নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি তোমায়..........

খুজে ফিরি আমি আলোর ঠিকানা।

আলোর সন্ধানে

আলোর খুজে ঘুরি আমি পথে পথে এক মুঠো আলো যদি পাই আমি হাতে...........

আলোর সন্ধানে › বিস্তারিত পোস্টঃ

টেলিটক এক সাক্ষাত বাটপার কোম্পানী!

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

টেলিটকের যখন থেকেই থ্রিজি শুরু করেছে ঠিক তখন থেকেই মুলত টেলিটক ভাল ভবে ব্যবহার করতে থাকি এই ভেবে যে দেশের টাকা দেশেই থাকবে। প্রথম দিকে সার্ভিসও বেশ ভালই দিতে থাকে। ২৫৬কেবি, পি, এস-এর মাসিক ৪জিবি লাইনে স্পিড পেতে থাকি মুলত ২এমবি, পি, এস এর মত। কিন্তু দিন যতই যেতে থাকে তারা সরকারী চেহারায় ফিরে আসতে থাকে। প্রথমে যে সমস্যাটি তারা তৈরী করে তা হল স্পিড কমিয়ে ২৫৬-তে নিয়ে আসে। এটাকে সমস্যা বলিনা কারন আমি ২৫৬-ই ব্যবহার করি।



২য় সমস্যাঃ নেটওয়ার্ক সমস্যা। মাসে ৩০দিনের মধ্যে ১২-১৪দিনই নেটওয়ার্কে সমস্যা একটার পর একটা হতে থাকে। অভিযোগ জানাতে গেলে সেখানে পাই আরেক বিচিত্র অভিজ্ঞতা। ১২৩৪ ছিল তাদের অভিযোগ কেন্দ্রের নাম্বার। সেখানে কল করতেই দেখি ক্লোজাপ ওয়ানের গান শুনতে পাই! ঠিক বুঝে উঠতে পারলাম না যে ব্যপারটি কি হতে যাচ্ছে। তাই লাইনটি কেটে আবার দিলাম কল। সেই একই অবস্থার পুনরাবৃত্তি! তারপর ইন্টারনেটে তাদের হেল্প লাইনের নাম্বার খোজঁতে গিয়ে শেষ হল প্রায় ১০০ মেগাবাইট ইন্টারনেট কিন্তু সব যায়গাতেই ১২৩৪ বসানো ছিল। নিরাশ হয়ে সমস্যা জানানোর কথা আপাতত বাদ দিয়ে দিলাম।



৩য় সমস্যাঃ(দেড় মাস পর) আমার পোষ্ট পেইড লাইনে যখন ক্রেডিট লিমিট ২৫ টাকা দেখায় তখন আবার সমস্যায় পরি কারন ১০ দিনের মধ্যে আমার বাকি টাকা জমা না দিলে লাইনটা কেটে যাবে এবং অব্যবহৃত জিবি আমার লস। তাই এইবার আবার ইন্টারনেটে আবার হেল্প লাইনের নাম্বার খুজেঁ পেয়ে গেলাম একটি নাম্বার ৮৫২। বাহ্ এইবার আমি বেজায় খুশি। দিলাম কল। আমি সেখানে জানেতে চাই ”আমার ক্রেডিট লিমিট ২৫ দেখাচ্ছে এখন কত টাকা রিচার্জ করতে হবে একটু জানাবেন প্লিজ?” সেখানে থাকা লোকটির কথা ছিল এরকম “ছার আপনার ২৫ টাকা যেহেতু লিমিটি দেখাইতাছে সেহেতু আপনের মনে হয় ২৫ টাকাই ভরা লাগবে।” শুনে মাথা গরম হয়ে গেল।আমিঃ ”মনে হয় আবার কোন জাতীয় শব্দ।” সে উত্তরে বলে “ছার আমার এই বেপারে তেমন কিছু জানা নাই। কারন এইড হইল রিচার্জ পয়েন্টের নাম্বার। সবচাইতে বাল হয় আপ্নি যদি ১২১-এ কল করেন।” হায়রে মেজাজ এতই খারাপ হল যে আর কল দেওয়ার ধৈর্য হল না।



৪র্থ সমস্যাঃ(কিছুক্ষন আগে) ৪৬০টাকা নিয়ে মাসিক ৪জিবির লাইন সয়ংক্রিয় ভাবেই একটিভেটেট হয়ে যায় যদি টাকা থাকে। কিভাবে এটাকে বন্ধ করে তা জানার চেষ্টা করিনি ভয়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি আজ আমাকে এই মাসে ৪জিবির যায়গায় ৩জিবি দেওয়া হয়েছে। মাথা বেজায় হট। আজকে ঠিকেই কল দিলাম ১২১-এ। এক মহিলা না দাড় কাক কে জানে ওপাশ থেকে আমাকে স্যালুট জানালো। আমি আর কিছু না বলে আমাকে এই মাসে ৩জিবির লাইন কেন দেওয়া হয়েছে জিজ্ঞেস করতেই বলে ”জি ছার আপ্নেরেতো ৩জিগাই দেওয়া হইছে।” অনেক কষ্টে তার কথা বুঝে আবার জিজ্ঞেস করলাম কেন এমন হয়েছে। সে বলে” ছার আমাদের এই লাইনটাতো আমি ৩জিবিই দেকতে পাইতাছি।” তখন আমি জিজ্ঞেস করলাম ”কবে থেকে এই বাটপারি চালু করেছেন আপনারা?” সে কোন কিছুর উত্তর না দিয়ে লাইনটা কেটে দিল। আবার দিলাম কল। ভাগ্যক্রমে সেই কোকিলের(কাক) সাথেই এনকাউন্টার হল। তখন আবার জিজ্ঞেস করলাম কেন হয়েছে। এবার ও কোন সদুত্তর দিতে পারলনা। শেষ উপায় হিসেবে নেট ঘাটার চেষ্টা করে দেখি এখনো সেখানে ৩জিবির যায়গায় ৪জিবি কথাটি লেখা আছে।



এই হল আমাদের ঠেলিটকের থ্রিজি ব্যবস্থাপনা। কি সব আজগুবি লোক বসায় এরা কাস্টমার সেন্টারে এদের চাইতে আমিই ভাল জানি। আর দ্বিতীয়ত যদি কোন প্যাকেজ পরিবর্তনই করতে হয় তবে তা আমাদের আগে জানানোর ব্যবস্থা কেন করা হবে না? আর এখনো নেটে এদের আপডেট এত দেরি করে হয় কেন? আসলেই সরকারী লাইন ব্যবহারের ইচ্ছে এখন মন থেকেই খুইয়ে পরছে।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

আতিকুল০৭৮৪ বলেছেন: বাংলাদেশ সরকারের কোন জিনিশ ব্যবহার করবেন আর জামেলা পোহাবেন না এটা কেমন কথা।আমি বাংলা বিলাই ব্যবহার করি।৫১২ লাইন।ডাউন স্পিড ৬০ এর উপরেই পাই।আগে স্পিড আপডাউন করত এখন ঠিক আছে।খারাপ না।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

আলোর সন্ধানে বলেছেন: আমার এলাকায় যদি বাংলা বিলাই পাইতাম তয় আমি ঠেলিঠকরে তালাক দিতাম। ;)

২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

বিডি আমিনুর বলেছেন: বাটপার মানে মহা বাটপার X(( X((

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

আলোর সন্ধানে বলেছেন: এক্কেবারে মনের কথা ভাইজান।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

নীলতিমি বলেছেন: আসল কথা হলো ভাই সবাই বাটপাড় । দেশে কোয়ালিটি সার্ভিস কেউ দেয় না ;)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

আলোর সন্ধানে বলেছেন: তবে অন্যগুলো অন্তত কাষ্টমার সাপোর্ট এত দুর্বল দেয় না কল করলে।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমিও ইউজ করি।
নেট আসে জায় আসে জায় আসে জায়। একটু পর পর ডিসকানেক্ট হয় খালি।
ওগো কাস্তমার কেয়ারে কল দিয়া লাভ নাই। কত গুলা ছাগল বইসা থাকে। X( X(

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

আলোর সন্ধানে বলেছেন: ওদের ছাগল বলে ছাগলকে এভাবে অপমান করতে নেই।

৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

শাহানা বুলবুল বলেছেন: আমি ২জি নেট ব্যবহার করি । বড় ঝামেলায় আছি । বাংলা শব্দের সাথেই মনে হয় ঝামেলা আছে ?

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

আলোর সন্ধানে বলেছেন: টেলিঠকের ৩জির চাইতে ২জিই ভাল। বাটপার সব বসাইছে।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

লিংকন১১৫ বলেছেন: আমগো সক্কারি কোন জিনিষ টা বাটপার চোরে ভরা নাই

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

আলোর সন্ধানে বলেছেন: আপনি তথনি রাস্তায় নামবেন যখন রোড এক্সিডেন্টে আপনার ঘনিষ্ঠ একজন মারা যাবে। আমিও তেমনি এক ভুক্তভোগী। তাই লিখলাম। তবে আপনার কথায় পুর্ন সহমত। এখন আর সহ্য করতে মন চায়না ভাই। আর কত?

৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি মোবাইলে টেলিটক থ্রিজি ব্যবহার করি। আর মাঝে মাঝে হটস্পট ব্যবহার করে ল্যাপিতে ইউজ করি। ডাউনলোড স্পীড তো প্যাকেজে যা আছে তা-ই পাই।

হ্যা মাঝে মাঝে স্পীড আপ-ডাউন করেন।

আর কিন্তু টেলিটক ব্যবহারে তেমন কোন সমস্যা পাচ্ছি না। হতে পারে এটা এলাকাভিত্তিক সাময়িক সমস্যা।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

আলোর সন্ধানে বলেছেন: ভাই আপনি নিশ্চই ঢাকাতে থাকেন। তবে ফয়সাল ভাই ওদের কাষ্টমার কেয়ারে কখনো ফোন করেছিলেন কি? ওদের ব্যবহার পেলে আপনিও এরকম একটা লেখা দিতেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

শফিক১৯৪৮ বলেছেন: এই সরকারের কোন কাজে ২ নং হবেনা চুরি হবেনা তা কি হয়?

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

আলোর সন্ধানে বলেছেন: :-B :-B =p~

৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

অগাস্টাস লিওনাইডাস বলেছেন: ধেশী ফণ্য
কিনে হোন... :-P

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

আলোর সন্ধানে বলেছেন: ধইণ্য। =p~ =p~

১০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

কস্কি বলেছেন: |-)

১১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হ্যা আমি আগে প্রায় দিনে ২/৩ বার ফোন করতাম। অবশ্য আমার এই ২/৩ বার ফোন সফলভাবে পেতে কমপক্ষে ২০/২৫ বার চেষ্টা করা লাগত !

আর তারপর তাদের ব্যবহার শুনলে পুরাই মেজাজ গরম হয়ে যায়। সব যে সরকারী চাকুরী করে তাই এই রকম ভাব।

অন্যান্য অপারেটরে যেমন গ্রামীনফোন, সিটিসেল কেয়ারে ফোন দিলে তারা বারবার স্যার স্যার বলতে বলতে কি সুন্দর ব্যবহার করে আর এরা (টেলিটক ) ফোন দিলে এদের সাথে উল্টো স্যার ডেকে কথা বললে কিছুক্ষণ সময় দিতে তাদের মর্জি হয় :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

আলোর সন্ধানে বলেছেন: তার মানে আমি একা নই। হাহাহাহা.........

১২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আমি আরও চায়ছেলাম টেলি ঠক লমু ! তাইলে আর লইতাম না

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

আলোর সন্ধানে বলেছেন: লইলে ভালই হইব। সামুতে আরেকটা লেখা বাড়ব। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.