| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
kaval
আমি ব্লগার, ব্লগ লিখতে এসেছি, সমাজে অন্যায় অত্যাচার দেখিলে খারাপ লাগে, আর দুর্নীতি হইতে দেখিলে ইচ্চা করে আত্মহত্যা করি। ব্লগে এসে তাই কলম হাতে নিলাম। আপনাদের আগাম ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
আমার এক বন্ধু নাম রেজাউল। সামু ব্লগে আজ প্রায় তিন সপ্তাহর অধিক সময় ধরে বসে আছে আর মডারেটর সাহেবদের লিখছেন, অবশেষে আমাকে ফোন দিয়ে জানাল বিষয়টি নিয়ে যেন একটা লেখা প্রকাশ করি। আমি বন্ধুর কথা রাখতে এই লেখাটির জন্ম দিলাম।
সামু ব্লগে এই বিষয়টি এখন সবার ক্ষেত্রে নজরে পড়ছে যে, নতুন এসে যখন সাইন আপ করেন তখন বলা হয়ে থাকে যে আপনি সাতদিন অবজারভেশনে থাকবেন। বাস্তবে কিন্তু কথাটা একটা ডাহা মিথ্যা কথা। কেননা প্রত্যেকেরই এই বিষয়ে কিছু না কিছু বলার আছে, আমার প্রশ্ন যে, এইরুপ ডাহা মিথ্যা কথা বলার দরকার কি? বললেই হয় যে, আপনি অবজারভেশনে আছেন, আগামী সপ্তাহে আপনাকে মুক্ত করা হইবে। যদি তা না হয় তবে কখন করা হইবে তা স্পশ্ট করে জানানো দরকার। মনে রাখতে হবে যে প্রত্যেকের সময়ের দাম আছে। আর যারা লেখা লিখি করেন তারা যদি তাদের মূল্যবান লেখা ব্লগারদের মাঝে প্রকাশ করতে না পারেন, তবে কি অর্থ আছে ব্লগে আসার?
আমি সামু ব্লগের মডারেটর সাহেবকে বলতে চাই, যে আপনারা যেমন চান প্রত্যেক ব্লগার ব্লগের নিয়ম কানুন, শিষ্টতা বজায় রেখে ব্লগিং করুক, তেমনি ব্লগার যারা নতুন তারা্ও চান নির্ধারিত সময়েই যেন তারা তাদের ব্লগ নিয়ে সবার সামনে উন্মুক্ত হয়ে তার লেখাটা পড়াতে পারেন। আর এইটা হ্ওয়া উচিত খুবই স্বাভাবিক প্রক্রিয়ায়। তাই আমার অনুরোধ সামু ব্লগে যে ভাবে বলা আছে এক সপ্তাহের মাঝে নতুন ব্লগারের লেখা সবার মাঝে দেখানো হবে তা যেন কেবল কথায় না থাকে কাজে ও আমরা দেখতে পাই। শুভ ব্লগিং।
২|
১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
kaval বলেছেন: আমি বাস্তবে বুঝি না, নিকের ভুলের কারনে একবার শুধু মডারেটরকে লিখলে উনি যদি তা ঠিক করে দেন তবে নতুন নিক খোলার প্রয়োজন হয় না, আসলে এইভাবেই সামু ব্লগে ডবল ট্রিপল নিকের উদ্ভব, মডারেটর সাহেব বিষয়টি নজরে আনেন প্লীজ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
্্্আিরফুল ইসলাম বলেছেন: ভাই দেখেন আমার নামের ফ্রন্ট এ কিছু সমস্যা আছে ।তাই নতুন একটা ব্লগ খুলছি প্রায় দুই মাস হয়ে গেল এখন ও আমাকে নিরাপদ করা হয় নাই ।কি আর করা ভুল নাম নিয়াই ব্লগিং করে যাচ্ছি