নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃষ্টিস্নাত জোছনা এবং কবিতা

কাব্যিক জোছনা কিংবা রহস্যময়ি আধার

দ্বিআত্মা

দ্বিআত্মা › বিস্তারিত পোস্টঃ

হাই-স্কুল লাইফ

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

:স্যর ওরা দুইডায় মোরে পিছোন দিয়া খালি গুতায়!!

সাংঘাতিক ব্যপার! বদু স্যরের ক্লাশে গুতাগুতি চলবে না।শাস্তিঃ আমাদের দুজনকে সবার সামনের মঞ্চের উপর স্যরের পেছনে ব্যঙ স্টাইলে বসে থাকতে হবে!

পাপ্পু ইতিমধ্যে বসে গেছে! সবাইকে দেখিয়ে সে মহা আনন্দে তার পছন্দের মেয়ের নাম দিয়ে ওয়ালে আকা-ঝোকা শুরু করেছে…

স্টাচু অব লিবার্টি স্টাইলে স্যরের সামনে গিয়ে দাড়ালাম; এতগুলো মেয়ে-ছেলের সামনে কিছুতেই বসবো না! হিস্ট্রি রেওয়ার্ড দি বোল্ড, কিন্তু স্যর তার ডোরাকাটা বেত দিয়ে যে রেওয়ার্ড দিলো তার ফলাফল সরূপ পিঠখানা ধনুকের বাকিয়ে উসাইন বোল্টের গতিতে মঞ্চে গিয়ে বসে পরলাম আর হুমাউনকে বিচার দেওয়ার জন্য “মাথামোটা তালগাছ” আখ্যায়িত করে “ঠ্যং” কেটে নেওয়ার প্রতিজ্ঞা ঝপতে লাগলাম…।



আজ অনেক কিছুই মনে পরে।ও বাড়ির পেয়ারা চুরি, এ বাড়িতে মুরগি চুরির অভিযান, স্কুল ফাকি দিয়ে ক্রিকেট-ফুটবল নিয়ে মাতামাতি, কিশোর মনের সদ্য ভালবাসার সপ্ন সব মিলিয়ে হাজারো রঙে রঙিন হাই-স্কুল লাইফ।দুরুত্ব আর নিষ্ঠুর সময়ও তাই রঙ্গিন সময়ের স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারনি।

আজ সবাইকে মনে পরে। বঙ্কিম স্যরের গেদু চাচা, নজর আলি, চেরাগ আলিদের মনে পরে।আজ ক্লাসের সবচেয়ে ছোট ছেলেটির কথাও মনে পরে।



ভাল থাকিস বন্ধুরা যে যেখানেই থাকিস

দাড়ি পাকবে, ভুড়ি বারবে তবুও মনে রাখিস…

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

নিদেল শরিফ বলেছেন: ভাল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.