| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের আল খলিল বা হেবরন শহরে অবৈধ বসতি স্থাপনকারীরা একটি হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইয়াহুদী জঙ্গীরা। ২০ দিন আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে এক সংঘর্ষে আহত হলে ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়।
২১ জন ইহুদিবাদীর একটি দল একজন গর্ভবতী নারীর আত্মীয় পরিচয়ে আল-খলিল শহরের আহলি হাসপাতালে আহত আজাম শালালদেহ'র কক্ষে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিন ভিত্তিক আরবি ভাষার ‘আল -ইয়োম’সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ওই ঘটনার সময় কক্ষে থাকা তার চাচাতো ভাইও ইসরাইলিদের হামলায় আহত হয়েছেন।হামলাকারীরা পরে আজামের দেহ অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

©somewhere in net ltd.