নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে লেখায় লেখকের আদর্শ বোঝা যায়না তা লেখা নয়, কুষ্ঠ রোগাক্রানত মাংশ পিন্ড--- আল্লামা ইকবাল

মানুশ

মানুশ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগীদের বক্তব্য অনুযায়ী আমি রাজাকার হলে বঙ্গবন্ধু রাজাকার কমান্ডার : কাদের সিদ্দিকী

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫



কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি যদি রাজাকার হই তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের কমান্ডার। ঢাকার শাহবাগের আন্দোলনকে সম্মান জানিয়ে তিনি বলেন, সেখানে আমাকে রাজাকার বলা হয়েছে। এতে আমি কষ্ট না পেলেও দেশের মুক্তিযোদ্ধারা কষ্ট পেয়েছেন। তিনি বলেন, শাহবাগের আগেও আমাকে রাজাকার বলা হয়েছিল।

গতকাল বিকালে মুন্সীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিস্থ ফাজিলপুর মাঠে আয়োজিত এক পথসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

শাহবাগে আন্দোলনরতদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা রাজাকারদের ফাঁসির দাবিতে আন্দোলন করছো। ভালো কথা। কিন্তু কাকে আগে ফাঁসি দেবে সেটা আগে ঠিক করে নাও। কারণ রাজাকারদের ফাঁসি দেয়া এত সহজ নয় বলেও তিনি উল্লেখ করেন। শাহবাগের আন্দোলন প্রথম দিকে তরুণ প্রজন্মের হাতে থাকলেও এখন তা ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ইকবাল সিদ্দিকী, নাসির উদ্দিন, আবু বকর সিদ্দিক, আবদুর রাজ্জাক প্রমুখ।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

সািকল খান বলেছেন: শাহবাগের আন্দোলন প্রথম দিকে তরুণ প্রজন্মের হাতে থাকলেও এখন তা ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেছে!!!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

রাফা বলেছেন: না কাদের সিদ্দিকি আপনি ঠিক বলেন নাই। মানুষ মরে গেলে পচে গলে মাটির সাথে মিশে যায়। বেচে থাকলে ঠিক আপনার মত রং বদলায়।

জয় বাংলা।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

দ্যা আহমেদ মামুন বলেছেন: আপনি কেন জ্বি হুজুর করছেন না?
জ্বী হুজুর করুন।
গাড়ি পাবেন, গার্ড পাবেন, শাহবাগে গেলে স্যালুট পাবেন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

সুমন জেবা বলেছেন: শাহবাগের আন্দোলন প্রথম দিকে তরুণ প্রজন্মের হাতে থাকলেও এখন তা ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেছে ....
++++++

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: সািকল খান বলেছেন: শাহবাগের আন্দোলন প্রথম দিকে তরুণ প্রজন্মের হাতে থাকলেও এখন তা ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে গেছে!!!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

এই আমি সেই আমি বলেছেন: কাদের সিদ্দি্কীর বর্তমান হালহকিকত দেখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.