নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমান

৫রহেজগার

শিক্ষক।ধর্ম পরাই। অত্যন্ত পরহেজগার এবং ইমানদার।

৫রহেজগার › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক হয়ে গেলামনাতো?

১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৯

নিজের দেশে কখনও ব্লগিং করিনি। বাংলা শেখার সুবাদে মনে করলাম বাংলাদেশের ব্লগিং এ যুক্ত হবো। কিন্তু হালে দেখলাম মহা বিপদ। যারা ব্লগ লেখার সাথে যুক্ত তাদের বাংলা নাম হচ্ছে নাস্থিক। অনেক খোজাখুজি করে জানলাম, যা্রা কাল্পনিক, অযৌক্তিক, বিশ্লেষন পুর্বক প্রমানিত নয় এমন ভাবাদর্শকে গ্রহন করেনা তারাই নাস্তিক। বাংলা ভাষায় ব্লগার অর্থ যে নাস্তিক তা জানা ছিলনা। সম্ভবত এ শব্দতি বাংলা ভাষায় নুতন সংযোজন। আভিধানিক অর্থানুযায়ী নাস্তিক হওয়া অনেক কঠিন ব্যপার। পৃথিবীর অবস্থিত ভাবাদর্শের মাঝে জন্ম নিয়ে সত্যিকারের নাস্তিক হওয়া খুব একটা অসম্ভব না হলেও সত্যিই দূরুহ। একজন লোক গতানুগতীক ধর্ম না মানতে পারে। কোন ধর্মের নিয়মকানূন যুক্তিগ্রাজ্য না হওয়ায় কোন ধর্ম গ্রহন নাও করতে পারে। এর মানে এই নয়যে, মানুষটি নাস্তিক। যতক্ষণ পর্যন্ত লোকটি নিজের অভ্যন্তরে্র সমস্ত বিষয়ের যৌক্তিক সমাধান খুজে পায়নি ততক্ষণ তাকে নাস্তিক বললে ভুল করা হবে। প্রশ্ন হলো একজন মানুষের মনোজগতের এ পরিণতি্র কথা অন্য একজনের পক্ষে কিভাবে জানা সম্ভব। যদি নাই জানি তাহলে কিভাবে নাস্তিক উপাধি দেওয়া সম্ভব। অবস্য রাজনৈতিক ফায়দা হাসিলের ব্যপার ভিন্ন কথা, এক্ষেত্রে এটা রাজনৈতিক বা ধর্মীয় নেতাদের নির্ভেজাল মিথ্যচার মাত্র। কিন্তু জেনে আর্চয্য হলাম, যেখানে বিভিন্ন ধর্মের এবং গোত্রের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ব্লগে লিখছে, এত বিপুল সংখ্যক মানুষের দলকে পরিচিত করতে কিভাবে নাস্তিক শব্দ চয়ন করা হল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.