নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবার একটা নতুন দেশ চাই।

আল্লার মাল আপনাগো কাভাল।

kaval

আমি ব্লগার, ব্লগ লিখতে এসেছি, সমাজে অন্যায় অত্যাচার দেখিলে খারাপ লাগে, আর দুর্নীতি হইতে দেখিলে ইচ্চা করে আত্মহত্যা করি। ব্লগে এসে তাই কলম হাতে নিলাম। আপনাদের আগাম ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

kaval › বিস্তারিত পোস্টঃ

দেশে এইসব কি শুরু হলো?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

কাজির দেউরির মোড়ে দাড়িয়েছিলাম, উদ্দেশ্য একটা টেম্পু পেলে তাতে উঠে পড়ব যাবো চকবাজারের দিকে, কিন্তু একি ! মাত্র দশ বার জন ইয়াং ছেলেদের মিছিল, তাদের প্রত্যেকের হাতে লাঠি সোটা, একজনের হাতে রামদা, তাদের মিছিলের ভাষা ঠিক বুঝলাম না, সামনে একটা গাড়ী দাড়ানো ছিল, ইচ্ছাকৃত গাড়ীটির কাচ বরাবর আঘাত করলো তারা, খুব সম্ববত পত্রিকার গাড়ী, তাদের মিছিল দেখে হুড়োহুড়ি পরে গেল মানুষের মাঝে, আমার সামনে দিয়ে মিছিলটি চলে গেল সার্সন রোড বরাবর, তারা সেদিকে কিছুক্ষণ থেকে আবার উল্টোদিকে আসা শুরু করতেই মানুষের মাঝে দৌড়াদৌড়ি পড়ে গেল, একজন মাটিতে উপুড় হয়ে পড়ে রইল, খুব সম্ভব তার পায়ে আঘাত লেগেছে, কেউ তার সাহাষ্যে আসছে না। দেশে এইসব কি শুরু হল?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

ইলুসন বলেছেন: ভাই কাকে কি বলবেন? সবাই ভোটের রাজনীতি নিয়া ব্যাস্ত। এই যে সাধারণ মানুষের সমস্যা এটা দেখার মত কেউ নাই। ব্লগেও আপনি দেখেন সবাই এই দল, ওই দল নিয়া ব্যাস্ত। কেউ ঠাণ্ডা মাথায় দেশের কথা ভাবে না লিখেও না।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

kaval বলেছেন: ইলসুন ভাই, আপনাকে ধন্যবাদ, রাজনীতি হবে দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য, কিন্তু অবস্তা দেখে মনে হচ্ছে, এক শ্রেনীর মানুষের হাতে এসে গেছে প্রচুর টাকা, আর এই টাকা দিয়ে তারা কিনে নিচ্ছে রাজনীতির মাঠ, আজ দলগুলো সব মেন্দা খেয়ে বসে আছে, প্রত্যেকের অবস্তা কি হয় কি হয় আর এইভাবে কখনও দেশ চলতে পারে না বলে আমার বিশ্বাস। শুভ ব্লগিং আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.