| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ এর কোন গল্প পরলে কোন নাটক অথবা সিনেমা দেখলে একটা রোমাঞ্চ হত, মনে হত আমি যদি ঐ সময় থাকতাম আমিও যুদ্ধ করতাম। কল্পনায় কত যুদ্ধ করেছি ছোটবেলায়। বড় হয়ে মনে হত, কেন পারছি না দেশের জন্য কিছু করতে। এই কয়দিন শাহবাগ এ থেকে মনে হয়েছে আমি যুদ্ধ করছি, আমার সহযোদ্ধারা সমান তালে যুদ্ধ করছে। শ্লোগান দিচ্ছি, আমার বেসুরো গলায় চিৎকার করে জাগরনের গান গাচ্ছি, গা এর লোম দাড়িয়ে যাচ্ছে ,একটু পর পর সারা গা এ কাটা দিয়ে উটছে, গরম রক্তস্রোত বয়ে যাচ্ছে।
৭১ এ কত যোদ্ধা তাদের পরিবার, ছোট ছোট ছেলেমেয়ে রেখে যুদ্ধে গিয়েছে, একবার ও চিন্তা করে নি কি হবে পরিবার এর, তাদের কাছে দেশ ই বড় ছিল। এখন ২০১৩ এর যুদ্ধে তো আর এত বড় কুরবানি অথবা ত্যগ শিকার করতে হচ্ছে না, আমাদের উচিত সবার এক সাথে এখন রুখে দাঁড়ানো। আপনিই বলেন একটুকু আপনি পারবেন না? অফিস থিকে ফেরার পথে এক ঘণ্টা দিন, ক্লাশ শেষ এ সময় দিন, প্রতিদিন না পারলে একদিন পর পর সময় দিন। এরকম করেই আমরা পারব জয় ছিনিয়ে আনতে, সব রাজাকারদের ফাসিতে ঝুলাতে। আর পারবে না ওরা, ওদের দিন শেষ এইবার ওদের ফাসি হবেই হবে।
©somewhere in net ltd.