নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

kalerdhony

kalerdhony

kalerdhony › বিস্তারিত পোস্টঃ

অলীক দাবী না তুলে যুদ্ধাপরাধের দাবী জোড়ালো করুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

দেশের বর্তমান পরিস্থিতিতে সবারই উচিত নিজের অবস্থান সম্পর্কে জাতিকে অবহিত করা। কেননা দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বলাটা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন কে কোন পক্ষে তা সম্পর্কে অবহিত হওয়া। কেননা কারো মত সম্পর্কে ধারণা না থাকলে তার মতলব বুঝা খুব কঠিন।

শাহবাগে জমায়েত তরুণ তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু-কিশোরদের মত আমিও চাই প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হোক। এ ব্যাপারে কোন আপোস যেন না হয়। কেননা এটি জাতির জন্য কলঙ্কজনক ঘটনা।

বিচার প্রক্রিয়া তার গতিতে এগিয়ে চলেছে, শাহবাগে আগমনকারীদের আমি সাধুবাদ জানাই তাদের এই সচেতনতার জন্য। কিন্তু সেখানে উপস্থিত কিছু লোকের বক্তব্য অবশ্যই হাস্যকর। কেননা, বর্তমান সরকার ক্ষমতার গ্রহণের পর যখন প্রথম ট্রাইবুনাল গঠনা করা হয় তখন জামায়াতের তৃণমূল নেতাদের মিডিয়া সাক্ষাতকারে তারা দোষীদের বিচার দাবী করেন। তাদের অভিমত দোষীদের বিচারের আওতায় আনা হবে দলটি এই অভিযোগ থেকে অব্যাহতি পাবে। কিন্তু শাহবাগ থেকে যখন গণতান্ত্রিক এবং নিবন্ধিত একটি দলকে বাতিলের ব্যাপারে আওয়াজ তোলা হয় তখন তা হাস্যকরই বটে। কেননা পুরো দলটি যুদ্ধাপরাধ করেনি। যেমনভাবে প্রধানমন্ত্রীর বেয়াই রাজাকার হওয়ার কারণে আমরা প্রধানমন্ত্রীকে ভয়কট করতে পারি না। তেমনিভাবে গুটি কয়েক যুদ্ধাপরাধীর কারণে আমরা পুরো দলটিকে অবাঞ্চিত ঘোষণা করতে পারিনা। তারা দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি। তাদেরকে কিভাবে অবাঞ্চিত ঘোষণা করবেন? আমি জামাত করি না এমনকি তাদের সমর্থকও নই। কিন্তু সত্য কথাগুলো ঠোঁটকাটা হয়ে বলতে ভালবাসি। আর দেশের বর্তমান পরিস্থিতে তা হচ্ছে_

১। জামাত কচু পাতায় আশ্রয় করা মেঘের পানি নয় যে, বাতাসের নড়াতেই ঝরে পড়বে।

২। শিবির কোন মাকড়সার বাসা নয় যে, ফুৎকারেই ভেঙে পড়বে।

৩। তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলমার্কের মত কেলেঙ্কারির অর্থে গড়া নয় যে, চাইলেই তা আত্মসাৎ করা যাবে।

তাদের ব্যাপারে বলতে হয়_

১। জামাত এমন একটি দল যার শিকড় বাংলার প্রতিটি গ্রাম, মহল্লাকে আকড়ে ধরেছে।

২। শিবির এমন একটি ছাত্র সংগঠন যা জ্ঞানে-বিজ্ঞানে, শিক্ষায়-দক্ষতায়, সততা-নিষ্ঠায়, পরোপকার-দেশপ্রেমে, আচার-ব্যবহার, চরিত্রসহ যে কোন সৎগুণে দেশের যে কোন ছাত্র সংগঠনের তুলনায় আকাশচুম্বী।

৩। তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সকল প্রকার কার্যক্রম, খাতাপত্র ইত্যাদি শতভাগ স্বচ্ছ।



এবার আসা যাক শাহবাগে উপস্থিত কিছু লোকের উদ্ভট মানসিকতার প্রসঙ্গে।

১। অতি উৎসাহী হয়ে কিছু লোক ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবী জানিয়ে আসছে। তা কি পাগলের প্রলাপ নয়? দেশের ৯৯ ভাগ মানুষ যেখানে ধর্ম প্রাণ, হোক সে মুসলিম, হোক হিন্দু, হোক বৌদ্ধ বা খৃষ্টান সবাই ধর্মপ্রাণ। সেখানে মাত্র গুটি কয়েক নাস্তিকের দাবীতে কি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা সম্ভব? আমি জানি এদের প্রধান টার্গেট ইসলাম ধর্মীয় রাজনৈতিক দল। এখানে তো দেশের ৯০ ভাগ মানুষ ধর্মপ্রাণ। আমি গুটি কতেক নাস্তিক যারা ইসলাম ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধে দাবী জানিয়ে আসছো তোমাদের প্রশ্ন করি_ দেশের ইসলাম ধর্মীয় রাজনৈতিক দলের শুধু কর্মীরা যদি এক জায়গায় দাড়িয়ে প্রশ্রাব করে তাহলে তাদের সেই প্রশ্রাব কি তোমাদের বানের পানির মত ভাসিয়ে দেবে না?

অতএব, যে দাবী সঙ্গত সে দাবী কর, এবং তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা কর। আর তা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। অযথা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধে দাবীসহ এটা নিষিদ্ধ করা হোক, ওটা নিষিদ্ধ করা হোক ইত্যাদি অলীক দাবী করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীটাকে হাল্কা করো না। আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বলি_

১। তিরিশ লক্ষ শহীদের বাংলায়

রাজাকার তোমাদের ঠাঁই নাই।

২। ধর্ম বর্ণ ভেদাভেদ নাই

যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.