নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোদি ভক্ত ! এটা জেনে আপনি দুঃখ পেলে আমি আনন্দিত হব।

গেছো দাদা

গেছো দাদা › বিস্তারিত পোস্টঃ

রম্য: আমেরিকা v/s রাশিয়া !

২২ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৪

.
ডানপন্থী মার্কিন যুক্তরাষ্ট্র আর বামপন্থী সোভিয়েত ইউনিয়ন(বর্তমান রাশিয়া) এই দুই দেশের প্রতিযোগিতা নিশ্চয় আপনাদের অজানা নয়। গণতন্ত্রের পীঠস্থান যুক্তরাষ্ট্র (?) আর আদৰ্শ রেজিমে (?) চলা সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধ চলাকালীন বেশ প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে যা তাদের ব্যক্তি এবং সমষ্টি দুইয়েই প্রভাব ফেলে।
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন নিজের নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন জোক্সের আকারে সোভিয়েত ইউনিয়নের আর্থিক, বৌদ্ধিক আর সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরতেন। এগুলি সংকলিত করে 'সোভিয়েতস্কি কৌতুকভ' নামের একটি বই ও বাংলায় বেরোয়। জোক্সগুলো ভীষণ মজার সন্দেহ নেই।

1. গণতন্ত্র আর সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি?
- চেয়ার আর ইলেক্ট্রিক চেয়ারের মধ্যে যা পার্থক্য।

2. আশির দশকের শেষ দিকে এক পশ্চিম জার্মান বালক আর এক পূর্ব জার্মান বালকের বাক্যালাপ:
- আমাদের সি আই এ আছে।
- তো? আমাদের কেজিবি আছে।
- আমাদের অ্যাপোলো আছে।
- তো? আমাদের স্পুটনিক আছে।
- আমাদের লকহিড আছে।
- তো? আমাদের মিগ আছে।
- আমাদের ফিশার আছে।
- তো? আমাদের কারপভ আছে।
-আমাদের কাছে এই রুটি মাংস আছে। আমরা সবাই আজ খাব।
- ভ্যাঁ।

3. দলের সাধারণ সম্পাদককে প্রশ্ন করলো এক কর্মী- স্যার, কুমির কি উড়তে পারে?
-বোকা নাকি তুমি? কুমির উড়বে কীভাবে? নিজের বুদ্ধি দিয়ে একটু বিবেচনা করতে পারো না?
-কিন্তু নেতা তো বললেন, উড়তে পারে।
-ওহ, তিনি যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই উড়তে পারে। তবে খুব নিচ দিয়ে।

4. দুই সরকারি কর্মকর্তার মধ্যে কথোপকথন।
-শুধু বেতনের টাকায় কি চলা সম্ভব?
-জানি না। কখনো চেষ্টা করে দেখি নি।

5. -পুঁটি মাছ কি?
-কমিউনিজম পর্যন্ত সাঁতরে আসা তিমি মাছ।

6.-বোকা হওয়া ভালো নাকি টেকো হওয়া ভালো?
-বোকা হওয়াই ভালো। অত বেশি চোখে পড়ে না।

7.সেনাছাউনি পরিদর্শনে এসে কর্নেল দেখলেন, এক জায়গায় জ্বলন্ত সিগারেট পড়ে আছে। হুঙ্কার দিয়ে বললেন- এটা কার?
সবাই চুপ।
-কার এটা?
তবু সবাই নিরুত্তর।
-আমি জানতে চাই, এটা কার?
নিরীহ গলায় এক সৈনিক বললো- কারো না স্যার। আপনি তুলে নিয়ে খেতে পারেন।

8.অংকের ক্লাস নিচ্ছে এক আর্মি মেজর। ধরা যাক, ট্যাংকের সংখ্যা X। না, খুব কম হয়ে গেলো। ধরা যাক, Y ।
9.-সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে?
-ঈশ্বর যেদিন ইভকে সৃষ্টি করে অ্যাডামকে বললেন, স্ত্রী বেছে নাও।

10.জেলখানায় দুই কয়েদি গল্প করছে।
-আপনার ক'বছরের জেল দিয়েছে?
-বিশ বছর।
-কী করেছিলেন আপনি?
-এমনি। কোন কারণ ছাড়াই।
-মিথ্যা কথা। কারণ ছাড়া হলে তো দশ বছরের জেল দেয়।

11. বিদেশী সাংবাদিকের প্রশ্ন- কমরেড, দেশ উন্নয়নের পথে চলছে অথচ মানুষ ঠিকমত খেতে পাচ্ছে না কেন?
-পথের মাঝখানে খাওয়া দাওয়া করে কোন গর্দভ? আগে পৌঁছে দিই।

12.মঞ্চে উঠে জনগণের উদ্দেশ্যে নেতা বললেন- কেমন আছেন সবাই?
-ভালো।
-আরো ভালো থাকতে চান?
-আপনি নির্দেশ দিলে আমরা আরো ভালো থাকবো।

13. কমিউনিজম প্যারাডক্স কি?

- পৃথিবীর এক একটা দেশে কমিউনিজম সফল হলে যদি কেউ আমায় এক টাকা এক টাকা করে দিত তাহলে আমার কাছে কোন টাকাই থাকত না।

মুশকিল হল সত্যি যদি কমিউনিজম সফল হত সেক্ষেত্রেও আমার কাছে কোন টাকাই থাকত না।

এই প্যারাডক্সের নাম কাস্তে হাতুড়ি প্যারাডক্স। হাতুড়ি দিয়ে পিটিয়ে কাস্তেটা তৈরি না কাস্তে দিয়ে কেটে হাতুড়িটা তৈরি?!

14.মাও টেলিগ্রাম করলেন ক্রুশ্চেভকে।
-"চিনে ভয়াবহ খাদ্য সঙ্কট। জরুরি ভিত্তিতে খাবার পাঠান।"
উত্তর এল
-" এখানকার অবস্থা ভাল নয়। পেটে পাথর বেঁধে রাখুন।"
পরের টেলিগ্রাম এল
-"জরুরি ভিত্তিতে পাথর পাঠান।"

15. সাতসকালে কেজিবি অফিসে ফোন।
- "হ্যালো! হ্যালো! আমাদের পোষা তোতা পাখিটা হারিয়ে গেছে..."
- " দেখুন, এ নিয়ে তো আমাদের কিছু করার নেই। আপনি বরং..."
-" না, না, সে আমরা জানি। বলছি কি ইয়ে...আপনাদের জানিয়ে রাখতে চাই যে পাখিটা যা বলে তা একান্তই ওর নিজের মতামত। আমরা শেখাই নি কিছু।"

16. একজন মার্কিন আর রুশের কথোপকথন-
- শুনেছি, তোমাদের ওখানে নাকি খুব ডেমক্র্যাসি? কিরকম একটু বলবে?
- এক কথায় কীভাবে বোঝাই! আচ্ছা শোনো, আমি টাইমস স্কোয়ারে যত খুশি চেঁচিয়ে বলতে পারি "কেনেডি নিপাত যাও", কেউ কিচ্ছু বলবে না।
- এ আর কি এমন ব্যাপার? আমরাও তো রেড স্কোয়ারে কতবার চেঁচিয়ে বলেছি "কেনেডি নিপাত যাও" , আমাদেরও তো কই কেউ কিছু বলে নি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো লাগল জোকস গুলো
শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.