নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফুর

আসিফুর › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার চানাচুর,খেজুর এবং একটি টোস্ট বিস্কুট।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আজকে শাহবাগ এ সবাই গোল হয়ে বসে প্রতিবাদ করছি, দুইজন বয়স্ক লোক ও ছিল চরম প্রানশক্তিতে ভরপুর আমাদের সাথে গর্জন করছে গান গাইছে। চানাচুর ওয়ালা আসল বল্ল সবাই কে চানাচুর দাউ সবাই খুব আগ্রহ করে খেলাম এরপর আসল গন খেজুর, চিনি না জানি না হাতে পাউয়া মাত্র নিজে না খেয়ে অন্নকে দিচ্ছে। আসল মজা হল যখন টোষ্ট বিস্কুট আসলো, আমি নিজে টোস্ট পছন্দ করি না কিন্তু এই ভালবাসার টোস্ট বিস্কুট এর মজাই আলাদা। একজন পায়নি ভেঙ্গে দিলাম নিজেরটা, আগ্রহ করে নিল একটু পর হটাত একজন ডাক দিল ভাই পানি খেয়েছেন নিন পানি খান আহহহ একেই বলে ঐক্য। মুক্তিযোদ্ধারা কেই কাউ কে চিনত না কিন্তু আন্তিরকতা ছিল ভালবাসা ছিল তার প্রমান পেলাম।



এমনিতে বাস এ দেখি কারো গা এ একটু লাগলে একটু পারা পরলে মানুষ তেলেবেগুনে জলে উঠে, বলে উঠে ভাই চোখে দেখেন না। আজকে এইটা কি দেখলাম, ভিড় এ যদি পারা পরে সরি বললে হাসি দিয়ে বলে ‘ভাই ব্যপার না হবেই’। কষ্ট করে বসে আছি, পা লেগে যাচ্ছে বলতেসে ভাই লাগবেই, কষ্ট গা এ লাগতেসে না। আহহহ কি শান্তি লাগে সবার দাবি এক সবার মন পরিষ্কার হয়ে গিয়েছে, আমাদের জয় র কে ঠেকায়, এইবার সব রাজাকার এর ফাঁসি হবেই হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.