নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতভর বৃষ্টি

দিনভর গান

মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

রুবাবা দৌলা মতিনের (অ)অনুরাগীদের প্রতি

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১২

গ্রামীন ফোন থেকে রুবাবা দৌলা মতিনের পদত্যাগের খবরটা প্রথম ছাপে আমার দেশ ৩১ আগস্ট। ভেবেছিলাম ব্লগে ফেসবুকে একটা হুলস্থুল লেগে যাবে। কিন্তু বিস্ময়ের সাথে খেয়াল করলাম কেউ কিছু লেখলো না। এমনকি পরের দিন প্রায় সবগুলা পত্রিকায় মোটামুটি গুরুত্ব সহকারে খবরটা ছাপার পরও দেখলাম ব্লগে-ফেসবুকে তেমন কোনো আলোচনা হইলো না। তাকে ধিক্কার জানিয়ে, তার পদত্যাগে খুশী হয়ে কেউ পোস্ট দিল না। ব্যাপারটা আমাকে অবাক করলো। তো কাল থেকেই ভাবতেছিলাম একটা লেখা দেই এই ব্যাপারে। নানা কাজে কর্মে লেখা দিয়া সারতে পারি নাই। এখন একটু সময় পাইলাম। রুবাবা দৌলা মতিন বিষয়ে ভার্চুয়াল কর্মকাণ্ড নিয়া আমার কিছু উদ্বেগ জানায়া রাখতেছি।

বাংলা ব্লগগুলাতে বা ফেসবুকে বহুবার রুবাবার ছবি ব্লগাররা দিয়েছেন। গুগলে সার্চ দিলে, ফেসবুক বা ব্লগে সার্চ দিলে বহু ছবি পাওয়া যাবে। রুবাবার নতুন ছবি পাইলে এই লোকগুলো হন্যে হয়ে পোস্ট দিয়া ফেলতেন। কোনো লেখাও দেখতাম ছবির সাথে আসতো। সেইখানে গ্রামীন ফোনের প্রতি গালি থাকতো অথবা গ্রামীন ফোনের তরফে রুবাবাকে গালি দেওয়া হইতো। কোথাও দেখছি, রুবাবার প্রতি উন্মুক্তভাবে কামনা প্রকাশ করা হইছে। ফেসবুকের গ্রুপগুলাতে নামে বেনামে লোকেরা গ্রুপে জয়েন করছেন। ব্লগে কেউ এভাবে ছবি পোস্ট করায় বাহবা দিছেন কেউ বা একে রুচির বিলাপ বলছেন।

কিন্তু রুবাবার ছবি পোস্ট করা একটা নিয়মিত ঘটনা। অনেকের কাছে দেখেছি রুবাবার ছবির সংগ্রহ। কেউ কেউ তো ডেস্কটপেও রেখেছেন।

প্রশ্ন হলো রুবাবার দোষ বা গুন কী?

তার দোষ কী হতে পারে সে নিয়ে একটু ভাবা যাক :

১. তিনি গ্রামীন ফোনে চাকরি করতেন।

গ্রামীন ফোনে তো আরও অনেক নারী পুরুষ চাকরি করেন। তাহলে শুধু রুবাবাকে কেন বেছে নেওয়া হবে?

২. তিনি বাঙালিদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা।

কিন্তু গ্রামীন ফোনের নীতি তো মাল্টিন্যাশনালের উচ্চপদস্থরাই ঠিক করেন। তারা গ্রাহকদের সঙ্গে যদি কোনো অপরাধ করে থাকে তবে তার দায় তো শুধু রুবাবার ওপর বর্তাবে না। বরং বাঙালি অফিসার হিসেবে তো তার জন্য আমাদের গর্ব করা দরকার আছিল।

৩. তিনি নারী।

নারী হওয়াটা এই দেশে দোষের বটে।

৪. তিনি যৌনআবেদনময়ী।

এইটাকে তো আধুনিক দুনিয়ায় গুন হিসাবেই দেখা হয়। যে জেনারেশন হামেশা তার ছবি পোস্ট করে তাদের দৃষ্টিভঙ্গি তাইলে কী?

৫. তার পোশাক

পছন্দসই পোশাক পরার অধিকার কি তার নাই? তার চেয়ে খোলামেলা পোশাক পরে নায়ক-নায়িকারা অহরহ হাজির হন। কই তাদের ছবি নিয়ে তো রেগুলার পোস্ট দেওয়া হয় না।

৬. তিনি গ্রামীন ফোনের সব অনুষ্ঠানে উপস্থিত হন।

তার দায়িত্ব তিনি পালন করবেন না? কোম্পানি যদি তাকে অনুষ্ঠানে উপস্থিত করতে চায় তবে তিনি উপস্থিত হবেন না? কিন্তু তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ফোনের প্রতিনিধি মনে করার কারণ কী? যারা গ্রামীন ফোনের বিজ্ঞাপনের মডেল হন তাদের কী আমরা খারাপ ভাবি বা সমালোচনা করি?

আমার ধারণা, মূল সমস্যা আমাদের মনের ভেতরে গেঁড়ে বসা পুরুষতন্ত্র। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদে বাংলাদেশী নারীর আসীন হওয়াকে পুরুষতন্ত্র কেমনে পাঠ করে তার একটা উদাহরণ হিসাবে রুবাবা দৌলাকে আনলেই যথেষ্ট।

পুরুষতন্ত্র হয়তো ভাবে :

১. কোনো খোঁজ-খবরের তোয়াক্কা না করে যে ওনার যোগ্যতা নাই।

২. ওনাকে চেহারা দেখে নেওয়া হয়েছে।

৩. উনি কোনো কাজ করেন না, শুধু নানা অনুষ্ঠানে যান।

ইত্যাদি ইত্যাদি।

এখন ওনার পদত্যাগের পর তার অনুরাগীরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি এতদিন একটা চাকরি করছিলেন? কিন্তু তাতে তাদের প্রতিক্রিয়া কী?

ওনার তো অনেক গুণ ছিল।

১. উনি সুন্দর ছিলেন।

২. যৌনআবেদনময়ী ছিলেন।

৩. ওনার স্তরের সিইওকে তো স্টারের মর্যাদাই দেওয়া হয়।

৪. শুনছি উনি গান গাইতেন।

৫. হাসিখুশি ছিলেন।

৬. কথাবার্তা যা শুনছি তাতে তো পজেটিভ মনে হইতো।

৭. মিডিয়ায় রেগুলার উপস্থিতি তাকে তারকার মর্যাদা দিতে পারে।

৮. উচ্চশিক্ষিত একজন ব্যক্তি তিনি।

৯. তার পরিবার বনেদী বইলা শুনছি।



তারপরও কোনো কথা হইলো না কেন?

আমি তো ভাবতাম যারা তার ছবি নিয়ে গোপনে বা প্রকাশ্যে কামনা প্রকাশ করেন তারা সবাই তাকে ধিক্কার দিতে চান না। কেউ কেউ বরং গোপনে ও প্রকাশ্যে তার ভক্ত অনুরাগী। তারপরও তারা চুপ কইরা রইলেন কেন? কেন কোনো গসিপ বা কোনো উড়া কথার পোস্ট আসলো না?

এই কয়েক হাজার প্রশ্ন মনে জাগলো। আপনাদের জানাইলাম।

সুযোগ-সুবিধামতো উত্তর দিয়েন।

মন্তব্য ৮৯ টি রেটিং +৪২/-২৪

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯

লিয়ন বলেছেন: বাই, আমরা কয়েক জন গুরো দুদের বিজনেস কুলবো বইলা ঠিকাইসি, রুবাবারে আমাগো বিরানড এমবাছেডর করুম - আফনের লগে হের খাতির আসে?

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৯

মাহবুব মোর্শেদ বলেছেন: মানে কী?

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯

রাফাত সাদাত বলেছেন: রুবাবা দৌলাকে ভালা পাইতাম। উনি চলে গেলেন কেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০

মাহবুব মোর্শেদ বলেছেন: সে প্রশ্ন আমারও।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাই হের কতা আর কইয়েন না। হের লাইগ্যাই আজ আমি ঝিনাড়েল ব্লগার।

তয় আমিও তারে নিয়ে একখান পোষ্ট লিখতাছি।... ওয়েট।

ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০

মাহবুব মোর্শেদ বলেছেন: কী করছিলেন আপনি?
আপনার পোস্ট কই?

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২১

মোতাব্বির কাগু বলেছেন: খুব ভাল লিখেছেন কিন্তু মাইনাচ।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২

অর্জুণ বলেছেন: পোস্টটি এসেছে ৯ টা ১২ তে। এক ঘন্টা হয়ে গেল তবু, সামুর মতো একটা জনপ্রিয় ব্লগে একটি কমেন্ট ও এলো না! রুবাবার মতে, সুন্দরী, স্মার্ট ও বিদূষী একজন রমনীকে অবশ্যই তার ব্লগীয় মর্যাদা দেওয়া উচিৎ। তাই কমেন্ট করলাম ও প্লাস দিলাম।

আমরা এখনো, মমতাজের গানের ভাষায়- "ফাইট্যা যায়" টাইপের ভেজা সেন্টিমেন্টের জাতি হিসেবি রয়ে গেছি!

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১

মাহবুব মোর্শেদ বলেছেন: চিন্তা করেন!

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪

ওসমানজি২ বলেছেন: রুবাবা এখন কোথায় ??

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১

মাহবুব মোর্শেদ বলেছেন: তাই তো।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫

হা...হা...হা... বলেছেন: রুবাবাকে নিয়ে যারা হাবিজবি লেখা লেখে তারা বিকৃতিগ্রস্থ। এবার তাদের শান্তি।

সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৫

অ্যামাটার বলেছেন: রুবাবা আলোচনায় ছিল, কারণ ঐ একটাই, সে'টা হল চার নম্বর পয়েন্ট, আর কিছু না।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২

মাহবুব মোর্শেদ বলেছেন: বাকীগুলা?

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮

লীনা দিলরূবা বলেছেন: সবাই ভাব বুঝতেছে পরিস্থিতি কোন দিকে যায় সেইটা দেখে পোস্ট দিবে, মন্তব্য করবে।

একটা মেয়ে উঠে যাচ্ছে এটা কোন পুরুষের সহ্য হয়? তো কথা হল, মেয়েটা এবার দূর মুল্লুক দাবড়ে বেড়াবে-এটাই হল আসল কথা।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৯

সাধারণমানুষ বলেছেন: রুবাবা বলে সিটি ব্যাংক নএ তে জয়েন করবে.। (শোনা খবর - গ্রামীনের একজনের হতে)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২

মাহবুব মোর্শেদ বলেছেন: ভাল খবর।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩১

ভাঙ্গা পেন্সিল বলেছেন: রুবাবা একে তো সুন্দরী, তার উপরে আবেদনময়ী...তার উপ্রে বড় কর্মকর্তা। বাঙ্গালির চোখ টাটায়--এইটাই সমিস্যা

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

মাহবুব মোর্শেদ বলেছেন: ঠিক।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

লীনা দিলরূবা বলেছেন: যারা গালাগালি করতেছেন তারা কি কারনে তার উপর ক্ষেপা বুঝলামনা, তার নিজের যোগ্যতাতেই সে উচ্চপদে বলেন আর এক্সপোজার বলেন এসব পেয়েছিল, রুবাবা কার পাকা ধানে মই দিসলো বুঝতে পারতেছিনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

মাহবুব মোর্শেদ বলেছেন: সহমত।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

দুলাভাই... বলেছেন:
ওসমানজি২ বলেছেন: রুবাবা এখন কোথায় ??

আমার কথা শুনুন,
সত্য কইরা বলতাছি রুবাবা আমার বাড়িতে নাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

মাহবুব মোর্শেদ বলেছেন: মানে কী?

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

আই আনাম বলেছেন: রুবাবার পদত্যাগে দুঃখ পাইলাম। বাংলাদেশের খেলার শেষে তাকে আর দেখা যাবে না। :(

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

মাহবুব মোর্শেদ বলেছেন: হুম।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

সায়েম মুন বলেছেন: রুবাবা আফারে ভালা পাই

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

মাহবুব মোর্শেদ বলেছেন: কেন? কারণ বলেন।

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৯

টোনা বলেছেন: ভাইজান , আফার কয়েকটা X-Rated ভিডিও আছে এইটা ৭ নম্বর পয়েন্ট হিসেবে দিতে পারতেন .... আর বলতে পারতেন "এইটাকে তো আধুনিক দুনিয়ায় গুন হিসাবেই দেখা হয়। অনেকে করে।"

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

মাহবুব মোর্শেদ বলেছেন: যা বলি নাই তা বলতে পারতাম এইটা কেন ভাবতেছেন?

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫

কাল্পনিক বলেছেন: তাই নাকি? ওয়াও!!! তাইলে সিটিব্যাঙ্ক এন.এ. তে আমার ইন্টার্ণশীপটা ভালোই কাটবে বলে মনে হচ্ছে...

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৬

মাহবুব মোর্শেদ বলেছেন: তাই না? কিন্তু কেন?

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২০

জেরী বলেছেন: বেচারীরে আগে ও শান্তি দিতনা পাবলিক,এখনো দিব কিনা সন্দেহ.......!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

মাহবুব মোর্শেদ বলেছেন: পদত্যাগের পরপরই তো ভুলে গেছিল।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১

অন্যরকম বলেছেন: মাইনাস দিলাম!

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

মাহবুব মোর্শেদ বলেছেন: ভাল করছেন।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৫

বৃত্তবন্দী বলেছেন: ভালো বিশ্লেষণ করেছেন।
একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি...
পুরুষতন্ত্র আসলে নারীকে ঘরে আবদ্ধ কামযন্ত্র হিসেবেই দেখতে চায়...

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

মাহবুব মোর্শেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০

নাজিম উদদীন বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: ভালো বিশ্লেষণ করেছেন।
একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি...
পুরুষতন্ত্র আসলে নারীকে ঘরে আবদ্ধ কামযন্ত্র হিসেবেই দেখতে চায়...

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

অরণ্যচারী বলেছেন: অন্যরকম বলেছেন: মাইনাস দিলাম!

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

মাহবুব মোর্শেদ বলেছেন: আপনি দিছেন?

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২০

রাগ ইমন বলেছেন: বিশ্লেষন খুবই ভালো হয়েছে , তবে আংশিক হয়েছে । সম্পূর্ণ হইতে গিয়েও হলো না ।

প্লাস মাইনাস কিছু দিতে পারলাম না ।

তবে রুবাবা বলেন আর অন্য কোন মেয়েই বলেন , ইন্টারনেটে অন্যায় করে কেউ শাস্তি পায় না , এই জন্যই সবাই করে । এটার অন্য কোন কারন নেই । শাস্তি দেন দুই চারটাকে , সোজা হয়ে যাবে । জেনারেলাইজেশন করলাম । কিছু মনে নিয়েন না ।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৯

মাহবুব মোর্শেদ বলেছেন: সম্পূর্ণ করতে চাই। আপনার পরামর্শ চাই।

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৪

ত্রিশোনকু বলেছেন: "তার পরিবার বনেদী বইলা শুনছি।"

বাবা: ব্রিগেডিয়ার জেনারেল মুসিহুদৌলা (অব:)
আপন চাচা: জাঁদরেল সিএসপি আসফউদ্দৌলা (অব:)
আপন ফুপু: কিংবদন্তির নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম।
আপন ফুপাতো দুভাই: ব্যান্ডের হামীম-শাফিন (যদিও ওদের গান বোঝার মত ক্ষমতা আমার নেই)। আরও..................।

তবে এক জেনারেশন আগে গেলে একটু ব্যাপার আছে। ওর আপন দাদা ব্রিটিশ আমলের ঘা দা: খান বাহাদুর... নামটা মনে করতে পারছিনা, অনেক অনেক দিন আগের কথা, আরবের লোকেরা তখন আল্লাহকে ভুলিয়া গিয়াছিল।
__________________________________________

টোনা বলেছেন: ভাইজান , আফার কয়েকটা X-Rated ভিডিও আছে এইটা ৭ নম্বর পয়েন্ট হিসেবে দিতে পারতেন .... আর বলতে পারতেন "

আমি দেখেছি। ইউলিড ভিডিও স্টুডিও দিয়ে অত্যন্ত নিম্ন মানের এডিট করা জাল ভিডিও। জালিয়াতি করতেও দক্ষতা লাগে।
__________________________________________


মোতাব্বির কাগু, জেরী, লীনা দিলরূবা, অন্যরকম ও পূর্ণিমার সাথে
একমত।

___________________________________________

সায়ম মুনকে ধন্যবাদ, ছবিটি আন্ডার এক্সপোজড হ'লেও অপূর্ব।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০

মাহবুব মোর্শেদ বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭

তুষার ০০৭ বলেছেন: মোর্শেদ ভাই, ফাটাফাটি পোস্ট হইছে। বস,আপনের প্রোফাইলের নীল গেন্জিটাও ফাটাফাটি

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫০

ব্রুটাস বলেছেন: পড়ার টাইম নাই। কলুর পোস্ট তাই মাইনাস

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ। মাইনাস দেওয়ার জন্য রেগুলার আইসেন।

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯

তায়েফ আহমাদ বলেছেন: মাহবুব ভাই, পোষ্টের জন্য ধন্যবাদ।
পুরুষতন্ত্রের কাছা এভাবে খুলে না দিলেও পারতেন! :)

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২

মাহবুব মোর্শেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫০

এজাজুদ্দিন বলেছেন: কলু টা ? :|

২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

এজাজুদ্দিন বলেছেন: কলু টা কে ? :|

৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫

স্পেলবাইন্ডার বলেছেন: ব্লগে, ফেসবুকে এবং অন্যান্য সামাজিক সাইটে এমনকি সাধারণ আড্ডাতেও নিচের ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো সবসময় সমালোচিত হয়-
মাইক্রোসফট
গ্রামীণফোন
ড. ইউনুস
রুবাবা দৌলা মতিন..... এরকম আরও সফল ব্যক্তি বা প্রতিষ্ঠান।

এটাকে কি আপনি ইনফিরিওরিটি কমপ্লেক্স বলবেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

মাহবুব মোর্শেদ বলেছেন: এইটারে ঠিক ইনফিরিওরিটি বলা যাবে না। আমি শিওর না। ভেবে দেখতে হবে কেন এইটা হয়।

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২০

মেহরাব শাহরিয়ার বলেছেন: হুমম কথাগুলোতে যুক্তি আছে , মোটামুটি একমত ।

শুধু একটা জায়গাতেই খারাপ লাগত , পোশাক আশাকে তিনি যদি একটু শালীন হতেন , তাহলে তাকে পণ্য বানিয়ে ফেলার সুযোগ পেত না অনেকে

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।
কিন্তু মেহরাব, পোশাকে শালীনতা তো খুব আপেক্ষিক ব্যাপার।
যে বোরখা পরে তার কাছে তো বোরখা না পরাটাই শালীনতার অপলাপ তাই না?

৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২

কালপুরুষ বলেছেন: ভাল পর্যবেক্ষণ। তাঁকে নিয়ে এতো বেশী মাতামাতির কি আছে আমি বুঝিনা। শুধু গ্রামীণ ফোনের চাকরির কারণেই হয়তোবা নতুবা তিনি কোন মন্ত্রণালয়ের সচিব কিংবা যুগ্ম-সচিব হলেও অনেকে হয়তো তাঁকে চিনতোই না।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

মাহবুব মোর্শেদ বলেছেন: সব মিলায়ে চিনে লোকে তারে।
আপনাকে ধন্যবাদ কালপুরুষদা।

৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

অচেনা বাঙালি বলেছেন: "আমার ধারণা, মূল সমস্যা আমাদের মনের ভেতরে গেঁড়ে বসা পুরুষতন্ত্র। একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদে বাংলাদেশী নারীর আসীন হওয়াকে পুরুষতন্ত্র কেমনে পাঠ করে তার একটা উদাহরণ হিসাবে রুবাবা দৌলাকে আনলেই যথেষ্ট। "

একমত। + দিলাম

অফ টপিক:
আপনে হালায় একটা ইয়া। আলু ব্লগ থিকা চাকরি ছাড়ার দুই দিন আগে আমারে পুরা ব্যান কইরা আসছেন। :(

কোন দোষে! কোনো গালি মালি কিছু দেই নাই। এক আবালরে জিগাইলাম ডেলি আপনেরে এইখানে দেখি আপনে কি রেসিডেন্ট নাকি? হালায় মডু মডু বইলা কান্দাকাটি শুরু করল। আপনে ও মিয়া পুরা বেন কইরা দিলেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

মাহবুব মোর্শেদ বলেছেন: আপনেও একটা বিশাল ইয়া। ওইখানে নিয়ম একটু কড়া না?
আমরা তো নিয়মেরই দাস। এইখানে লেখেন। আমার ব্লগে লেখেন। ব্লগের তো অভাব নাই।
আপনাকে ধন্যবাদ।

৩৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

ব্রাইট বলেছেন: সেটাই!

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

মাহবুব মোর্শেদ বলেছেন: তাই না?

৩৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

নাজমুল আহমেদ বলেছেন: আমরা এমনই.........

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

মাহবুব মোর্শেদ বলেছেন: তাই না?

৩৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

একলব্যের পুনর্জন্ম বলেছেন: বাহ এটা একটা প্রশ্ন হোলো !! একটা মেয়ে উঠে যাবে সহ্য করবে কিভাবে লোকে ??? তাই তার
চরিত্র নিয়ে প্রয়োজনে গাঁটের পয়সা খরচ করে হলেও পিছনে লাগতে হবেই ।

----------------------------------------------------

পোস্টে প্লাস । ভালো বিশ্লেষণ ।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

মাহবুব মোর্শেদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২

খোমেনী ইহসান বলেছেন: এসব এতো প্যাচায়া দেখেন কেন??
ব্যক্তি রুবাবা তো নারী না পুরুষ সেইটারে তলিয়ে দেখার ব্যাপার।
কিন্তু গ্রামীণ ফোনের রুবাব কিন্তু পুরুষ/ তার ক্ষমতাটা পুরুষালী/

একটা ফোন কোম্পানি কী করে একটা দেশের গোয়া মারতে পারে এবং তার জন্য দৃশ্যমান প্রতীক হিসেবে একজন নারীপদকে বেছে নেয়ার বিষয়টা আমাদের দেশের তাবৎ নারী-পুরুষের জন্য চরম আগ্রহের ব্যাপর/ এইটারে নিয়া বুজরুকির পর্যায়ে এই দেশ পৌছায় নাই।/ যদি পৌছাইতো তাহলে সাত টাকা নিয়া এক মিনিট কথা কইতে দেওয়ার কারবার ঘটতো না।
ভাই আপনারা শাদা চামড়াঅলাদের কান্ডজ্ঞানটা আমাদের মধ্যে চাপায়া দিতে এই যে নারীতন্ত্র ও পুরুষতন্ত্রের দোহাই দেন এইটার মানে কি? শ্রম বিভাজন হইছে? বুর্জোয়া রাষ্ট্র হইছে? নাগরিকতার ধর্ম রাষ্ট্র পালন করছে?
না কিছুই না/ তাহলে এসব বলার উদ্দেশ্যটা কী? হীণমন্যতা সৃষ্টি করে গ্রামীণরে আড়াল করা!
পরের কথা হইলো গিয়ে যতদিন আমরা ঠকবো ততদিন তো শুকবো

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২১

মাহবুব মোর্শেদ বলেছেন: আপনার বক্তব্য বুঝে উঠতে পারলাম না।
সহজ কইরা বলা যায়?

৩৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

সুবিদ্ বলেছেন: একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদে বাংলাদেশী নারীর আসীন হওয়াকে পুরুষতন্ত্র কেমনে পাঠ করে তার একটা উদাহরণ হিসাবে রুবাবা দৌলাকে আনলেই যথেষ্ট।.......একমত

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০

মহাকালর্ষি বলেছেন: পোস্টে প্লাস ।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৪

রংধনু বলেছেন: আমি অনেকদিন গ্রামীণ -এ কাজ করেছি। তার যোগ্যতা বা অন্যদের সাথে কনফ্লিক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে 'একটু কম প্রচলিত পোষাকে' রুবাবার ছবি সম্পর্কে আমি শুনেছি যে এগুলো তার ব্যক্তিগত ল্যাপটপে ছিল। ফ্যামিলির বাইরে কারো পাওয়ার কথা নয়। নষ্ট ল্যাপটপ রিপেয়ার করার সময় এগুলো চুরি গিয়েছিল। মার্কেটিং -এর হেড হিসেবে তাকে মিডিয়াতে অনেক দেখা যাবে -এইতো স্বাভাবিক। একজন আলোচিত নারীর ছবি হিসেবে এই ছবিগুলো কৌতুহলের অগ্নিতে তৈল সংযোগ করেছে মাত্র!

বিদ্যুত দার মতো যোগ্য লোককে যদি তার কারনে জিপি ছাড়তে হয় তবে অনেকে রাগ করতেই পারে। তবে, আমি ব্যক্তিতভাবে তার গানের একজন একনিষ্ঠ ভক্ত। আমি মনে করি ধ্রুপদী সংগীতের এই অসাধারন প্রতিভাকে শিল্পের ভুবন থেকে ছিনিয়ে নিয়েছে কর্পোরেট ওয়ার্ল্ড। তিনি যেদিন আমার 'মাউথ অর্গান' বাজানোর প্রশংসা করেছিলেন, সেদিন আমি তাকে চিনতাম না। পরে যেদিন আমি এই শিল্পীর পরিচয় পেলাম সেদিন আর তাকে প্রশংসা করার সুযোগ জোটে নি আমার :(

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

মাহবুব মোর্শেদ বলেছেন: অনেক এক্সক্লুসিভ তথ্য দিলেন। ধন্যবাদ আপনাকে।

৪১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩

রাতজাগা পাখি বলেছেন:

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

মাহবুব মোর্শেদ বলেছেন: কী?

৪২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

খোমেনী ইহসান বলেছেন: কথা পরিষ্কার ঘটনাটা গ্রামীণকে ঘিরে রুবাবকে নিয়ে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

মাহবুব মোর্শেদ বলেছেন: এখন রুবাবার পদে যে আছে তার নাম জানেন?

৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: কর্পোরেট দুনিয়াতে এই রকম চাকুরী ত্যাগ খুব সাধারন ঘটনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

মাহবুব মোর্শেদ বলেছেন: তা তো বটেই।

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

স্বপ্নকথক বলেছেন: প্লাস।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

মাহবুব মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।

৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩০

সাদাত হাসান বলেছেন: তয় ইদানিং 'পুরুষতন্ত্র' শব্দটার যত্রতত্র ব্যবহার এক ধরণের অসুস্থতা বইলা মনে অয়। কারণ পুরুষ তার ধর্ম অনুসারে রিঅ্যাক্ট করব, এইডাই স্বাভাবিক। নারীরাও অনেক বিষয়ে নারীধর্ম অনুসারে রিঅ্যাক্ট করে। সালমান শাহ মইরা গেলে আত্নহত্যা করে। হেইডারে আমরা কিন্তু নারীতন্ত্র কই না।
এই বৈষম্যের অবসান হওন দরকার।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

মাহবুব মোর্শেদ বলেছেন: পুরুষতন্ত্র শব্দটার ব্যবহার বরং কমে গেছে বলে আমার মনে হয়।

৪৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: যখন তর তর করে উপরে উঠছিলেন, ভেবেছিলাম ভবিষ্যতে বাঙ্গালী মেয়েদের জন্যে রোল মডেল হতে পারেন। এখনো হতে পারেননি, সম্ভবত পারবেনও না।
তার কম্পিউটার থেকে কিছু ছবি সরিয়ে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় জিপি'র আইটি থেকে বেশ কিছু কর্মচারীর চাকুরী গেছে। সম্ভবত ঐ কর্মচারীদের থেকে রুবাবার কাছ থেকে জিপি বেশী কিছু পেত। একই সাথে চাকুরীতে যোগ দেয়ার পরও রুবাবা থেকে অনেক নীচে জব করতে হয়েছে অনেককে। হয়তো এজন্যেও রুবাবা অনেকের গাত্রদাহের কারণ হতে পারেন। রুবাবা বিরোধী প্রচারণায় তারা জ্বালানী সরবারহ করতে পারেন।
তবে এটাও ঠিক রুবাবার উত্থানের একটা বড় কারণ তার সঙ্গে শীর্ষ ব্যবস্থাপনার গভীর সখ্য। শারীরিকভাবে বিনোদিত (প্রমানপত্র নিজে দেখেছি) করে উচ্চপদ লাভ যদি কারো যোগ্যতা বলে বিবেচিত হয়, তাহলে ঠিক আছে। যদিও তা পদপ্রত্যাশী অন্যদের গাত্রদাহের কারণ হবে।
এসব কিছু আমার বিবেচনা নয়। যেহেতু দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসের প্রায় শীর্ষে উঠেছিলেন, তাই আমি প্রত্যাশা করেছিলাম রুবাবা এমন কিছু করবেন যা বাঙ্গালী নারীকে কর্পোরেট জগতের চ্যালেঞ্জ গ্রহনে অনুপ্রাণিত করবে। কিন্তু রুবাবা বস্তুত পুরুষতন্ত্রের ধ্বজাধারী, নিজে মার্কেটিং ডিভিশনের হেড থাকাকালীন নারীকে পণ্যে রূপান্তরে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং রাজনীতিকদের মতোই বিজ্ঞাপনের কাঙ্গাল মিডিয়াকে ব্যবহার করে নিজের স্টারডম তৈরী করেছেন।
কোম্পানীর প্রয়োজনে যে কোন কর্মসূচীতে অংশ নেয়া তার কর্তব্য। কিন্তু স্বয়ং কোম্পনীই যখন তার 'শারীরিক সৌন্দর্য' প্রদর্শনকে একটি অব্যক্ত বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে, তখন নিশ্চয় সেটা নিয়ে ভাবনার অবকাশ থাকে। শুধুমাত্র অনুষ্ঠানে কোন কাজের জন্যে উপস্থিত হলে সে সমস্যা থাকে না।

শেষ বিচারে রুবাবা আমার কাছে এমন কোন মানুষে পরিণত হননি যাকে নিয়ে আলোচনা করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.