| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দর্শন”
------------------------
ও চোখে তাকানো ঠিক হয়নি
পৃথিবীটা এখন অন্য রকম লাগছে
দৃষ্টিপ্রান্তে শুধুই সে তারার ঝলকানি!
নাহ! ও ঠোটে হারানো ঠিক হয়নি
সবুজ পাতারাও আজ লাল রঙে রঙিন
হয়তো আমি পাগল, নাহয় সবি পাগলামি!
কোন সে বুনো লতার দুলদুলানি?
নাকি তার লতানো দেহের ঢেউ খেলুনি?
নাহ! পোড়া চোখ তাকে দেখেছে বটে
কিন্তু দেখার যোগ্যোতা রাখেনি!
ইমতিয়াজ হোসেন
২২-০৮-২০১৪
©somewhere in net ltd.