| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহিদুল ইসলাম শিমুল
ভাই আমি ঘোরতর আস্তিক । ইসলাম ধর্মে বিশ্বাসী । সবচেয়ে নিকৃষ্ট লেভেলের মুসলমান ! ভয়াবহ রকম ভাগ্যে বিশ্বাসী এক জন মানুষ ! মহান আল্লাহ্ তায়ালা পবিত্র গ্রন্থ আল কোরানে বলেছেন, “ আমি তোমাদের ভাগ্যকে তোমাদের গলায় হাড়ের মত ঝুলিয়ে দিয়েছি । “ আমি ভাই ভাগ্যে বিশ্বাস করি । এই পৃথিবীতে আমি যা কিছু পেয়েছি তার বেশির ভাগই পেয়েছি ভাগ্যে জোরে ! হুম সত্যি ভাগ্যের জোরে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ? উঃ না ভাই ওইসব……. টাইম নাই ! আমি ভাই মুসলমান । একজন নিকৃষ্ট লেভেলের মুসলমান হিসাবেও গণতন্ত্রের উপর আমার আস্থা নাই , জীবনে কোন দিন ভোট দেয়ার ইচ্ছাও নাই ! না রে ভাই আমি জামাত শিবির না ! যেই দল ম্যাডামের শাড়ির তলায় আশ্রয় নিয়া ব্যাঙ এর ছাতার মত বড় হয় আর মুখে মুখে ইসলাম কপচায় তাদের ……….. টাইম আমার নাই !
ভাইরে কিছু কথা বলতে মন যাইতাছে, কথাগুলা বলতে গেলে আমি হয়ত ছাগু হয়ে যাব, কেও কেও পাতাও সাধবেন, কিন্ত কথাগুলা হজম করতেই হবে।
প্রথম কথা সংখ্যালঘুদের উপর কোন হামলা হলেই অনলাইনের অনেক বড় বড় ব্লগার আর তথাকথিত দেশ প্রেমিক এই দোষটি জামাত শিবিরের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেন এবং জামাত শিবিরের চৌদ্দ গুষ্ঠি উদ্ধারের চেষ্টা করেন।
কিন্ত ঘটনাটি প্রকৃত পক্ষে কে করেছে সেটা জানারও চেষ্টা করেন না ! কাজটা কি ঠিক ??
আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে নিশ্চিত যে কাজটি জামাত শিবির করছে ??
একটা হামলা হইছে সেই হামলার পেছনে কে দায়ী সেটা আপনি কি করে জানেন ??
আর গত নির্বাচনে কি খালি হিন্দুরাই ভোট দিছে নাকি ? আর কেও দেয় নাই ??
নির্বাচন কমিশনের তথ্য মতে আবাল, বৃদ্ধ বনিতা, শিশু কিশোর সবার ভোট মিলিয়ে ৪২% এর মত ভোট পড়ছে, তার মানে প্রায় ৬০% মানুষের কোন সমর্থনই এই নির্বাচনে নাই !!
সেখানে কিভাবে আশা করবেন যে ভোট শুধু সংখ্যালঘুরা দিছে ??
এই জিনিসটা যেমন আপনার আমার বোঝার বয়স হইছে ঠিক তেমনি জামাত শিবিরেরও বোঝার বয়স হইছে। বাংলাদেশের মানুষ কি চাচ্ছে সেটা এই নির্বাচন থেকে একদম পরিস্কার । বি এন পি তাই এখন নাম মাত্র অবরোধ দিয়ে রাখছে, পরবর্তিতে একটা নির্বাচন হলে কি হবে সেটা আপনার আমার সবার যেমন জানা ঠিক তেমনি উনাদেরও জানা আছে।
তাই সব চেয়ে বেশি চাপে যারা আছে তারা হল সরকার। আন্তর্জাতিক চাপ, দেশের মানুষের চাপ সব মিলিয়ে এক বিশাল চাপের মুখে তারা !
আচ্ছা তাহলে আন্তর্জাতিক চাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাহলে ??
বি এন পি জামাতকে যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃস্টিকারী হিসাবে বহিঃবিশ্বের কাছে তুলে ধরা যায় তাহলে অন্তত আন্তর্জাতিক চাপ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে এবং নিজেদের গ্রহনযোগ্যতাও কিছুটা বাড়ানো যাবে তাই না ??
আর সাম্প্রদায়িক দাঙ্গা আর যে কোন দেশে লাগানো সম্ভব হলেও বাংলাদেশে সম্ভব না এটা আমি শত ভাগ নিশ্চিত হয়ে বলতে পারি, এদেশে হিন্দুদের উপর কেও অত্যাচার করলে তারা কখনো মুসলমানদের মারতে আসে না, এ দেশে হিন্দুরা আজানের সময় ঢোল বাজায় না, এ দেশের মানষের মত শান্ত আর ধর্মভীরু ( সেটা হিন্দু বা মুসলমান যাই হোক না কেন! ) আর কোথাও নেই !!
যাই হোক কে এই হামলা করেছে বা করে নি সেই বিতর্কে না গিয়ে একটা কথাই আমি বলতে চেয়েছি তা হচ্ছে ঢালাও ভাবে সব দোষ জামাত শিবিরের ঘারে না দিয়ে আশলে খুজে বের করা উচিত কারা এই কাজটি করেছে আর তাদের মোটিভ টা কি ??
আমরা নিজেরাই জামাত শিবিরকে নিয়ে বেশি লাফাতে গিয়ে আশল দোষিদের আড়াল করে ফেলছি না তো ??
কাজটা জামাত শিবিরও করতে পারে আবার লীগের মানুষজনও করতে পারে । ব্যপারটা মোটেই উড়িয়ে দেবার মত না ! কে করেছে সেটা আমি জানি না, সে ব্যপারে কিছু বলতেও চাই না !!
শুধু চাই এসব যেন বন্ধ হয়, আমি কোটি টাকা বাজি ধরে বলতে পারি এদেশের কোন শান্তি প্রিয় মানুষ এই কাজটি করে যারা করেছে তারা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই করেছে !!
আমরা হয়ত ভুলে যাইনি বিহঙ্গ কম্পানির বাস রহস্যের কথা, ভুলে যাইনি শহীদ মিনার ভাংতে গিয়ে পাবলিকের হাতে লীগের কর্মীদের গণধোলাই খাবার কথা !!
তাই নিরপেক্ষ হয়ে কথা বলার চেষ্টা করি !!
জামাত শিবির সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী প্রতিষ্ঠান ! আমরা তাদের বিরোধীতা করি, নিষিদ্ধ করা জোর দাবী জানাই সবই ঠিক আছে, কিন্ত যা কিছু হারায় গিন্নি বলে বলে কেস্টা বেটাই চোর এই নীতি বাদ দিয়ে আশল জায়গায় হাত দেই !
তাই কমেন্টে আমাকে ছাগু না বলে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন , আপনার জামাত শিবিরের প্রতি এই ঘৃণা আর জামাত শিবির বিরোধী অবস্থানকে কেও ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে কিনা ??
আর কেও যদি রাজনীতি নিয়ে আমার অবস্থান জানতে চান তাদের উদ্দেশ্যে আমার bio থেকে কয়েকটি লাইনঃ
কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ?
উঃ না ভাই ওইসব……. টাইম নাই !
আমি ভাই মুসলমান । একজন নিকৃষ্ট লেভেলের মুসলমান হিসাবেও গণতন্ত্রের উপর আমার আস্থা নাই , জীবনে কোন দিন ভোট দেয়ার ইচ্ছাও নাই !
না রে ভাই আমি জামাত শিবির না ! যেই দল ম্যাডামের শাড়ির তলায় আশ্রয় নিয়া ব্যাঙ এর ছাতার মত বড় হয় আর মুখে মুখে ইসলাম কপচায় তাদের ……….. টাইম আমার নাই !
ইসলাম কোন গনতান্ত্রিক পন্থাকে সমর্থন করে না, তাই আমিও ভোট দেই না !!
©somewhere in net ltd.