| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেজবা২০১১
আমার নাম মোহাম্মদ মেজবা উদ্দিন । আমি নোয়াখালী কলেজ থেকে এম কম পাস করেছি। বর্তমানে ফেনী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেঞ্চ সহকারী পদে চাকুরী করি।
জামায়েত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের বেশির ভাগ নেতা-কর্মী শিক্ষিত , ধার্মিক, মেধাবী, মাদক মুক্ত। এসব কারণে জামায়েত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আমি গর্ব করতাম। সম্প্রতি জামায়েত ইসলামের কর্মকান্ডে আমি কোন ভাবেই সমর্থন করতে পারলাম না। তারা যে ভাবে যানবাহন ও সরকারী সম্পতি নষ্ট করছে কোন বিবেকবান মানুষ তা কোন ভাবে সমর্থন করতে পারে না। তারা হরতালের আগের দিন রাত হতে গাড়ি ভাংচুর ও পোঁড়াতে থাকে । বিভিন্ন জায়গায় যে সরকারী সম্পত্তি নষ্ট করছে তা কি আমাদের দেশের সম্পদ নয় । তাতে আমাদের দেশের মানুষেরই ক্ষতি হয়েছে। বাঁশ খালিতে অফিস পুড়ে মামলার নথি ও গুরুত্ত্বপূর্ন ডুকোমেন্ট নষ্ট করছে তার কারণে ঐ এলাকার মানুষ দীর্ঘদিন ভোগ করবে। তারা হয়তো বলবে সরকার তাদের মিটিং, মিশিল করতে দিচ্ছে না তাই তারা এ ভাবে প্রতিবাদ করছে। তাদের প্রতিবাদের প্রক্রিয়া পরিবর্তন করা উচিত। তারা যে ইসলামী দল তা মুখে বললে হবে না তা আচারণে দেখাতে হবে।
২|
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
বাংলার হাসান বলেছেন: রামিজের ডিপফ্রিজ বলেছেন: মুসলমান মানে হল পরিপূর্ণ ঈমানধারী ব্যক্তি। যাদের মানবিকতা নেই, দেশপ্রেম নেই, নিজের দেশের মানুষকে প্রতিনিয়ত গৃহযুদ্ধের হুমকি দিতে যাদের বাধে না, আল্লাহের সৃষ্টি চাঁদকে নিয়ে যারা আবোল তাবোল মিথ্যাচার করে তাদের ঈমান কোথায় রাখা আছে সেটা জানতে খুব ইচ্ছে করে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
রামিজের ডিপফ্রিজ বলেছেন: মুসলমান মানে হল পরিপূর্ণ ঈমানধারী ব্যক্তি। যাদের মানবিকতা নেই, দেশপ্রেম নেই, নিজের দেশের মানুষকে প্রতিনিয়ত গৃহযুদ্ধের হুমকি দিতে যাদের বাধে না, আল্লাহের সৃষ্টি চাঁদকে নিয়ে যারা আবোল তাবোল মিথ্যাচার করে তাদের ঈমান কোথায় রাখা আছে সেটা জানতে খুব ইচ্ছে করে।