নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীটা হাসুক

১২ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০১



বিধাতার কাছে একটা ছোট্ট চাওয়া
মানুষের যেন মনোবন হয় স্বর্গ
অনল ও তাপ সব হয়ে যাক হাওয়া
সুখ খুঁজে নিক জ্যামিতিক তার বর্গ।

আকাশে উড়ুক নিত্য সফেদ পায়রা
বারুদের তেজ নিস্তেজ হোক নিঃস্ব,
আবার জমুক নিরাতঙ্কের দায়রা
আবার হাসুক আনন্দে সারা বিশ্ব।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: স্বাগতম । সুন্দর কবিতা । পাঠে প্রিত হলাম । মনে হয় এটা প্রথম পোস্ট ।
শুভেচ্ছা রইল ।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

মাহবুব তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। অনুপ্রাণিত হলাম।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

হুমম্‌ বলেছেন: +++++++++++++

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মাহবুব তালুকদার বলেছেন: ধন্যবাদ সতত

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা.,,, খুব ভালো লাগলো.,,,
অভিনন্দন

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

মাহবুব তালুকদার বলেছেন: প্রেরণা পেলাম। অনেক ধন্যবাদ

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

সুমন কর বলেছেন: ভালো লিখছেন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

মাহবুব তালুকদার বলেছেন: উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অপ্‌সরা বলেছেন: খুব সুন্দর ভাইয়া! :)

১৩ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫৯

মাহবুব তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন অনেক

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা আমাদের সাধারণদের চাইোয়া, পুরো পৃথিবীর ক্ষমতাসীনদের নাকে বারুদের গন্ধ খুবই প্রিয়।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০১

মাহবুব তালুকদার বলেছেন: ঠিক বলেছেন। বারুদের গন্ধে এদের ঘুম আসে আর আমাদের ঘুম ভাঙে। শুভেচ্ছা জানবেন

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: যদিও আপনি গত প্রায় দেড় বছর ধরে এ ব্লগে আছেন, খুব সম্ভবতঃ এটাই এখানে আপনার প্রথম পোস্ট। এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। কবিতাটি খুব সুন্দর হয়েছে। শিরোনাম থেকে শেষ পর্যন্ত ভাল লেগেছে। গ্রাফিক্সও খুব সুন্দর।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৫

মাহবুব তালুকদার বলেছেন: জ্বী জনাব, আসলে আলো ব্লগ থেকে বিরক্তিকর নিষ্ক্রান্তের পর কেন জানি ভাল লাগছিল না। আইডি ছিলো। মাঝে মাঝে লগ ইন না করেই ব্লগারদের লেখা পড়তাম। আপনার হৃদয়জ মন্তব্যটি খুব ভাল লেগেছে। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.