঘ তাকে ছায়া দিয়ে নিয়ে যাচ্ছিল পথ দেখিয়ে । মেঘও দুষ্টু হয় ; এক একবার কোথায় লুকিয়ে যায় আবার এসে ঝুপঝুপ করে ভিজিয়ে দেয় । মেঘের সাথে আড়ি করে ঘুমিয়ে যায় সমুদ্রের পাশে বালিতে । আসলে মেঘ ঘুম পাড়িয়ে দেয় ছোট্ট মেয়েটিকে , পায়ে ব্যাথা করবে সে কথা ভেবে । মেঘ তাকে ঢেকে রাখে , রোদ্দুর ছুঁতে পারে না , ঘুম পাড়ানি গান শোনায় ।
মেঘের কাছে সোনার কাঠি রূপোর কাঠি আছে যাদুর সে কথা কেউ জানে না । একদিন মেঘ নেমে এল , মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভুলে গেল তার প্রতিজ্ঞা নিজের কাছে । তার মনে ছোট্ট একটা ঘুণপোকা আছে সেটা কখনো জানতে দেবে না মেয়েটিকে । তাকিয়ে ছিল বিভোর হয়ে ; ভুলে সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়ায় জেগে গেল মেয়েটি , চিনে ফেলল মেঘকে । সোনার কাঠি রূপোর কাঠি দেখে অবাক হয়ে গেল ।
মেঘ তখন উড়ে গেল আকাশে , উড়তে থাকল অনেক উঁচুতে । অদৃশ্য হতে পারল না যদি রোদ্দুরে পুড়ে যায় মেয়েটির চোখ , চোখের মায়া ; যদি শুকিয়ে কঠিন হয়ে যায় মেয়েটির কোমল মন !
মেয়েটি চেয়ে থাকল দূর আকাশে । চেয়ে থাকল অনিমেষ ।
মেঘ বলল , তুমি বড় হয়ে গিয়েছো ঘুমের ঘোরে টের পাওনি । আর চেয়ে থেকোনা চোখ জ্বালা করবে । বড় হয়ে গেলে পরে মেয়েদের চোখ নামিয়ে রাখতে হয় , বন্ধ রাখতে হয় ; সে চোখের মায়ায় কত বুক পুড়ে যায় , ঘর নড়ে যায় । পাহাড় ধ্বসে যায় !
মেয়েটি বলল , পুরো বিশ্ব জানুক আমি বড় হয়েছি ক্ষতি নেই । আমি তোমার কাছে কখনো বড় হব না , হতে চাই না ; চাইলেও হতে পারব না ।
আরো বলল , আমি জেনে গেছি তোমার ঘুণ পোকার কথা , ঘুন পোকা কি কখনো বড় হয় বুকের মধ্যে ? জায়গা কোথায় ?
তার চেয়ে যেমন ছোট্ট মেয়ে হয়ে আছি তাই থাকব জীবনের শেষ দিন পর্যন্ত তোমার কাছে পরম নির্ভরতায়। কখনো বদলে যাওয়া হবে না আমার ।
মেঘ কি বলবে অভিমানি মেয়েকে ভেবে পায় না । একটু হাসল , তারপর
বলল , আমিও তো তাই চাই ; জগৎ তোমার যে রূপ দেখতে পায় দেখুক তুমি চিরকাল একই রূপে একক আমার কাছে । থাকো ছোট্ট অবুঝ সেই মেয়েটি হয়ে যাকে দেখে আমি আর কোন মেয়েকে দেখিনি দু'চোখ মেলে !
এসব কথা শুনে জল তরঙ্গ বাজল সমুদ্রে , বাতাস খিলখিল করে হাসল , সূর্য টুপ করে পশ্চিম আকাশ রাঙিয়ে দিয়ে মুখ লুকাল ।
আর মেঘ তার সোনার কাঠি রূপোর কাঠির যাদুতে সোনা রঙ বৃষ্টি ফোঁটায় ফোঁটায় ঝরাতে থাকল , মেয়েটি দেখল তার সারা অঙ্গে অপরূপ সব অলংকার ! সমুদ্রের জলে দেখল তার ছায়া অপরূপ , পাশে দেখল এক হাসিমুখ -- মায়া ভরা ।
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
সহেলী বলেছেন: না পেরে উপায় কি ? আর জানে তো মেয়েটি অবুঝ চিরকাল !
মেঘের কিইবা করার আছে ?
সে জেনে গেছে মেয়েটি এমনই করতে থাকবে ......
২|
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯
ভাঙ্গন বলেছেন: আমিও রূপকথা নিয়ে লিখতে চাই।
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
সহেলী বলেছেন: সোজা তো ! লিখে ফেল ।
রূপকথা ভাল ।
৩|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
এস বাসার বলেছেন: ভালো লাগলো। প্লাস।
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
সহেলী বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য , মন্তব্যের জন্য ।
৪|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: নতুন ধরনের লেখা।
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
সহেলী বলেছেন: ধরে ফেলেছো দেখছি ।
এমন নতুন করে ভাবতে পারি সব ।
৫|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৪
সানি জামান বলেছেন: ভালো লেগেছে। আরো লেখা চাই
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩
সহেলী বলেছেন: ধন্যবাদ । আরো লেখা চান ? এটা আমার ১০১ তম লেখা !
৬|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো তোমার এই যুগের রূপকথা।
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:০১
সহেলী বলেছেন: আমি যে এ যুগের তাই আর অন্য যুগেরটা পারি না ।
৭|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
সব যদি আজ বদলে যেত বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:১২
সহেলী বলেছেন: প্লাসগুলির জন্য ধন্যবাদ ।
৮|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
আনহা বলেছেন: রূপকথাই ভালো লাগে ...সব সম্ভব রূপকথাতে .
অন্যরকম ভালো লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১১
সহেলী বলেছেন: সব সম্ভব শুধু রূপকথাতে নয় , বাস্তবেও ।
ভাল লেগেছে যেনে ধন্য হলাম ।
৯|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫
আহসান জামান বলেছেন: খুব সুন্দর।
নবর্বষের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১০|
০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:১০
বড় বিলাই বলেছেন: সত্যিই যদি ছোট্টটি থাকা যেত।
০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
সহেলী বলেছেন: কেন যাবেনা থাকা ছোট্টটি !
এই মেয়েটা ছোট্ট মেয়ে হয়ে আছে , তবে সবার কাছে না ।
একান্ত একজনের কাছে -- মেঘের কাছে ।
যদি এমন সোনার টুকরো মেঘ ভাসে তোমার আকাশে তো তুমিও থেকো ছোট্টটি হয়ে!
১১|
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯
সেজুঁতি বড়ূয়া বলেছেন: ভাল লাগলো এই যুগের রূপকথা।
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:১৬
সহেলী বলেছেন: এ যুগের রূপকথা লেখা সহজ !
ভাল লেগেছে জেনে ভাল লাগল ।
১২|
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:১৮
সহেলী বলেছেন: আপনাদের মত করে তেমন লেখা কি আমি পারি !
যা লিখেছি সেটা সুন্দর কিনা জানিনা সহজ ।
১৩|
০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
নতুন বলেছেন: হুমমম....
০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
সহেলী বলেছেন: এমন লেখায় হুমম চলবে না ....
১৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৪
অনন্ত দিগন্ত বলেছেন: ঘুন পোকার গুনগুনানী শুনার পরে ও আভিমানী মেয়েটি কি বড় হবে ? ... পারবে কি মেঘ বুকের রক্তঝরা বৃষ্টিতে সিক্ত হওয়ার পরেও তাকে দুরে ঠেলে দিতে ? .... সে কি মেঘের চোখে অন্য কারো ছায়া পড়তে দেবে কখনো ? ... তবে কেন এই অভিমান, কেন এই দুরে চলে যাওয়া .... কেনই বা নিথর শুষ্কমুখে মায়াভরা হাসির প্রতিবিম্ব ?
০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩২
সহেলী বলেছেন: তাইতো মেয়েটি আর বড় হতে চায় না , পারে না । শুধু মেঘের কাছে তার আর বড় হওয়া হয় না ।
মেঘ দূরে ঠেলতে চায় না মেয়েটিকে তাইতো ছায়া হয়ে থাকে !
এত সব কেন এর উত্তর বিধাতা ছাড়া আর এ জানে !
কি হবে জেনে !
১৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫
পুরাতন বলেছেন: হেপিনুয়্যার আফা
০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
সহেলী বলেছেন: পুরাতন নতুন বছরের শুভেচ্ছা !!!
১৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭
চাচামিঞা বলেছেন: হাই থট
........এন্টেনায় ক্যাচকরলো না![]()
০৪ ঠা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
সহেলী বলেছেন: এমন রূপকথা সেটাও হাই থট !
কি করা যায় !
১৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
এন এইচ আর বলেছেন: ভালো লাগল একালের রুপ কথা ,,,,,,,,,,,,,,
কিন্তু রুপকথার আসল কথাটা বুঝতে পারছি না
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১০:০৩
সহেলী বলেছেন: আসল কথাটা বোঝনি কেন ?
সেই ছোট্ট মেয়ে বড় হয়ে গিয়েও মেঘের কাছে বড় হয় না , ছোট্টটি থেকে যায় কথা আর কাজে !
কি আর করা !
১৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১০:১৫
সাইফুর বলেছেন: কিযে ভালো লিখেন
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১০:৫০
সহেলী বলেছেন: এ লেখাটা আমার নিজের ভাল লেগে গেছে !
আর ভাল লেখা শিখেছি এখানে সবার কাছে অনুপ্রেরনা পেয়ে , দেখে শিখে ।
১৯|
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: সুন্দর+++
০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১
সহেলী বলেছেন: বেশ !
এমন একটা সোজা সরল লেখা আপনার মত গুনী লেখকের ভাল লেগেছে জেনে ভাল লাগল ।
ধন্যবাদ ।
২০|
০৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৯
ফেরারী পাখি বলেছেন: প্রথম দিনই ভালো লেগেছিল কিন্তু মন্তব্য করার সময় পাইনি।
আজ তাই তোমকে লিখরাম, অনেক অনেক সুন্দর লিখ তুমি।
তোমায় একটা গান উপহার দিলাম।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
০৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
সহেলী বলেছেন: কেন ভাবছো মন্তব্য নিয়ে !
অনেক সুন্দর যে লিখছি আমি সেটা একজনের কারনে , সেই আমাকে দিয়ে এমন সব লেখা বের করে আনছে । সব কৃতিত্ব তার ।
আরো আছো তোমরা , কতভাবে উৎসাহ অনুপ্রেরনা দিয়ে যাচ্ছো ।
গানটা দেখে বুঝেছি তুমি আমাকে মনে রেখে গানটা দিলে উপহার !
ভাল থেকো অনেক অনেক ।
২১|
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২৭
সন্ধি বলেছেন:
অ
ন
ব
দ্য .......
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৩
সহেলী বলেছেন: এ লেখা এত প্রিয় আমার যে মনে হচ্ছে এটার পরে অন্য পোষ্ট দিলে সরে যাবে সামনে থেকে এটি ।
এত লেখার পরে এই সোজা সরল রূপকথা কেন আমাকে টেনে রাখছে !
তোমার কাছে অনবদ্য মনে হল ! অনেক খুশী হয়েছি ।
২২|
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
শ।মসীর বলেছেন: সোনার কাঠি রূপোর কাঠি আমার চাইই চাই ![]()
![]()
কই পাই, মেঘের দেশে যাইতে পারুমনা ।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
সহেলী বলেছেন: মেঘের দেশে যেতে হবে কেন ?
যেখানে আছো সেখানে থেকেই চেষ্টা করে দেখো পেয়ে যেতে পারো !
তা'ছাড়া তোমার কাছে সোনার কাঠি , রূপোর কাঠি যে নাই তুমি কি নিশ্চিত !
২৩|
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
শ।মসীর বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
সহেলী বলেছেন: এত হাসি কেন !
বুঝেছি আছে সোনার কাঠি রূপোর কাঠি , তাই না !
২৪|
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬
মমমম১২ বলেছেন: হুমমম
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০
সহেলী বলেছেন: তোমার সব লেখা উধাও করে ফেলেছো কেন !
তুমি , নুশেরা .. তোমরা কি আমাদের অনুভুতি বোঝ !
তবু ভাবি যদি এমনি করে ভাল থাকা হয় তোমাদের সেই ভাল ।
আমারও ইচ্ছে করে , কিন্তু জানো , এখানেই মন খুলে কথা বলা অপরিচিতা হয়েও ।
ভাল থেকো মম ।
২৫|
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
লীনা দিলরূবা বলেছেন: এত সুন্দর লিখতে পারো তুমি! সোনার কাঠি রুপোর কাঠি আমার চাইই চাই।
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭
সহেলী বলেছেন: তোমাদের দেখার গুনে সুন্দর লেখা !
কিন্তু কি আশ্চর্য ! আমি নিজেই বার বার পড়ছি এটা ....
সোনার কাঠী রুপোর কাঠি যে তোমার নেই আমি বিশ্বাস করি না ।
২৬|
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩
শ।মসীর বলেছেন: হাসি কই আমিত ভাবতেছি !!!!!
০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫
সহেলী বলেছেন: কি ভাবছো !
২৭|
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০১
অপ্সরা বলেছেন: সোনার কাঠি রুপোর কাঠি!!!!!!![]()
![]()
![]()
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫
সহেলী বলেছেন: তোমার এ কথায় মন ভরল না আমার !
তুমি যদি পারতে সোনার কাঠি রূপোর কাঠি কেড়ে নিয়ে আসতে !
তুমি না অপসরা , যাও না আকাশ পাড়ি ..............
২৮|
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
শ।মসীর বলেছেন: সোনার কাঠী রুপোর কাঠি যে কখন আমাকে ছুবে তাই ভাবছি ![]()
আপনার কথা অনুযায়ী যদি আমার কাছে থাকে, তবে শুধূ থাকলেত হবেনা, ছুয়েও দিতে হবে তাদের।
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭
সহেলী বলেছেন: হঠাৎ একদিন হয়তো ছুঁয়ে দেবে !
২৯|
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২০
নীলতারা বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম-
এবিসি রেডিও'র ''সোনার কাঠি রুপোর কাঠি'' অনুষ্ঠানের কথা বলছেন...!
০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৪
সহেলী বলেছেন: ভুল ভেঙ্গেছে পরে !
যাহোক !
৩০|
০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০
মেহবুবা বলেছেন: লেখাটা তোমার অন্য সব লেখার মতই হৃদয়ের মাধুরী মেশানো ।
ভালবাসা মানুষকে কতখানি ঐশ্বর্যময় করে সেটা তোমার লেখা পড়লে জানা যায় ।
ছবির মেয়েটি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে , ছবিটা মানিয়েছে ।
০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮
সহেলী বলেছেন: ধন্যবাদ ।
ছবির মেয়েটা পরম নিশ্চিতে ঘুমুবার একটা জায়গা পেয়ে গিয়েছে অথবা করে নিয়েছে । মেয়েটা বড় অবোধ !
ছবিটা সেলাই করে ফুটিয়ে তোলা !
৩১|
০৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৫
নতুন বলেছেন: মেঘের কাছে সোনার কাঠি রূপোর কাঠি আছে যাদুর সে কথা কেউ জানে না ।
সেই যাদুর কাঠিটা খুব দরকার..... মনে হয় মেঘ সেই কাঠিটি হারিয়ে ফেলেছে....
যদি কভু কেউ তা কুড়িয়ে পায় তবে বড় ভাল হতো.,.
ছুয়ে দিলেই ..... সব পাওয়া পূন` হতো...
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৩
সহেলী বলেছেন: মেঘ হারিয়ে ফেলেনি । লুকিয়ে রেখেছে ।
হ্যাঁ, ছুঁয়ে দিলে পরে পাওয়া পূর্ন !
ঘুমন্ত মেয়েটার কথা কিছু বললে না !
কবে যে মেয়েটা বুদ্ধিতে বড় হবে !
মেঘও বেঁচে যায় ! কি জানি , নাকি মেঘ এমনটি চায় । তবু মেয়েটা বুদ্ধিতে বড় হলে সবার ভাল ।
৩২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩০
রিংকু অনিমিখ বলেছেন: চ
ম
ৎ
কা
র!!
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। ভালো লিখুন।
০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১১:০২
সহেলী বলেছেন: ধন্যবাদ আপনাকেও খুঁজে নিয়ে আমার এ প্রিয় লেখায় মন্তব্যের জন্য ।
ভাল যে লিখতে পারি না , যা আসে মনে লিখি ।
ভাল থাকুন ।
৩৩|
২৬ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩৯
পারভেজ বলেছেন: অসম্ভব সুন্দর লেখনী।
আরেকজন প্রিয় ব্লগার অনাহুত আগন্তুকের লেখা মনে পড়ে গেলো।
ইর্ষনীয় লেখা!
খুব ভালো লাগলো।
৩৪|
০৭ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: সামু পাঠকরা সহেলী আপুকে মিস করে
৩৫|
১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
মেহবুবা বলেছেন: এখানে এলে অন্যধরনের প্রশান্তি ।
মধুর রূপকথায় কি যেন ধরা দেয় আবার হারাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯
তাজা কলম বলেছেন: মেঘ কি বলবে অভিমানি মেয়েকে ভেবে পায় না । একটু হাসল , তারপর
বলল , আমিও তো তাই চাই ; জগৎ তোমার যে রূপ দেখতে পায় দেখুক তুমি চিরকাল একই রূপে একক আমার কাছে । থাকো ছোট্ট অবুঝ সেই মেয়েটি হয়ে যাকে দেখে আমি আর কোন মেয়েকে দেখিনি দু'চোখ মেলে !
.. মেঘ কি শেষটায় পেরেছিল মেয়েটিকে সেই অবুঝ ছোট্টটি ভাবতে?