নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও।

কফিতা

কফিতা › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রথম প্রেমপত্রখানা(?)

১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪২





সারাজীবনে প্রায় প্রত্যেক মানুষ পায় প্রেমের আবেদন। সরাসরি, ম্যাসেজ, চিঠি, টেলিফোনে। প্রেমিকজন তার ভালবাসার বার্তা পৌঁছে দেয় যে কোন উপায়ে। আমার জীবনের প্রথম প্রেমপত্রখানা(?) উপস্থাপিত হল, কার কেমন অভিজ্ঞতা জানানো সম্ভব হলে জানান।B-) আপনার অভিজ্ঞতা কারো উপকারে আসতে পারে। বলে রাখছি তখন তার বয়স ছিল মাত্র ২৪। আমার ধারণা সে দেখলে তার প্রচন্ড হাসি পাবে এই ছেলেমানুষি কর্মের জন্য। :)



"একসময় আমি বুঝতে পারলাম

সব কিছু মিথ্যা

সব কিছু সাজানো।

একসময় আমি অনুভব করলাম

আমার ভালবাসা

আমার কষ্ট।

একসময় আমি জানতে পারলাম

তুমি অন্যের

তুমি আসবেনা

এই এখানে।

তুমি কি কখনো দেখছ জীবন্ত লাশ? আমি শুধু বলতে চাচ্ছি আমি এখন সাদা কাফনে আবৃত জীবন্ত লাশ। যে লাশ আর কখনও স্বপ্ন দেখবে না, হাসবে না। আমি খুব সাধারণ একজন মানুষ শুধু তোমাকে ভালবাসি আর তোমার হাতখানি নিজের মুঠোয় ধরতে চেয়েছি নিজের করে, খুব অল্প চাওয়া। এই চাওয়াই পুর্ণ হলনা। এটা আমার প্রাপ্য ছিল না। এটা আমার প্রথম চিঠি তোমাকে, আমার প্রথম লেখা। আরেকবার ভাববে? আমাকে সারাজীবন ভাবিয়েই যাবে এভাবে?"



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৩

ভাঙ্গন বলেছেন: আপচুস, এই যৈবনে কেউ প্রেমপত্র লিখলোনা!
সুইসাইড খামু!

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩০

কফিতা বলেছেন: প্রেমপত্রের দিন শেষ। " কথা বলুন সারারাত মাত্র ৮০ পয়সা মিনিট"।

২| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৫

কালো রঙের পাকা চুল বলেছেন: কথাটা একটু খারাপ শুনায়, তবু বলি, এই জীবনে অনেক মেয়ের থেকে প্রেমপত্র পাইছি, কিন্তু নিজে জীবনেও এক ছত্র লিখতে পারলাম না।

আপচুস, আপচুস।

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪০

কফিতা বলেছেন: ব্যর্ততা আর এখন আপচুস খান।

৩| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৩

সিটিজি৪বিডি বলেছেন: কত মজার মজার চিঠি পেতাম (বউ শুনলে খবর আছে) অপেক্ষায় থাকতাম কখন প্রিয়তমার চিঠি আসবে তারপর লুকিয়ে লুকিয়ে বারবার পড়তাম। আসলে স্কুল-কলেজ লাইফ খুব মজার।

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮

কফিতা বলেছেন: ঠিক ঠিক । আমি প্রথমে এই চিঠি পেয়ে লুকিয়ে রাখতে রাখতে টায়ার্ড।

৪| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৭

জেবুন বলেছেন: আপনার লিখা পড়ে মনে হল আপনার ১ম প্রেম ১০০% খাঁটি ছিল ,কিন্তু অন্যপক্ষের ছিল ২০০% ভেজাল।

কেননা আমরা মেয়েরা যদি খাঁটি হই ভালবাসার জন্য মরতেও পারি।

আমি যখন ৪/৫ ক্লাশে পড়তাম , একটা ছেলে প্রতিদিন তার টিফিন আমার সাথে শেয়ার করত , না বললে খুব রাগ করত , অন্য মেয়েরা অনেক চাইত কিন্তু কখনও ছেলেটা দিতে চাইতনা.। এখনও তাকে খুব মনে পড়ে , মনে হ্য় এটাই আমার ১ম প্রেম।

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৪

কফিতা বলেছেন: তখন থেকেই এত রোমান্টিক।

৫| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে......... বুকডা চাগান দিয়া উঠলো গো...;)

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫

কফিতা বলেছেন: ওরে কে কোথায় আছিস এসে ধর পান্নারে ;)

৬| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২২

বিডিআর বলেছেন: মিয়া ২৪ বছর বয়সে আপনি প্রথম প্রেমপত্র পাইছেন, আপনের লজ্জা হওয়া উচিত

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৮

কফিতা বলেছেন: মিয়া ভাই, ছেলেটার বয়স ছিল ২৪।

৭| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন: পত্রটি সাধারণ নয়।

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১০

কফিতা বলেছেন:
হি হি :)

৮| ১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

ভাঙ্গা পেন্সিল বলেছেন: প্রেম্পত্র পাই নাই/:) পাওয়ার আশা রাখি না:(

০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১১

কফিতা বলেছেন: সময় নষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.