| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** ১***
ঘন কুয়াশার দেয়াল টপকে
আমাদের ব্যালকানিতে সূর্যটা উঁকি দিলে,
র্নিঘুম রাতে জমে উঠা
শিশিরটুকু মুছে দিয়ে এসো,
ঝরে পড়া পাতাদের হিসাব ভুলে
আরেকবার কবিতা বুনি।
বিবাগী কৃষক যখন
মাঠের ডাক ভুলে খেজুরে রস খোঁজে,
তখনও ঘুমন্ত মহাজনের উঠানে
অবহেলায় পড়ে থাকা খড়কুটুতে থাকে
টুনা টুনি'র ঘর বাধাঁর স্বপ্ন ।
অবিশ্বাসের চোখ ফাঁকি দিয়ে
পূর্ব সীমান্ত ধরে আবার হোক
স্বপ্নদের বৈধ-অবৈধ অনুপ্রবেশ।
***২***
বেঁচে থাকার ক্লান্তি নিয়ে শহরের শেষ জোনাকিটাও
যখন হারিয়ে যায় ঘুমের দেশে,
আমাকে তখন তোর বিবাদী হয়ে দাড়াতে হয় রাতের কাঠগড়ায়।
নিস্তব্দতা আর রুপালী ধোঁয়ার তর্ক যুদ্ধে ক্লান্ত হলে,
আমি তাকিয়ে থাকি খোলা জানালায়
এই বুঝি কেউ এঁকে দিলো মুক্তির রঙ
বৈদ্যুতিক তার আর ইট পাথরে বন্দী ক্যানভাসটায়।
***৩***
নয়টা পাঁচটার রুটিন শেষে যখন আড্ডার চায়ের কাপে নিজেকে খুঁজে পাই। তখন বিষন্ন সন্ধ্যা আসে। জানিয়ে যায় আমার কাছে রাত্রির অনেক পাওনা। আমি তখন পালিয়ে যাই অন্য ভুবনে, এখানে রাত্রি করছে আমার দেউলিয়াত্বের ঘোষণা।
***৪***
তোমাদের রঙে রাঙ্গাতে গিয়ে
আজকাল নিজেকে বড় অচেনা লাগে
নিজেকে,নিজের ছায়াকে
এমনকি নিজের নিঃশ্বাসটাও অচেনা লাগে
গভীর খাদ থেকে উঠে আসা দীর্ঘশ্বাস
***৫***
শুদ্ধতার নামে শহর জুড়ে বৃষ্টি নামুক
জঞ্জাল গুলো বয়ে যাক শহরের শেষ প্রান্তে
আমি সেখানে উর্বরতার নামে বসন্ত নামাবো
যৌনদাসীরা পুষ্ট স্তনে নেচে উঠুক
লালায়িত পুরুষেরাও আসুক কামনা নিয়ে
আমি এখানে উর্বরতার নামে বসন্ত নামাবো
সূর্য ঘুমিয়ে গেলে যে শহর
থাকে না চাঁদের অপেক্ষায়
নিয়ন আলোয় ডুবে সে শহরে
জোছনা রয় উপক্ষায়।
যেখানে প্রগতির ধোয়া তুলে আলোমুখি সাপ
অলিতে গলিতে স্বপ্ন খুঁজে খায়
সেখানে নিষিদ্ধ হোক
সব স্বপ্নবাজের দরবার
আমার ডান অলিন্দে ঈশ্বর
আর বাম অলিন্দে লুসিফার।
***৬***
একটা কবিতা লেখার খুব ইচ্ছা জাগে
শব্দে শব্দে আমাদের হাজার রাত্রি বন্দি করার ইচ্ছা জাগে
স্মৃতির পুকুরে ডুব দিয়ে
তোমার ঠোঁট ছুয়ে
তোমার চোখে চোখ রেখে
শব্দে শব্দে তোমাকে সাজাবার খুব ইচ্ছা জাগে
তুমি ভবঘুরে মেঘ দলের সাথী হলে
বিষাদী নীল আকাশটাকে
কবিতায় বদলে দেবার ইচ্ছা জাগে
স্রষ্টার মতো মহকাল সাক্ষী রেখে
একটা কবিতা সৃষ্টির খুব ইচ্ছা জাগে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩
কামরুল হাসান শািহ বলেছেন: কি করমু ভাই, স্বপ্নে মডু আইয়া কইয়া গেলো পোষ্ট না দিলে নিক ব্যান করবে, তাই ভয় পাইয়া পোষ্ট দিলাম ![]()
হুম সবই আপনের পড়া ![]()
২|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
স্বপনবাজ বলেছেন: চমৎকার
১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪
কামরুল হাসান শািহ বলেছেন: ধন্যবাদ ![]()
৩|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দীর্ঘদিন পর!
ভালোলাগলো কবি।
শুভকামনা।।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫
কামরুল হাসান শািহ বলেছেন: দৌড়ের উপর আছি কবি
ধন্যবাদ
৪|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৬
নিশাচর ভবঘুরে বলেছেন: অনেক দিন পর অসাধারন কিছু কবিতা, কামু ভাই
++++++++++++++++
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯
কামরুল হাসান শািহ বলেছেন: নিশা নতুন পোষ্ট কই?
৫|
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০১
ফারিয়া বলেছেন: তোমাদের রঙে রাঙ্গাতে গিয়ে
আজকাল নিজেকে বড় অচেনা লাগে
নিজেকে,নিজের ছায়াকে
এমনকি নিজের নিঃশ্বাসটাও অচেনা লাগে
গভীর খাদ থেকে উঠে আসা দীর্ঘশ্বাস
এটাই সবচেয়ে ভালো লেগেছে আমার।
অনেকদিন পর, তাও ফাকিবাজি কমলো না!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১
কামরুল হাসান শািহ বলেছেন: ফাঁকিবাজি কই বুড়ি?
৬ টা লেখা এক সাথে দিলাম
৬|
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০২
মামুন রশিদ বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর, তবে চার বেশি সুন্দর আর পাঁচ নাম্বার অসাধারন
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১
কামরুল হাসান শািহ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
৭|
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবগুলোই ভালো লাগলো। কয়েকটা টাইপো চোখে পড়েছে আর কয়েকটা বানান অন্যভাবে লিখলে আরো বেশি প্রাঞ্জল হতো মনে হচ্ছে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
কামরুল হাসান শািহ বলেছেন: ধন্যবাদ ভাই। ভুলগুলো কোট করে দিলে খুশি হবো ভাই।
৮|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওকে! রাতে গভীর হউক! তখন আসবো।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
কামরুল হাসান শািহ বলেছেন: ওকে
৯|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
সায়েম মুন বলেছেন: সোন্দর। সবকটাই!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০
কামরুল হাসান শািহ বলেছেন: কেমন আছেন কবি?
১০|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১/ উঁকি
২/ রং বানান ঠিক আছে বাট কবিতায় রঙ দেখতে ভালো লাগে।
৩/ খোঁজে না লিখে খুঁজে লিখলে পড়তে আরোবেশি ভালো লাগে।
৫/ জঞ্জাল
৬/ ঠোঁটে
কবিতার ক্রমানুসারে।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯
কামরুল হাসান শািহ বলেছেন: ধন্যবাদ ![]()
১১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
ভিয়েনাস বলেছেন: অবশেষে আপনার কবিতা রচনা করার সময় হলো
অনেক দিন পর আপনার কবিতা পড়ে ভালো লাগলো।
আশা করছি এখন থেকে নিয়মিত লিখবেন
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬
কামরুল হাসান শািহ বলেছেন:
কবি আমি তো নিয়মিতই লিখি
কতো কিছু লিখি। বাজারের ফর্দা থেকে ক্যাচাল সবই লিখি। শুধু আপনে জানেন না
আপনার নতুন কোন লেখা দিছেন???
১২|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: ভাল আছি শাহি। ![]()
১৩|
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
নেক্সাস বলেছেন: যেখানে প্রগতির ধোয়া তুলে আলোমুখি সাপ
অলিতে গলিতে স্বপ্ন খুঁজে খায়
সেখানে নিষিদ্ধ হোক
সব স্বপ্নবাজের দরবার
আমার ডান অলিন্দে ঈশ্বর
আর বাম অলিন্দে লুসিফার।
কামরুল ভাই দারুন।
লিখে যান
একদিন নতুন সূর্য আসবেই।
আশা করি বুঝেছেন কি বলতে চাইলাম
১৪|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
রবি_জল বলেছেন: মেলা ভালা হয়ছে +++
কবিতাই ও এখন রাজনীতি আসতে হবে, সময়ের দাবি
১৫|
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
শায়মা বলেছেন: বাপরে!!!
এত কবিতা ভাইয়া???
কখন লেখো???![]()
১৬|
২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব ভাল লাগলো,,,,,,,,,,,,আমার কাছে সবগুলিই ভাল লেগেছ,,,,,,,,,,,,আমি স্বাদ নিয়েছি সবগুলো কবিতা থেকেই,,,,,,,
কাজ নিয়ে কি খুব ব্যস্ত কবি,,,,,,,,,তাই ব্লগেও লেখালেখিও কম!!! ফিরে আসুন আবার,,,,,,,,,,,,,,,,,। যদিও ব্লগে আমিও অনিয়মিত
ভাল থাকুন,,,,,,,,,,,,,
১৭|
২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ছোট ছোট কবিতা নিয়ে এক অনন্য সৃষ্টি।
আপনি নিয়মিত লিখছেন না কেন ?
১৮|
৩০ শে মে, ২০১৩ ভোর ৬:২১
রোজেল০০৭ বলেছেন: সূর্য ঘুমিয়ে গেলে যে শহর
থাকে না চাঁদের অপেক্ষায়
নিয়ন আলোয় ডুবে সে শহরে
জোছনা রয় উপক্ষায়।
ভালো লাগলো এই লাইন গুলো বেশি।
১৯|
০১ লা জুন, ২০১৩ রাত ১:১০
মনিরা সুলতানা বলেছেন: সব গুল ভাল লেগেছে ......। ![]()
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
কামরুল হাসান শািহ বলেছেন: ধন্যবাদ
২০|
০১ লা জুন, ২০১৩ রাত ১:৩৭
বটবৃক্ষ~ বলেছেন: শব্দে শব্দে তোমাকে সাজাবার খুব ইচ্ছা জাগে
তুমি ভবঘুরে মেঘ দলের সাথী হলে
বিষাদী নীল আকাশটাকে
কবিতায় বদলে দেবার ইচ্ছা জাগে
স্রষ্টার মতো মহকাল সাক্ষী রেখে
একটা কবিতা সৃষ্টির খুব ইচ্ছা জাগে।
খুব বেশি ভালো লাগলো !! আর শিরোনামটা অসাম!! ++++++++![]()
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
কামরুল হাসান শািহ বলেছেন: ধন্যবাদ
২১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫১
ভিয়েনাস বলেছেন: ব্লগে খুব একটা দেখিনা কেন??
কেমন আছেন??
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৫
কামরুল হাসান শািহ বলেছেন: দৌড়ের উপর আছি ![]()
আপনার লাষ্ট কবিতাটা অনেক ভাল লাগছে। আমর ও ঘুমকাতুরের পক্ষ থেকে ভাল লাগা নিয়েন
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
নোমান নমি বলেছেন: ব্লগে স্বাগতম
আপনি ব্লগে পোষ্ট দিলেন তাও এই বাজারে?
যাকগে কবিতা প্রথমটা সবচে ভাল্লাগছে। এইটা আগেও পড়ছি। প্লাস দিলুম