নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক দাম দিয়ে কেনা এ জীবন।

অতীতকে প্রভাবিত করার সাধ্য মানুষের নেই। বর্তমান! সে তো তার নিজস্ব রূপ নিয়ে আমাদের সামনে এসেই পড়েছে। সুতরাং হাতে আছে শুধু ভবিষ্যত... একমাত্র ইতিহাসের আলোতে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যত তৈরি করা যায়।

জীবন্মৃত০১

আমি জীবিত। কখনও কখনও মনে হয় আমি মরে বেঁচে আছি।

জীবন্মৃত০১ › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবিরের প্রোপাগান্ডা থেকে বের হয়ে আসার জন্য নতুন ভাবনা চাই

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

ঘটনা একঃ আজ আমাদের এলাকার মসজিদে গিয়েছিলাম জুমা'র নামাজ পড়ার জন্য। আমার পাশে বসা এলাকার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি এখানে কেন? আপনার তো শাহবাগ থাকার কথা। শাহাবাগে ব্লগাররা যে আন্দোলন করছে তারা তো সবাই নাস্তিক।



ঘটনা দুইঃ জুমা'র দুই রাকাত ফরজ নামাজ শেষে ইমাম সাহেব মোনাজাত ধরেছেন। একপর্যায়ে বললেন, হে আল্লাহ শাহাবাগে যারা ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের তুমি হেদায়েত দান কর।



উপরোক্ত ঘটনা দুটি আমার মনকে যথেষ্ঠ পীড়িত করেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই স্বতস্ফূর্ত আন্দোলনকে কি কৌশলেই না জামাত শিবির উল্টো কাজে লাগিয়েছে তা দেখে আমি শঙ্কিত বোধ করছি। জামাত শিবিরের এই প্রোপাগান্ডা থেকে বের হয়ে আসার জন্য আমাদের নতুন করে সবকিছু ভাবতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

আমি নিয়ন বলেছেন: কিছুই বলার নাই । জামাতের বিরুদ্ধে গেলেই নাস্তিক ট্যাগ খেতে হয় X(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

জীবন্মৃত০১ বলেছেন: জামাত শিবিরের এই অপকৌশল রুখতে হলে আমাদের নতুন ভাবনা ভাবতে হবে। আমরা কেন এই ধর্মান্ধ পাকি জারজদের অপকৌশলকে রুখতে পারবো না?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

Palol বলেছেন: কোনো কৌশল করে লাভ নাই। সরাসরি আধুনিক যুক্তিবিচার এবং বিজ্ঞান দিয়েই ওদের এসব অপকর্ম কে মোকাবেলা করতে হবে। বোঝাতে হবে, লালন আর হাসন রাজার দেশে ইসলাম চর্চা হয়েছে একটা অসাম্প্রদায়িক ও উদারনৈতিক সংস্কৃতির কাঠামায়। ধর্মে যখন থেকেই কট্টর মৌলবাদী ও সাম্প্রদায়িক চিন্তাভাবনা চারিয়ে উঠেছে, রাজনীতিতে যখন থেকেই ধর্মের ব্যবহার শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয়েছে নানা সংকট। ওদের তত্ত্বগুরু ফরহাদ মাজহার আর তার সাঙ্গপাঙ্গরা নি:শ্চুপ কেন। ওদের কাপড় খুলে ফেলুন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

জীবন্মৃত০১ বলেছেন: সুন্দর বলেছেন। আধুনিক যুক্তিবিচার এবং বিজ্ঞান দিয়ে ওদের অপকর্মকে মোকাবেলা করতে হবে। কিন্তু এই ধর্মান্ধরা যে মসজিদ ভিত্তিক রাজনীতি করে সাধারণ ধর্মপ্রাণ মুসুল্লীদের বিভ্রান্ত করছে এটা ঠেকানোর উপায় কি...তা-ই জানতে চাচ্ছিলাম। তাদের এ অপকৌশল রোখার পথ তৈরি করতে হবে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

Palol বলেছেন: দেশে একটি মানবিক অসাম্প্রদায়িক এবং আধুনিক জীবন যাপনের পরিবেশ তৈরি করতে হবে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

Palol বলেছেন: প্রতিটি ইউনিভার্সিটি কলেজ স্কুল মাদ্রাসায় শহীদ মিনার চাই। এমনকি হাফিজিয়া মাদ্রাসাতেও শহীদ মিনার চাই। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকবে না,সে সকল প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি বাতিল করা হোক।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

আরিফ রুবেল বলেছেন: ব্লগে এটা আপনার শেষ পোস্ট। এরপর অনেক পানি গড়িয়েছে, এখন অবস্থা কি ? কোন পরিবর্তন হয়েছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.