নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমম্‌

হুমম্‌ › বিস্তারিত পোস্টঃ

\'শুভ জন্মদিন\'\' প্রিয় বন্ধু ফাইজুন নাহার লীনা

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫১



মিতা সখা কতশত
চারিপাশে কিলবিল;
প্রিয় হয় ক'জনায়
কে হামেশা করে 'ফিল'?

লিস্টিতে আছে কত
ধণী জ্ঞাণী প্রাজ্ঞ;
তাও ক'বো প্রিয় মেলা
জনমেরি ভাগ্য।

সবে খুঁজে গুড় যেনো
ভনভনে মাছি;
প্রকৃততো সে-ই,ক'বে
সুখে দুখে আছি।

তেমন কি আছে কেউ?
না না দেখছিনা;
আরি আরি আছে এক
প্রিয় সখা লীনা।

আজো মোর কানে বাজে
ফোনে তার কান্না;
আর বাকি সবে যথা
লৌকিক ভান না।

মাউন্ট এলিজা'তে যবে
নিলো মোরে ওটিতে;
মা'র সনে তারি মুখ
ভাসে চোখ দুটিতে।

হিসেব মেলাই তথা
অপ্রাপ্তির হাহাকার;
আফসোসও জাগে মনে
দেখা কি হবেনা আর !?!

ফিরে এসেছিরে লীনা
আধো প্রাণে লড়ছি;
কতদিন দেখিনারে
মিস করে মরছি।

এভাবে যায়না টেকা
হয়তোবা ক'টা দিন;
স্বপ্নরা মরে গেছে
বুকে সদা চিনচিন।

স্বেচ্ছায় দুরে থেকে
একা দিন গুনছি;
যতই গড়ায় বেলা
ডাক গাঢ় শুনছি।

দুরে থাকি যথা থাকি
শূণ্য বা নির্জনে;
ভালোবাসি বন্ধুরে
আছো বুকে প্রতি'খনে।

ভুলি নাই এইদিন
সখা মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।

কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।

''শুভ জন্মদিন ফাইজুন নাহার লীনা''

আজ সাজ সাজ রব পড়েছে
সমস্ত প্রকৃতি ও অরণ্যে;
আজ পৃথিবীর সমস্ত গোলাপ
ফুটেছে কেবল তোমারি জন্যে।

শালিক কিংবা চড়ুই গাইছে
আনন্দের গান তোমারি তরে;
প্রতিটি শিশির বিন্দু যেনো
আনন্দাশ্রু,যা ঝরেছে ভোরে।

মেঘরাজ্য জুড়ে উৎসব আজ
আকাশ জুড়ে রংধনুর অভিনন্দন;
যা দেখি তাতেই খুশীর ছোঁয়া
ভালোবাসার রিনরিনে স্পন্দন।

আজ ১২ই ডিসেম্বর,আনন্দ দিবস
মনপুরের আজ শ্রেষ্ঠদিন;
ভালোবাসি প্রিয় বন্ধু আমার
শুভ শুভ শুভ জন্মদিন।

বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
লীনা,শুভ জন্মদিন।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

ডঃ এম এ আলী বলেছেন: মনে হয় ভুল হয়ে গেল , প্রথম মন্তব্যটা সেখান হতেই
আসলে ভাল হতো । যাহোক ছড়া কবিতাটি ভাল
হয়েছে । তবে বছর পেরিয়ে ১ টি মাত্র পোস্ট
মন্তব্যেও খরা । তবে আশা করি এখন
হতে নিয়মিত পাব ।
শুভেচ্ছা রইল ।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

হুমম্‌ বলেছেন: আরে না না,সে সামুর ব্লগার নয়।
মন্তব্যে আপ্লুত :)

আসলে লিখার মতন মাথা নেই ভায়া,পাঠেই যত আনন্দ।ব্যস্ততার জন্য সবসময় লগিন করা হয়না।শরীরটাও খুব ভালো যাচ্ছেনা।তবে অফলাইনের নিয়মিত পাঠক।আপনার লিখা নিয়মিতই পড়ি এবং একজন ভক্ত বটে।

মন্তব্যের জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২০

সিকদার বাড়ীর পোলা বলেছেন: কোবতে ভালৈছে...............
দোস্তরে শুভেচ্ছা।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

হুমম্‌ বলেছেন: ধন্যবাদ :) :-B
দোস্তরে পৌছায়া দিলাম ;)

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২১

নাইক্যডিয়া বলেছেন: ''শুভ জন্মদিন ফাইজুন নাহার লীনা''

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

হুমম্‌ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৩

বাঁকখালির বাঁকে বলেছেন: বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
লীনা,শুভ জন্মদিন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪

হুমম্‌ বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

দইজ্জার তুআন বলেছেন: সিকদার বাড়ীর পোলা বলেছেন: কোবতে ভালৈছে...............
দোস্তরে শুভেচ্ছা।


একি কথা................... :P :D

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

হুমম্‌ বলেছেন: আপ্নেরেও একি ধন্যবাদ................ :P

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামটি তোমার দারুন হে
প্রপিখানাও বেশ;
বাল্বের আলোয় চকচকা বেল
তিনটি মোটে কেশ। :D

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬

হুমম্‌ বলেছেন: আদাব আরজ,,,,,,,,,,,,,,,,

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
লীনা,শুভ জন্মদিন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

হুমম্‌ বলেছেন: কপি ক্যাট কে?
আমি না তুমি? :D

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি আমি সব
তাই থাকি নিরব ;)

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

হুমম্‌ বলেছেন: ঢঙকুমার :-B

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন:

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

হুমম্‌ বলেছেন:

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

ধ্রুবক আলো বলেছেন: ''শুভ জন্মদিন ফাইজুন নাহার লীনা''
বন্ধুর জন্মদিনে এতো সুন্দর উপহার এর চেয়ে সুন্দর কিছু কি আর হয়!!
সবার জীবনই রঙিন হোক সুখে..,,,

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

হুমম্‌ বলেছেন: লীনাও কি তা-ই ভাবে? :-B ;) :P

অনেক অনেক ধন্যবাদ
পাঠে কৃতজ্ঞতা।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :) B-) ;)

আহা আহা আহা
কি করি? লেখায় ---
কি দারুন প্রাণ বাহ বাহা
নিরবে জানাই শুভেচ্ছা ;)

দইজ্জার তুআন
আন্নের দোস্ত কি মহান
জেমস বন্ড ফেইলটুস
সব বুঝে উড়ে গেল হুশ ;)

শুভেচ্ছা লেখককে এবং তাঁর বন্ধুকে :)

+++++

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

হুমম্‌ বলেছেন: ধন্যবাদ নিলুম
বন্ধুকেও জানালুম

টেটনা শার্লক ভৃগুকেও ধন্যবাদ :P

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মাহবুব তালুকদার বলেছেন: হ্যাপী হ্যাপী বার্থ ডে

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

হুমম্‌ বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা পৌছে দিলুম :)

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫

কবীর বলেছেন: Happy birthday!

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৩

হুমম্‌ বলেছেন: মেনি মেনি থ্যাংক্স:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.