| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফয়াদ খান
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
জনগণের নাকে দড়ি
লাগিয়ে শালায় বলছে- স্যরি !!!
দেশের খেয়ে দেশের পড়ে
দেশের সাথেই ছলছাতুড়ি।
সুশীল-সভ্য সাজে এরা
ভিন চেতনার ধ্বজাধারী ,
করতে খুশি ভিন দেশিদের
ছড়ায় গুজব গাজাখুড়ি.
ধরা খেয়ে পল্টি খাওয়ায়
এদের আবার নেইকো জুড়ি !!
দেশপ্রেমীদের টেক্কা দিতে
গল্প ফাঁদে কাড়ি কাড়ি,
দেশকে যারা ভালবাসে
তাদের পিঠেই চালায় ছুরি !!
জনগণের নাকে দড়ি
লাগিয়ে শালায় বলছে- স্যরি !!
ইবলিশ ছানার কান্ড দেখে
হাসছে লোকে জগৎ জুড়ি !
©somewhere in net ltd.