নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসবাত

ইসবাত › বিস্তারিত পোস্টঃ

আমার অপেক্ষা

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এখন তুমি বলতেই পারো সব মিথ্যা

আমি ও আমায় বলা সব কথা

কিছু নিখোঁজ সময় আর মৃত অনুভুতি

কালের ভাগাড়ে বেওয়ারিশ ভালোবাসা

খোঁজ করবে না কেও কখনও

আমিও আসবো না অভিযোগ হয়ে

আর তাই এ অস্বীকার আজ বড় বেশী অর্থহীন



অচেনা মানুষ তুমি এখন এক

তোমার এ পাথর ভাঙ্গবে না জানি

তবু অস্তিত্বে মিশে আছে তোমারই গন্ধো

মৃত সুগন্ধীর মত যাচ্ছে না মিলিয়ে হাওয়ায়

ঘামে ভেজা তীব্র ও বিকট কিন্তু জীবন্ত



(চলে গ্যাছো এটায় আমার শোক

আর যেভাবে গ্যাছো তাতে ক্ষোভ)





সামনে আরো বেশী ভয়াবহ নিসঙ্গতা

যখন বার্ধক্য ছোবে তোমায়

পদক্ষেপগুলো গতি হারাবে

সময় সীমিত তবুও অফুরন্ত অবসর

বিকেলগুলো ভীষন দীর্ঘ ও একা

আর আলো নিখোঁজ

স্মৃতির ঘরটা তখন একটা আস্তো শহর (হয়ে যাবে)

আর নিসঙ্গ চিলের মত মন, উড়ে বেরাবে সে শহরের আকাশ জুড়ে সারাবেলা

কি নাম দিবে আমায় তখন ??

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

একজন আরমান বলেছেন:
অচেনা মানুষ তুমি এখন
তোমার পাথর ভাঙ্গবে না জানি
অস্তিত্বে তবু মিশে আছে তোমারই গন্ধো
মৃত সুগন্ধীর মত যাচ্ছে না মিলিয়ে হাওয়ায়
ঘামে ভেজা তীব্র ও বিকট কিন্তু জীবন্ত


দারুন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

শ্রাবণ জল বলেছেন: আর নিসঙ্গ চিলের মত মন, উড়ে বেরাবে সে শহরের আকাশ জুড়ে সারাবেলা
কি নাম দিবে আমায় তখন ??


সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.