| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকের কুদরতে জানতে পারলাম সরকার ফেইসবুকের ফ্যান পেইজ সমুহের উপর গোয়েন্দা নজরদারি শুরু করেছে! :-* B:-) :-& এই অবস্থায় নিজেকে শুধরে না নিলে আপনিও চলে যেতে পারেন শ্বশুরবাড়ি!
টেনশন নিয়েন না ভাই, জেইল এ যেন যেতে না হয় সেজন্য আপনাদের জন্য থাকছে ফেইসবুকে স্ট্যাটাস আপডেট সংক্রান্ত টিপস। ![]()
১। স্ট্যাটাস দেয়ার আগে দুইবার জাতির পিতার ও একবার জাতির বড় আপুর নাম শ্রদ্ধার সঙ্গে জপ করুন। B![]()
২। মুজিব কোট গায়ে দিয়ে ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করুন, গরম কালেও গায়ে দেবেন.. কারণ এখানে ঠান্ডা বা গরমটা মুখ্য নয়, জাতীয় সুন্নত পালন করাটাই মুখ্য। ![]()
৩। পিসি বা মোবাইলটা অন করার সময় বঙ্গবন্ধু বা আওয়ামীলীগের উদ্দ্যেশ্যে ভক্তিমূলক গান গাইতে পারেন।
৪। ফেইসবুকে লগইন করার সময় ইতিবাচক চিন্তা করুন এইভাবেঃ
"আমি জ্ঞাত বা অজ্ঞাতসারে কখনই, কোন অবস্থাতেই কোন আওয়ামী বিরোধী কর্মকান্ডে লিপ্ত হব না। দেশ যে পথেই যাক না কেন, তিনারা যা কিছুই করুন না কেন, আমি চক্ষুযুগল বন্ধ করিয়া তাহা দর্শন করিয়াই যাইবো, করিয়াই যাইবো, করিয়াই যাইবো...."
৫। লগইন করার পর হোমপেইজে কারও আওয়ামী সরকারের "উন্নয়নমূখী কর্মকান্ডের" বিরুদ্ধে নিন্দাযুক্ত স্ট্যাটাস দেখতে পেলে তাকে এইসব থেকে বিরত থাকতে বলুন। তাকে বলুনঃ
"এসব লিখতে হয় না বাছা, পাপ হয় পাপ.. জাতির আপা দেশপ্রেমিকা, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন... তাঁর বিরুদ্ধে অপপ্রচার করলে আল্লাহ আসমান হইতে গজব নাযিল করবেন!"
৬। বলার পরেও না শুনলে তাঁর নামটি টুকে নিয়ে "বিপ্লবী নিধন অধিদপ্তর" বরাবর পাঠিয়ে দিন এবং পোস্টটি হাইড করুন।
৭। ১ নং ধাপটি আবার অনুসরণ করুন।
৮। স্ট্যাটাস লিখুন।
৯। স্ট্যাটাসটি ৩ বার চেক করে দেখে নিশ্চিত হয়ে নিন যে তাতে জাতির পিতা, জাতির বড় আপু, আওয়ামীলীগ, বড় আপুর সোনার ছেলেদের বা তার অঙ্গসংগঠনের বিপক্ষে যায় অথবা তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কিছু লেখা নেই।
১০। স্ট্যাটাসটি পোস্ট করুন।
© হগল অধিকার সংরক্ষিত ![]()
@ আদেশক্রমে সরকারি কর্তৃপক্ষ।
০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৭
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন:
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৪
কালো স্বপ্ন বলেছেন: :-& :-& :-& :-& :-& :-& :-&
০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: ভাই মুখ ঠিক করেন
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৪১
হাসান41554 বলেছেন: "আমি জ্ঞাত বা অজ্ঞাতসারে কখনই, কোন অবস্থাতেই কোন আওয়ামী বিরোধী কর্মকান্ডে লিপ্ত হব না। দেশ যে পথেই যাক না কেন, তিনারা যা কিছুই করুন না কেন, আমি চক্ষুযুগল বন্ধ করিয়া তাহা দর্শন করিয়াই যাইবো, করিয়াই যাইবো, করিয়াই যাইবো....
০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৯
মো: মাইদুল ইসলাম সা'দ বলেছেন: আপনি খাঁটি জয় আপনার জয়.।.।.।।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৩
নপই হক বলেছেন: কি করি আজ ভেবে না পাই

পথ হারিয়ে কুন বনে যাই