| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগরীবের আজান হয়েছে অনেকক্ষন আগে। আমি কাকার দোকানে বসে বসে গেমস খেলছি... বাহিরে কিছু লোক কোন একটা ব্যাপার নিয়ে তর্কাতর্কি করছে। বাহির হয়ে গোলযোগের মধ্যে গেলাম। কিছুক্ষন পর বুঝলাম সমস্যাটা সি,এন,জির জমা ভাড়া নিয়ে।
সি,এন,জি চালক বলছে ''দেহেন ভাই আজকা বৈশাক মাসের পরথম দিন। আজকা আমি পুরা ভাড়ার টাকা দিতে পারুম না। পুলায় কইছে খেলনা নিতে অইব।''
মালিক বলল,''তো নে খেলনা। আমি না করছি। আমার পাচশ টেকা দিয়া তারপর খেলনা কিনতে যা।''
চালক,"কিন্তু আমিত আজকা কামাইছিই মাত্র চাইরশ পচাত্তুর টেহা। আমনেরে পাশশ দিমু কেমনে!" আর খাওন টাওন চাইল টাইল কিনন লাগতনা।''
কিন্তু মালিক নাছোড়বান্দা তার পাচশ টাকা চাই ই চাই।
অবশেষে চারশ টাকা দিয়ে অনেক গালাগালি শুনে তবে সেই সি,এন,জি চালক ছাড়া পেল।
আমি ভাবতে লাগলাম সে এই পচাত্তর টাকা দিয়ে কি করবে...... ছেলের জন্য খেলনা কিনবে নাকি চাল ডাল কিনে বাসায় যাবে...............
আচ্ছা আপনার পহেলা বৈশাখ টা কেমন কেটেছিল???
©somewhere in net ltd.